কবিতা আবৃত্তি ;( আক্ষেপের ডানা- ইথার আখতারুজ্জামান )।

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000552854.jpg


ভালোবাসা ব‍্যাপার টা খুবই অদ্ভুত। আমাদের অনেকের সাথে এমনটা হয় যে আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না। আবার তারা যাদের ভালোবাসে তার সেই ভালোবাসার মানুষ টাও তাকে ভালোবাসে না। সবকিছু যেন একেবারে তালগোল পাকিয়ে গিয়েছে। তবে সবচাইতে কষ্টের মূহূর্ত কী জানেন যখন আপনি প্রতিনিয়ত একজনকে ভালোবেসে যাওয়ার পরও ঐ মানুষ টা আপনাকে সামান্য পরিমাণ গুরুত্ব দেয় না। আপনার খবর নেয় না। এটা একটা মৃত্যু যন্ত্রণা দিয়ে থাকে। তখন একপর্যায়ে গিয়ে মনে হয় না আর না। আর কতদিন এভাবে উপেক্ষা অবজ্ঞা সহ‍্য করে যাব। আমার আজকের আবৃত্তি করা কবিতা টা এইরকমই একটা বিষয় নিয়ে। কবিতা টার নাম "আক্ষেপের ডানা" কবিতা টার লেখক ইথার আখতারুজ্জামান। বতর্মানে তরুনদের মধ্যে সবচাইতে বেশি যার কবিতা নিয়ে আলোচনা হয় তিনি হলেন ইথার আখতারুজ্জামান।



  • আক্ষেপের ডানা
  • ইথার আখতারুজ্জামান


কবিতা



একদিন তোমার আক্ষেপের ডানায় ভর করে
আমার মৃত্যুদিন চলে আসবে।
অনেক কিছুরই অপেক্ষা ফুরিয়ে যাবে,
তোমার আমার।
চাওয়া পাওয়ার হিসেবগুলো মেলাতে পারবে না
পৃথিবীর কোনো ক্যালকুলেটর।
তোমার জানা হয়ে যাবে দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন।
কবি মরে গেলে কবিতারা হয়ে যায়,
কতটা একা।
তুমি টের পাবে,
নীরবতা কতটা চোখ শূন্য জলে নকশা আঁকলে পরে
তাকে বলে সত্যিকারের স্তব্ধতা।
এতকিছু জানাজানির পরও
তোমার অনেক কিছু থেকে যাবে অজানা।
তোমার কখনই জানা হবে না
কতটা ব্যথা বুক থেকে সেচলে পরে,
কতবার কতভাবে মরণ হলে
‘ভালোবাসা যাচ্ছে না আর’
এমন একটা কথার ভয়াবহতা!
তুমি ভালো থেকো,
যেভাবে থাকে ফসল শূন্য মাঠে
একটা কাকতাড়ুয়া একা।


source



কবিতা আবৃত্তির লিংক






সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এমন মানুষ অনেক আছেন এমন ভালোবাসা অনেক আছে এক পক্ষ হয়ে ভালোবেসে যাবেন কিন্তু তার বিপরীতে কোন সাড়া শব্দ পাবেন না। সবচেয়ে তারা সুখী যারা ভালোবেসে প্রিয়জনের সাড়া পেয়ে থাকেন। অনেক সুন্দর কবিতা আবৃত্তি করলেন আপনি। কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত আপনি কবিতা আবৃত্তি গুলো শেয়ার করেন বেশ ভালো লাগে আপনার কবিতা আবৃত্তি গুলো।

 2 years ago 

ভাই আপনার আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতা আবৃত্তি খুব সুন্দর একটি পোস্ট। আপনার পোস্টের মাধ্যমে একটি কবিতা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি আসতে আমাদের মাঝে শেয়ার করাচ্ছেন অপেক্ষার ডানা কবিতাটি কবিতাটি শুনে বেশি ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া যদি প্রিয় মানুষটা গুরুত্ব না দেয় তাহলে যেন মৃত্যু যন্ত্রণা ও এর থেকে কম মনে হয়। তবে অনেক সময় দেখা যায় আপনি যাকে গুরুত্ব দিতে চাচ্ছেন সে আবার অন্যজনকে গুরুত্ব দিচ্ছে। যাইহোক অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া। আপনার কন্ঠের কবিতাটি শুনতে বেশ ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটা কবিতা আবৃতি করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহে আপনি আমাদের মাঝে কবিতা আবৃতি করে শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আমি লক্ষ্য করে দেখেছি আপনার কবিতা আবৃত্তির দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 2 years ago 

আপনি আজকে দারুন একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনি ঠিক বলেছেন একজন মানুষকে অনেক বেশি ভালো বাসার পর জদি গুরুত্ব না দেয় এটা একটা মৃত্যু যন্ত্রণা দিয়ে থাকে। আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63490.47
ETH 1676.63
USDT 1.00
SBD 0.41