৭টি ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ। রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবার সুস্থতা কামনা করে এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

20240707_101227.jpg

প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এজন্য মূলত যখন যেখানে যাই তখন বিভিন্ন রকম ফটোগ্রাফি করে থাকি। আর মাঝেমধ্যে যখন সুযোগ পাই তখন এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যদিও ইতোমধ্যে আমার ঘোরাঘুরি তেমন একটা করাই হয় না। তবে জন্মদিন উপলক্ষে যখন ফেনীতে গিয়েছিলাম তখন বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম এবং ফটোগ্রাফিও করেছিলাম। সবগুলো ফটোগ্রাফি তো আর ভ্রমন পোস্টে দেয়া যায় না সেজন্যই মূলত ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করি। আর এজন্যই আজকে আপনাদের মাঝে ছবিগুলো শেয়ার করতে আসলাম। এখানে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা জায়গার। আর রেনডম ফটোগ্রাফি গুলো করতে যেমন ভাল লাগে তেমনি শেয়ার করতেও ভালো লাগে। আর এগুলো অনেক বেশি সুন্দর হয়।

যাইহোক আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। কারণ আপনাদের উৎসাহ পেলে কাজের আগ্রহটা আরো বেশি বৃদ্ধি পায়।

🌸রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম🌸

ফোটোগ্রাফি নং:- ১

IMG-20240707-WA0005.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে যে রাইড দেখতে পাচ্ছেন এটা হলো ফেনী গোল্ডেন শিশুপার্কের একটা রাইড।আর আমরা যেদিন বিকেলে সেখানে গেলাম তখন দেখলাম সেখানে ঢুকতেই প্রথমে হাতের বাম পাশে এই রাইড রয়েছে এবং এখানে কিছু বাচ্চাকাচ্চা উঠেছে। আমাদের নিভৃত যেহেতু ছোট আর একা সেখানে উঠতেও পারবে না। সে এমনিতেই ভয় পেয়ে যাবে। সেজন্য আর সেখানে আমরা কেউই উঠিনি। যাই হোক এটা দেখতে খুব বেশী সুন্দর লাগছিল তাই একটা ফটোগ্রাফি করে নিলাম।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ২

IMG-20240707-WA0004.jpg

Device : Samsung galaxy m12

Location


এই ছবিটাও পার্কে প্রথমে ঢুকতেই হাতের বাম পাশে রয়েছে। সেখানে বড় একটা ঝোপ আকারে এই ছোট ছোট ফুলের গাছ রয়েছে। এই রঙ্গন ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু সবগুলো ফুল ফুটে থাকে সেজন্যই মূলত এগুলোর আকৃতিও দারুণ লাগে। আর ফুল ফুটলে তো আরো বেশি সৌন্দর্য বর্ধিত হয়। একটা জায়গায় সৌন্দর্য বৃদ্ধি করতে হলে অবশ্যই সেখানে ফুল গাছ লাগাতে হয়। আর গোল্ডেন শিশু পার্কের আনাচে-কানাচে অনেক ধরনের ফুল গাছ লাগানো আছে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৩

IMG-20240707-WA0003.jpg

Device : Samsung galaxy m12

Location


এটা হল বিজয় সিং দিঘির প্রথম গেটের সামনে তোলা একটি ছবি। বের হওয়ার সময় ছবিটা তুলেছিলাম। কারণ প্রথমে ঢোকার সময় আমরা তেমন কোন ছবি তুলতে পারিনি। পরবর্তীতে যখন বের হচ্ছিলাম বাইরের দিকে এটা দেখতে বেশ দারুন লাগছিল। আসলে যে কোন জায়গায় এই বেলুনগুলোই দেখা যায়। কারণ বাচ্চারা এইসব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। আর এগুলো দেখলে তারা বায়না ধরে কিনে দেয়ার জন্য। যাই হোক এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তাই ছবি তুলে নিয়েছিলাম আর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৪

IMG-20240707-WA0006.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মাছের ছবি।এই রকম মাছগুলোকে এখন অনেক জায়গায়ই দেখা যায়। বিভিন্ন জায়গায় একুরিয়ামের মধ্যে এগুলো রাখা হয়। তবে এখানে যে পরিস্থিতিতে মাছগুলো দেখা যাচ্ছিল আসলে জায়গাটা একদম পরিষ্কার ছিল না, অনেক নোংরা হয়েছিল। তবে মাছ গুলো মৃতপ্রায় অবস্থা ছিল।কিছু মাছ মারাও গিয়েছে দেখলাম। এই মাছগুলো পরিষ্কার পানিতে যদি সুন্দর ভাবে রাখা যায় তাহলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি এগুলো ভালোভাবে বাঁচতে পারে। এখানে আবার সাকার মাছের মত তিনটি মাছ দেখেছিলাম। সেগুলো আলাদাভাবেই বসেছিল। এই ছবিতে লক্ষ্য করলে একটা দেখতে পাবেন,সেটা কালো রঙের ছিল।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৫

IMG-20240707-WA0002.jpg

Device : Samsung galaxy m12

Location


এগুলো হলো টগর ফুল। ভিন্ন জাতের টগর ফুল গুলো প্রায় জায়গায়ই দেখা যায়। তবে সব জায়গায় এত সুন্দর ভাবে প্রসেসিং করা হয় না। এই গাছগুলোকে কাটিং করে সুন্দর ঝোপ আকারে তৈরি করতে পারলে এগুলো অনেক বেশি সুন্দর লাগে। এর পূর্বে আমি আমার নানার বাড়িতে ছাদের উপরে টগর ফুল গাছ দেখেছিলাম। একদম সুন্দর করে ঝোপ আকারে সাজানো আছে। তবে এই ফুল গুলো দেখতে কিন্তু দারুন লাগছিল। বড় বাগানের ক্ষেত্রে এই ফুলগুলো একদম পারফেক্ট।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৬

IMG-20240707-WA0001.jpg

Device : Samsung galaxy m12

Location


এটা হল বিজয় সিং দিঘী তে যাওয়ার প্রথমের ছবি। রাস্তা থেকেই মূলত এই ছবিটা তুলেছিলাম। আমরা যখন রিক্সা থেকে নেমে দাঁড়ালাম তখন জায়গাটা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। কারণ এখানে বড় আকারের গাছ ছিল। এজন্য জায়গাটাকে অনেক বেশি মনোরম লাগছিল। ছবি তোলার পর তো দেখলাম আরো বেশি সুন্দর লাগছে। আর জায়গাটা আমার খুব বেশি ভালো লেগেছে। এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম। এরকম ছায়া ঘেরা জায়গা গুলোতে হাটতে পারলেও অনেক বেশি ভালো লাগে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৭

IMG-20240707-WA0000.jpg

Device : Samsung galaxy m12

Location


এরকম ফোয়ারাগুলো অনেক জায়গায়ই দেখা হয় কিন্তু রং ব্যবহার করে তেমন দেখা যায় না।ফোয়ারা গুলো অনেক বেশি সুন্দর হয় যখন পানি একসাথে সবদিকে ছিটকে পরে। নিভৃত তো পানি দেখলে অনেক বেশি আনন্দিত হয়। কিন্তু এগুলো রঙিন হওয়ার কারণে সে সেখানে যেতে ভয় পাচ্ছিল। তাকে সেখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতে চেয়েছিলাম কিন্তু সে কান্নাকাটি করে সেখান থেকে আবার সরে এসেছিল। যাই হোক রঙিন হওয়ার কারণে এগুলো দেখতে অন্যরকম সুন্দর লাগছিল।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেনডম ফটোগ্রাফি
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ধন্যবাদ।।

 2 years ago 

বিভিন্ন রকমের ফটোগ্রাফি নিয়ে আপনার আজকের রেনডম ফটোগ্রাফি টি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির এক এক রকম সুন্দর্য লুকিয়ে আছে। বিশেষ করে টগর ফুলের বাগানের ছবিগুলো দেখতে আমার কাছে অসাধারণ লাগছে। এমন সব ভিন্ন ভিন্ন রকমের রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের উৎসাহমূলক মন্তব্য পেলে খুবই ভালো লাগে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

জন্মদিন উপলক্ষে ঘোরাঘুরির মধ্য দিয়ে আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ফোয়ারা গুলো দেখতে আরো বেশী চমৎকার দেখাচ্ছে। সব মিলিয়ে দারুন কিছু ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ফোয়ারাগুলো সামনে থেকে দেখলে আরও ভালো লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে পার্কের খেলার রাইডার গুলো ফটোগ্রাফি অসাধারণ ছিলো।

 2 years ago 

সেখানে আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। ফটোগ্রাফি করতেই বেশি ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। বিশেষ করে শেষের দুটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাছের ফটোগ্রাফি টাও দারুন লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন আপনি। দারুন লাগছে প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাছগুলো যদি পরিষ্কার পানিতে থাকতো তাহলে হয়তো আরও সতেজ এবং ভালো থাকতো। কিন্তু এগুলো নোংরা পানি হয়ে গিয়েছে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলছেন আপু ফটোগ্রাফি করতে ভালো লাগে তাই যেকোনো সময় ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করি আমিও। খুব ভালো লেগেছে আপনার শেয়ার করা ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে। পার্ক থেকে নেওয়া ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। তাছাড়া ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হল। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জ্বী আপু যখন সুন্দর কিছু চোখে পড়ে তখনই ইচ্ছে করে ফটোগ্রাফি করে ফেলি। সে জন্যই সুযোগ পেলেই তো ফটোগ্রাফি করা হয়। আর আপনাদের সাথে মাঝেমধ্যে শেয়ার করা হয়।

 2 years ago 

খুবই সুন্দরভাবে রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির অ্যাঙ্গেল অসাধারণভাবে তুলে ধরেছেন। হাওয়াই মিঠাইয়ের ফটোগ্রাফিটি অসাধারণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেলুন আর হাওয়ায় মিঠাই সবগুলোর কালার প্রায়ই মিলে এসেছে এজন্য মূলত দেখতে ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

পানির ফোয়ারা অনেক দেখেছি। কিন্তু রঙিন পানির ফোয়ারা কখনও দেখিনি এটা বেশ দারুণ ছিল। অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল আপু। ঘুরতে গিয়ে ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

বিয়ে বাড়িতে যখন পুকুরের মাঝে পানির ফোয়ারা দেয়া হয় তখন সেগুলোতে কালারিং লাইট দেয়ার কারণে এগুলো দেখতে সুন্দর লাগতো। কিন্তু আমিও প্রথমবার দেখলাম এখানে গোলাপি রঙের পানির ফোয়ারা।

 2 years ago 

সাতটি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দিয়ে আপনি আপনার ফটোগ্রাফি ব্লগটি সাজিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে আপু। তবে আমার কাছে রঙিন পানির ফোয়াড়াটা বেশি ভালো লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এটা দেখতে খুব বেশি আকর্ষণীয় লাগে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38