ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ||রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু ফটোগ্রাফি তুলে ধরব। আজকে আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি এগুলো বিভিন্ন সময়ে তোলা।ফটোগ্রাফি করতে ভালোবাসি তাই সবসময়ই চেষ্টা করি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতে।আজকের এই ছবিগুলো কিন্তু অসাধারণ দেখতে হয়েছে, নিজের প্রশংসা নিজেই করলাম আরকি, হাহাহা। যাইহোক, সবগুলো ছবির ডিটেলস আমি নিচে লিখে দিলাম।

🌸রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম🌸

ফোটোগ্রাফি নং:- ১

20230901_174422.jpg

Device : Samsung galaxy m12

Location


প্রথমত যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডালিমের ফুলের ফটোগ্রাফি। আসলে এই ডালিম গাছটা বড় হয়েছে দেখেই খুব খুশি লেগেছিল। ছাদের উপরে পানির ট্যাংক এর পাশেই এই ডালিম গাছটা উঠেছিল।ছোট থাকা অবস্থায় আমার হাজব্যান্ড এই ডালিম গাছটাকে নিয়ে এই বড় টবের মধ্যে রোপণ করেছিল। ধীরে ধীরে এটি বড় হতে লাগল। আর ইতি মধ্যেই তো আমরা ফেনীতে চলে গিয়েছিলাম। তারপর এসে দেখি গাছটা অনেক বড় হয়ে গিয়েছে যা দেখে সত্যিই খুব ভালো লেগেছিল। আর এবারে দেখলাম ফুলও এসেছে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ২

20230901_174557.jpg

Device : Samsung galaxy m12

Location


বাড়ির ছাদের উপরে বেশ অনেকগুলো টব আছে।সেই টবের মধ্য মরিচ গাছ লাগানো হয়েছিল।যখন মরিচ গাছগুলো মারা যায় তখন আর অন্য গাছ লাগানোর সময় হয়ে উঠেনি। এরপর সেই টবে আগাছা জন্মালো। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন কতগুলো বন্য গাছ এবং ফুল দেখা যাচ্ছে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৩

20230901_174711.jpg

Device : Samsung galaxy m12

Location


এটিও ছাদের উপরেই, একটি টবের মধ্যে উঠেছে দেখরে খুব সুন্দর লাগে,ছোট ছোট ধানগাছের মত মনে হয়। এই রকম ২টা ছবি তুলেছিলাম।আকাশের মাঝে এগুলোকে দারুণই লাগছিল,তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৪

20230901_174808.jpg

Device : Samsung galaxy m12

Location


চালকুমড়ো গাছের ছবি এটি।ছাদের উপরে বিভিন্ন রকম সবজি করা হয়।যখন যে সব্জির সময় তখন সেটি রোপণ করা হয়।এবারে আলহামদুলিল্লাহ চালকুমড়ো ধরেছে কিছু।আর গাছ বাড়ার জন্য পাইন গাছের ডাল কেটে দেয়া হয়েছে।চালকুমড়ো খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি এর শাক খেতেও ভালো লাগে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৫

20230901_175006.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন পুঁইশাক,মিষ্টি কুমড়োর শাক দেখা যাচ্ছে। আর সামনে ঝুলছে একটা ধুন্দল।আমার কাছে শুটকি আর মাছ দিয়ে ধুন্দল ভুনা করা হলে খেতে বেশি ভালো লাগে।আর এটাকে আলু দিয়েও ভাজি করা যায়।সেদিন অবশ্য বিকেল বেলা পুকুর থেকে তাজা মাছ ধরেছিল তা দিয়ে এই ধুন্দল রান্না করেছিলাম।রাতেই খাওয়া হয়ে গিয়েছিল সবটা।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৬

20230806_134425.jpg

Device : Samsung galaxy m12

Location


ফেনী থেকে আসা যাওয়ার সময় বাইরের প্রকৃতি বেশ উপভোগ করি।আমার কাছে খোলা আবহাওয়ায় ঘুরতে ভালো লাগে।সিএনজিতে করেই আসা যাওয়া হয়।আর তখন চেষ্টা করি বিভিন্নভাবে ছবি তোলার।এখানে টাওয়ারের পাশাপাশি পানিতে ডুবন্ত জমি চারপাশে সবুজ আভা দেখা যাচ্ছে।বৃষ্টি হওয়ার পরপরই তোলা ছবিটি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৭

20230901_174534.jpg

Device : Samsung galaxy m12

Location


এটাও ছাদের একটা টবে লেবুর ছবি। আমাদের ঘরে সবাই কমবেশি লেবু খায়।আর গত কয়েকদিন আমি বা আমার ননদ ২জনের যে কেউই প্রতিদিন লেবুর শরবত তৈরি করতাম।আর এজন্যই মূলত লেবু গাছ লাগানো।ছাদে ২টো টবে লেবু গাছ আছে,আর নিচে ৪টি লেবু গাছ আছে।কিন্তু দূর্ভাগ্য হলো এখনো ভালো ফলন হয়নি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেনডম ফটোগ্রাফি
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেক চমৎকার ভাবে সবজি লেবু প্রাকৃতিক দৃশ্য কারেন্টের খুঁটি ছাড়াও চমৎকার কিছু বিষয়ে ক্যামেরাবন্দী করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অতি পরিষ্কার দেখার মত ছিল। পাশাপাশি ফটোগ্রাফির সুন্দর বর্ণনা আমাদের মাঝে। আর এই জন্যই আপনার পোস্ট হয়ে উঠেছে প্রাণবন্ত।

 3 years ago 

মন্তব্যটি পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐💐

 3 years ago 

এরকম রেন্ডম ফটোগ্রাফি পোস্ট ঘুরে দেখতে আমার খুবই ভালো লাগে। কেননা একটি পোষ্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায়।
আপনার ফটোগ্রাফি গুলা অনেক ভালো ছিল সেই সাথে বর্ণনা ও সুন্দর করেছেন।

 3 years ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ,।

 3 years ago 

ভিন্ন ভিন্ন ছবিতে অনেক সুন্দর একটি ব্লগ তৈরি করেছেন আপু। আপনার তোলা আজকের বিভিন্ন সবজির এবং ফুলের ফটোগ্রাফি সুন্দর হয়েছে। আপনার পোস্টের মাধ্যমে ভিন্নতা কিছু দেখতে পেলাম ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন,।,

 3 years ago 

আসলে ফটোগ্রাফি করতে বিভিন্ন জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের ছাদের উপরে উঠলেই অনেক কিছু দেখতে পাওয়া যায়।আর যেগুলো ফটোগ্রাফি করলে খুব সুন্দর দেখায়। যেমন আজকে ম্যাক্সিমামই আমাদের ছাদের উপরের ফটোগ্রাফি। দেখে খুব ভালো লাগে ধন্যবাদ।

 3 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আসলে ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে, আমার ও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। কালকেই একটি ফটোগ্রাফি পোস্ট করলাম। আপনার করা ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকবেন,।

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফির গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকুন।

 3 years ago 

আপু আপনার মত আমিও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আর প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা অনেক সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই পোস্টটি পড়ে।

 3 years ago 

ভালো লাগলো ভাইয়া মন্তব্যটি পড়ে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐💐💥❤

 3 years ago 

৬ নাম্বার ফটোগ্রাফি হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিশন এর টাওয়ার এর ফটোগ্রাফি। সাধারণত এই টাওয়ার গুলো দিয়ে ২৩০ কেভি বা চার চেয়েও বেশি ভোল্টেজ প্রবাহিত হয়। পাশাপাশি আপনার অন্য ফটোগ্রাফি গুলো লেবু ডালিম ফুল এগুলো বেশ চমৎকার ছিল। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।।,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39