ছোটবেলার স্মৃতিচারণ।।

in আমার বাংলা ব্লগ3 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার,৫ ই সেপ্টেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


monsters-6032084_1280.png

Source


মানুষ বড় অদ্ভুত জীব। প্রতিনিয়ত মানুষের রুচি ইচ্ছা আকাঙ্খা পরিবর্তন হতে থাকে। একবার ভাবুন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে টাকা থাকত না। কোনো আইসক্রিমওয়ালা আসলে বা কোনো খেলনা বিশেষ করে বল ব‍্যাট দরকার হলে চলে যেতাম বাবা মায়ের কাছে আবদার করতে। কখনো দিত না। আমি অবশ‍্য আমার বাবার কাছে কোনো আবদার করতাম না। আবদার করতাম আমার মায়ের কাছে। ঐ সময়টাতে আমাদের কাছে টাকা না থাকলেও আমাদের মনে শান্তি ছিল। ছিল দূরন্ত এই শৈশব। আহ হা কত সব দুষ্টুমি করতাম। যখন কোনো শখ বা ইচ্ছা অপূর্ণ থাকত তখন মনে হতো ইস বড় যে কবে হবো। তখন আর কেউ নিষেধ করবে না। কেউ কোথাও যেতে নিষেধ করবে না। এখন বুঝছি আসলেই বড় হয়ে কত বড় ভুল করেছি হা হা। কিন্তু এটা তো প্রকৃতির নিয়ম।

তো আমাদের জেনারেশনের পোলাপান আবার কার্টুনে বেশ আসক্ত ছিল। বিশেষ করে টম এন্ড জেরি, বেন টেন, স্পাইডার ম‍্যান এর মতো কার্টুন তো ছিল। পাশাপাশি ছিল বিভিন্ন বাংলা কার্টুন। বাংলা কার্টুনের মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লাগত নন্টে ফন্টে এবং টেনি দা। বিশেষ করে টেনি দা এবং নন্টে ফন্টের কেল্টু দা আমার আইডল ছিল বলতে পারেন হা হা। বিশেষ করে তাদের দুজনের ঐ গুলবাজ স্বভাবটা আমাকে বেশ টানতো। যাইহোক কার্টুনের জন্য আমাদের জেনারেশনে স্টিকার টা বেশ জনপ্রিয় হয়ে যায়। বিভিন্ন কার্টুন চরিত্রের স্টিকার তখন বিক্রি করা হতো। আর তখনকার পোলাপানদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো কে কত বেশি স্টিকার কিনতে পারে বা সংগ্রহ করতে পারে। সেই স্টিকার গুলো বইয়ের মলাটের উপর আবার দরজার উপর কখনো আবার টিভির সাইডে লাগিয়ে রাখতাম আমরা।


halloween-5625737_1280.png

Source


তো ঐসময় আমার মধ্যেও এই নেশাটা চেপে যায় যে আমারও স্টিকার সংগ্রহ করতে হবে। সাধারণত ছোট স্টিকার গুলো ছিল ১ টাকা ২ টাকা ক‍্যারেকটার ভেদে আবার দাম ভিন্ন। এবং বড় স্টিকার গুলোর দাম ছিল ৫,১০,২০,৫০ টাকা পযর্ন্ত। তবে আমার দৌড় ছিল ঐ ১০ এবং ২০ টাকার স্টিকার পযর্ন্ত। এই স্টিকার সংগ্রহ নিয়ে আমার এবং আমার কয়েকজন বন্ধুর মধ্যে প্রতিযোগিতা চলত। কেউ নতুন কোনো স্টিকার কিনলেই পরের দিপ সেগুলো অন‍্যদের দেখাতাম। এটা নিয়ে তখন মাঝে মাঝে বেশ রাগও হতো। আমি ছোটবেলা থেকেই কোনো কিছু নিয়ে বাড়িতে জিদ করিনি। কখনো বলিনি আমাকে এটা দিতেই হবে। কিন্তু বন্ধুদেরকে টেক্কা দিতে হবে নতুন নতুন স্টিকার সংগ্রহ করতে হবে এজন্য টাকা চেয়ে জিদ করতাম হা হা। দিনগুলো মনে পড়লে এখন বেশ ভালোই লাগে হা হা।

অবশ‍্য এই স্টিকার কিনতে সাহায্য করাতে আবার এই স্টিকার এর নেশা আমার মাঝে ধরিয়েছিল আমার চাচাতো ভাই রোহান। আমার থেকে মোটামুটি ৫ বছরের বড়। আবার আমি যে বিভিন্ন দেশের নোট সংগ্রহ করি এই শখ টাও আমার ঐ চাচাতো ভাইয়ের থেকেই পাওয়া। সবমিলিয়ে আমার শখের পেছনে ওর একটা ভালো অবদান আছে। আবার আমার পরিবারের মধ্যে কেউ যদি আমার সব সিক্রেট বা গোপনীয় কথা জেনে থাকে তাহলে সেটা রোহান ভাইয়া। এটা নিয়ে অন্য দিন একটা ব্লগে বলব। মানুষের বয়স বেড়ে যায় সময় চলে যায়। মানুষ শুধু ঐ ছোটবেলার শৈশব কৈশোরে স্মৃতি আগলে ধরে বেঁচে থাকে। মানুষ যত বড়ই হয়ে যাক যত পরিবর্তনই হোক। ছোটবেলার ঐ মূহূর্তগুলো আমাকে আপনাকে হাসাবেই। আমাকে আপনাকে আবেগ আপ্লুত করবেই। যাইহোক আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 3 years ago 

আসলে এখনকার বাচ্চাদের তুলনায় আমাদের শৈশবটা ছিল একেবারেই অন্যরকম যা এখনকার সঙ্গে একেবারেই মেলে না। তখন অনেক আনন্দ ছিল। নন্টে ফন্টে কার্টুনটা আমার কাছে ও ভীষণ ভালো লাগতো ।স্টিকার জমানোটাও একটা নেশা ছিল ।সত্যি সে দিন গুলো মনে পড়লে অন্যরকম অনুভূতি হয়।

 3 years ago 

অবশ্য অন্যদিনের ব্লগের প্রত্যাশায় রইলাম। খুব সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে স্মৃতিচারণামূলক পোস্টগুলো আমার অনেক ভালো লাগে কারণ এখান থেকে অনেক কিছু জানতে পারা যায় এবং নিজের অতীত স্মরণ করতে পারা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

একদমই তাই ভাই, ছোটবেলায় আমাদের কাছে টাকাটা থাকলেও এক অদ্ভুত শান্তি ছিল আমাদের মধ্যে। আর এখন বড় হয়ে জীবন কত যন্ত্রণার তা খুব ভালো করেই বুঝতে পারছি। নন্টে ফন্টে আর টেনিদার গুলবাজ স্বভাবটা আমারও খুব ভালো লাগতো ভাই। ছোটবেলায় দেখছি বেশ অনেক রকমেরই স্টিকার সংগ্রহ করতেন তাহলে আপনারা । তার সাথে আবার বিভিন্ন দেশের নোট সংগ্রহ করার ইচ্ছেও জাগ্রত হয়েছে দেখছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38