ডিপ্রেশনে তারা(প্রথম পর্ব)।

in আমার বাংলা ব্লগ3 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ২২ ই ,জুলাই, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



ghosts-g80c6bfc3d_1280.jpg

source



ডিপ্রেশন এই শব্দটা আজকাল ভীষণ প্রচলিত। এই শব্দের সঙ্গে প্রায় সবাই পরিচিত। প্রতিটা মানুষই কোনো না কোনো সময় ডিপ্রেশনে ভুগেছে। কিন্তু ডিপ্রেশন কী শুধু মানুষেরই হয়! না কী ভুতেরাও ডিপ্রেশনে পড়ে। আজকের গল্প তাদের ডিপ্রেশন নিয়েই লেখা। আমি অর্নব। আমি একেবারে যুবক। এখনো বিয়ে করিনি। লেখাপড়া শেষ করে মধ‍্যবিও ঘরের ছেলেদের চাকরিতে ঢুকতে হয়। আমার ক্ষেএেও তার ব‍্যতিক্রম হয়নি। এমনিতে আমি ভালো ছাএ ছিলাম না। তবুও মোটামুটি একটা রেজাল্ট নিয়ে মাস্টার্স টা সম্পন্ন করি। এখন একটা কোম্পানির অ‍্যাসিটেন্ট ম‍্যানেজার হিসেবে আছি। সকালের দিকে আমার খুব একটা কাজ থাকে না। কিন্তু দিনশেষে কোম্পানির সেলস হিসেব শেষ করে আমাকে বাড়ি যেতে হয়। আমার ম‍্যানেজার স‍্যার আবার হারে বজ্জাত। এমডি'র আত্মীয় হওয়াই কিছু বলতেও পারি না। সব কাজ আমাকে দিয়েই করিয়ে নেয়। চাকরির জন্য পরিবার ছেড়ে একাই থাকা লাগে।

প্রতিদিন অফিস শেষ করে যেতে বেশ রাত হয়ে যায়। বাসায় ফিরে নিজে রান্না করে খাওয়া লাগে। এটা বেশ বিরক্তিকর আমার কাছে। কিন্তু আমার রান্না করে দেবে এমন কাউকে এখনো পাইনি! বাড়ি থেকে মেয়ে দেখেছিল দুই একটা কিন্তু সেগুলো আমার পছন্দ হয়নি। সে অনেক কাহিনী। অফিস থেকে ফিরে রাতে খাওয়া শেষ করে একটু স‍্যোসাল মিডিয়ায় ঢুকেছি। ফেসবুক টা ক্রল করতে করতে হঠাৎ একটা লেখা চোখে পড়লো। পঞ্চবিংশতী নামক একটা একাউন্ট থেকে লেখা হয়েছে। তিনি লিখেছেন আজকাল নাকী ভুতেরাও ভালো নেই। তারাও ডিপ্রেশনে রয়েছে। ব‍্যাপারটা ফালতু মনে হলেও মোটামুটি পুরোটা পড়ি। এবং সেই ভুত নিজের ডিপ্রেশন কাটানোর জন্য নাকী বিভিন্ন মানুষের সঙ্গে বাদরামি শুরু করছে স‍্যোসাল মিডিয়ায়। লেখক পঞ্চবিংশতি মশাই সেইরকম কিছু স্কিনশর্ট শেয়ার করেছেন। যদিও সেগুলো আমার কাছে ভোকাস মনে হয়েছে।


silhouette-g22c4d8176_1280.jpg

source


পরের দিন সকালে অফিসে যেতেই আমার ম‍্যানেজার স‍্যার চেপে ধরলেন। কাল নাকী আমি কাজ সম্পূর্ণ করে যায়নি এই কথা বলে। প্রচন্ড রাগ হয়ে গেল। কিছু কথা শুনিয়ে দিতে গিয়ে আবার ভাবলাম না থাক। এই বজ্জাত টা এমডির আত্মীয় আমার চাকরি নিয়ে ঝামেলা হবে। তবে সিদ্ধান্ত নিলাম এই বজ্জাতকে যেদিন হাতে পাব ওকে পুরো ফালুদা করে ছেড়ে দেব। দুপুরে লাঞ্চ ব্রেকে ফেসবুকে ঢুকেই আবার চোখে পড়লো সেই কাহিনী। আজ আবার আরেকজনকে নাকী সেই ডিপ্রেস ভূত দেখা দিয়েছিল স‍্যোসাল মিডিয়ায়। এই ভদ্রলোক ভয় পেয়ে কথা আগাইনি। তিনি অবশ‍্য কোনো স্কিনশর্ট শেয়ার করেন নি। তিনি নিজের ভয়ের অভিজ্ঞতা টা লিখেছেন। সেটা পড়ে আমার মেজাজ টাই গেল খারাপ হয়ে।

ধ‍্য‍াত এই যুগে এসেও মানুষ এসব বিশ্বাস করে। আগামীকাল রবিবার। আজ দ্রুত অফিস ছুটি হয়ে যাবে। ম‍্যানেজার বজ্জাত টা কোনো কাজ গছানোর আগেই আজ বের হয়ে যেতে হবে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ‍্যা হয়। তবে আজ আর বস না, আজ এমডি নিজে।

স‍্যার আসব।

  • ও অর্নব। হ‍্যা এসো, বসো।

স‍্যার আমাকে ডেকেছেন শুনলাম।

হ‍্যা বলছি একটা অনুরোধ আছে রাখবে!

হ‍্যা স‍্যার বলেন।

সঙ্গে সঙ্গে একটা ফাইল ধরিয়ে দিলেন হাতে। আর বললেন এটা খুব গুরুত্বপূর্ণ আজকেই এটা একটু করে দিয়ে যাও। কিসের আর আগে বাড়ি যাওয়া। আজও সেই সন্ধ‍্যায় হয়ে গেল।

বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। হঠাৎ ফোনে একটা ম‍্যাসেজ আসলো। না পরিচিতি কেউ না। আর নাম্বার টাও কেমন একটা যেন। সেজন্য আর রিপ্লাই করি নাই। কিন্তু রাতে আবার ম‍্যাসেজ

কী মশাই কী খবর। আছেন কেমন!!



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আহা এ তো ডিপ্রেশন থেকে ভৌতিক দিকে চলে যাচ্ছে। অর্নব কে নিশ্চই কোনো সুন্দর রমণী এসএমএস দিয়েছে। এমন করে তো মেয়েরাই লিখে থাকে। যাক পরের পর্বে জট খুলবে আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65605.15
ETH 1915.42
USDT 1.00
SBD 0.38