কবিতা আবৃত্তি ;( তোমার চোখ এতো লাল কেন?- নির্মলেন্দু গুণ)।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। কিন্তু গরমটা একটু জ্বালাতন করছে। যাইহোক প্রকৃতির এইরকম বিরুপ খেয়াল তো চলতেই থাকবে। বেশ অনেকদিন হয় আপনাদের সাথে কোন কবিতা আবৃত্তি শেয়ার করা হয় না। কবিতা আবৃত্তি আমার ভালো লাগলেও এই বিষয়ে আমি খুবই কৃপন হা হা। অর্থাৎ সময় করে আর কবিতা টা আবৃত্তি করা হয় না। যাইহোক আজ আমি আমার পছন্দের একজন কবি নির্মলেন্দু গুণ এর একটা কবিতা আবৃত্তি আপনাদের সাথে শেয়ার করে নিব। এই কবিতা টার সাথে আমার পরিচয় সম্ভব হয়েছিল আমাদের ব্ল্যাকস দাদার মাধ্যমে। আমার বাংলা ব্লগের কোন একটা বিশেষ দিনে দাদা এই কবিতা টা আবৃত্তি করেছিলেন। সেদিন থেকেই এটার প্রতি আমার ভালো লাগা তৈরি হয়। তারপর প্রায়ই কবিতা টা আমি পড়তাম ভালো লাগত। কবিতাটার নাম "তোমার চোখ এতো লাল কেন" লিখেছেন নির্মলেন্দু গুণ"।
তোমার চোখ এতো লাল কেন
নির্মলেন্দু গুণ।
কবিতা
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার
জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন
ক্লান্ত।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা
নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না।
আমি জানি এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায়
থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ
আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে
কিনা,
পাটশাক ভাজার সঙ্গে আরোও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে
পারি।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভেতর থেকে আমার ঘরের
দরোজা
খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত
আমাকে
জিজ্ঞেস করুকঃ “তোমার চোখ এতো লাল
কেন?”
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ দারুন একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কণ্ঠে নির্মলেন্দু গুণ এর এত সুন্দর কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই কবিতা আগে কখনো পড়া হয়নি। আপনার কণ্ঠে প্রথমবার শুনে খুব ভালো লাগলো। আপনার আবত্তিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।
তোমার চোখের জলে এত লাল কেন এই কবিতাটি আমি পড়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে খুবই সুন্দর আবৃত্তি করেছেন। আসলে আপনার আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর আবৃত্তি করতে পারেন, অসাধারণ হয়েছে।
তোমার চোখ এত লাল কেন কবিতাটি আসলেই অনেক ভালো লাগলো ভাইয়া । আপনার কবিতাটির লাইনগুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে মিলিয়ে মিলিয়ে লিখেছেন ।আমার সব থেকে
আমি জানি এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায়
থেকে।
এ লাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।
আসলে ভাইয়া অসাধারণ একটা কবিতা আবৃত্তি করেছেন।সত্যি ভাইয়া এখন কবিতা পড়া প্রায় ভুলতে বসেছি। কিন্তু আমার বাংলা ব্লগ এসে হয়তো আবার নতুন নতুন কবিতা আবৃত্তি শোনে অনেক ভালো লাগে। আপনার কণ্ঠে কবিতাটি শোনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আমার প্রিয় কবিদের তালিকায় নির্মলেন্দু গুণ অন্যতম একজন ব্যক্তি। নির্মলেন্দু গুণের কবিতা গুলো আমার বেশ ভালো লাগে। আপনি তো দেখছি খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেন। আপনার কবিতা আবৃত্তি গুলো বেশ ভালই লাগে শুনতে। আজকের কবিতাটি অসাধারণ আবৃত্তি করলেন। প্রতিনিয়ত কবিতা আবৃত্তি করে শেয়ার করে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আজকে আপনি নির্মলেন্দু গুণ এর লেখা কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠের সাথে কবিতাটা খুবই ভালোভাবে মানিয়েছে।
কবি নির্মলেন্দু গুণের কবিতা গুলো আমার খুবই পছন্দ। এই কবিতাটি অনেকদিন আগে একবার পড়েছিলাম। আপনার কন্ঠে আবৃত্তি শুনতে পেরে ভালো লাগলো। চমৎকার আবৃতি করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
কবিতা লেখা আবৃত্তি দুটোই দারুন লাগে ৷ কদিন আগে প্রচুর আবৃত্তি করেছিলাম ৷ কিন্তু এখন করি না ৷ যা হোক নির্মলেন্দু গুণ কবিতা গুলো ভালো লাগে ৷ আর আবৃত্তি টাও বেশ ভালোই হয়েছে ৷ ভালো লাগলো ভাই অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য ৷