কবিতা আবৃত্তি, ( আবার যখনই দেখা হবে- নির্মলেন্দু গুণ )।

in আমার বাংলা ব্লগ3 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ২১ ই ডিসেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20231221_134450.JPG


আশাকরি সবাই ভালো আছেন। আমি বেশ ভালো আছি। আশাকরি এইভাবেই মনটা ভালো থাকবে এবং এগিয়ে যাব। বেশ শীত পড়ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তবে ঢাকার অবস্থা টা কী সেটা সঠিক জানা নেই। যদিও ঢাকায় খুব একটা শীত অনূভুত হয় না এটা জানা কথা। কবিতা নামটা শুনলেই মাধুর্য‍্য মেশানো কথা ছন্দ এগুলো যেন চোখের সামনে ভেসে আসে। তা আসুক সেটা আসা ভালো। পৃথিবীতে যত কবিতা আছি তার মধ্যে অধিকাংশই কবি তার প্রেমিকা বা ভালোবাসার মানুষ কে নিয়ে লিখেছে এটা বলাই যায়। কবি প্রেমে পড়লে যে কবিতা টা লিখে থাকে সেটা প্রেমের কবিতা। আবার বিচ্ছেদ হলে সৃষ্টি হয় নতুন আরেকটা দুঃখের কবিতা। আচ্ছা ধরুন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপর অনেকদিন পর আবার দেখা। তখন আপনি কী বলবেন। কবি নির্মলেন্দু গুণ এই সম্পর্কে বলেছেন আবার যখনই দেখা হবে স্টেটকার্ট বলে দিব ভালোবাসি হা হা। আজকে আমি আমার পছন্দের একজন কবি নির্মলেন্দু গুণ এর "আবার যখনই দেখা হবে" কবিতা আবৃত্তি টা আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। আশাকরি আপনাদের ভালো লাগবে।



আবার যখনই দেখা হবে

নির্মলেন্দু গুণ



কবিতা


আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।
এরকম উন্মোচনে যদি তুমি আনুরাগে মুর্ছা যেতে চাও
মূর্ছা যাবে,জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো।
‘ভালোবাসি’ বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।


উৎস



কবিতা আবৃত্তির লিংক







সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কবিতা আবৃত্তি আমার ভালোই লাগে। কবিতাটি আমার কাছে নতুন তবে আপনার আবৃত্তি শুনে ভালোই লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা কবিতা আবৃতি করেছেন, যেটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। নির্মলেন্দু গুন এই কবিতাটা অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে লেগেছে। আপনি ওনার লেখায় কবিতাটা আবৃত্তি করেছেন শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম কবিতা গুলোর আবৃত্তি যত শুনি আমার কাছে ততই অনেক বেশি ভালো লাগে। আপনি সবগুলো লাইন অনেক সুন্দর করে বলেছেন। আশা করছি পরবর্তীতে ও এরকম সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করবেন।

 3 years ago 

প্রথমবারের মতো আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলাম। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে কবিতাটি শুনে। নির্মলেন্দু গুণ এর লেখা কবিতা গুলো আসলেই অনেক সুন্দর আবৃত্তি করলে সেগুলো শুনতে খুবই ভালো লাগে।

 3 years ago 

ভাইয়া ঢাকায় শীতের বেহাল অবস্থা। এবার এখনো শীত অনুভব করতে পারিনি। তারজন্য চিন্তা করেছি কিছুদিন পর গ্ৰামে যাবো শীত অনুভব করতে। যাই হোক কবি নির্মলেন্দু গুণ"আবার যখনই দেখা হবে" কবিতাটি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। যদিও এই কবিতা আগে পড়া হয়নি তবে আপনার কণ্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38