স্বরচিত কবিতা||তোমার অপেক্ষায়।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

png_20240508_095052_0000.png

আজকের কবিতাটি লিখেছি গত কাল রাতে। আসলে অনেক দিন পর বৃষ্টি শুরু জলো।একপ্রকার জড়তুফানই হয়েছে।আমাদের এইদিকে অনেক গাছ ভেঙে গিয়েছিল। যার কারণে বিদ্যুৎ ছিল না গত পরশু থেকে কাল রাত ৮টা অব্দি।আর এর মাঝে মোবাইলে চার্জ দিয়ে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। তবে অন্যান্য মোবাইল চার্জ দিতে দিতে পাওয়ার ব্যাঙ্ক এর চার্জও শেষ পর্যায়ে ছিল।যাইহোক ভেবেছিলাম তাড়াতাড়ি করে আগামী কালকের পোস্ট রেডি করে ফেলি। তাই রাতে বসেই এই কবিতা লিখেছিলাম।তবে কারেন্ট চলে আসায় বাকি কাজ আর করা হয় নি,মোবাইল চার্জে ছিল। যাইহোক এখন বাকি কাজ সেরে আজকের পোস্টটা করতে আসলাম।

♥️তোমার অপেক্ষায়♥️

একাকি অন্ধকার রাতে আমি,
চেয়ে আছি তোমার অপেক্ষায়,
জোনাকির মিটিমিটি আলো,
আজ যেন নিস্তব্ধতায় জড়ায়

চোখ বন্ধ করে তোমায়,
শুধু কাছে জপে যাই,
স্বয়নে স্বপনে তোমায়,
এই মন যেন খুঁজে পায়।

চঞ্চল এই অবলা মনটা আমার,
অচিরেই করছে উড়ু উড়ু,
বুকের মাঝে অনুভবে,
করে শুধু দুরু দুরু।

হঠাৎ করে বাউলা বাতাস,
এই অন্ধকারে এসে হলো হাজির,
তারই সঙ্গী হয়ে আবার,
সঙ্গ দিতে বৃষ্টি হলো শুরু।

অপেক্ষারত ক্লান্ত মন আমার আজ,
বসে আছে খোলা জানালায়,
মনের কষ্টগুলো যেন,
এক এক করে সব দূরে পালায়।

তবুও আমি তোমার তরে আছি হয়ে মগ্ন,
তোমার ভালোবাসা পেলে হবো আমি অনন্য,
তুমি এসে ভালবেসে কর আমায় ধন্য,
আমার এই মনে জায়গা শুধুই তোমার জন্য।

আমার অনুভূতি

অন্ধকার রাতেও যেন ভালোবাসার মানুষটার অপেক্ষায় থাকা হয়।ভালোবাসার মানুষকে সবসময়ই মন খুঁজে বেড়ায়। যতই বাঁধা আসুক না কেন মনের মাঝে ভালোবাসার মানুষের জন্য তীব্র আকাঙ্ক্ষা জমা হয়ে থাকে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

বিদ্যুৎ না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়েছিলেন।আসলে মোবাইলের একটা পাওয়ার ব্যাংক দিয়ে অন্যান্য মোবাইলে চার্জ দিতে আপনার জানানো হচ্ছিল না। তারপরেও আপনি তাড়াহুড়া করে রাতের বেলা খুবই সুন্দর এই কবিতাটি লিখেছেন, আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,অবশেষে করতে পেরেছিলাম সেটাই ভাগ্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তোমার অপেক্ষায় নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। ভালোবাসাই পরিপূর্ণতা মাখানো এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আমার।

 2 years ago 

অনুভূতি নিয়ে লেখার চেষ্টা করেছি ভাইয়া।

 2 years ago 

আপনার কবিতাগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। আর আজকের কবিতাটি অনেক সুন্দর ছিল তাই কবিতাটি আমি অনেক বার পড়েছি।আর যতবারই পড়েছি ততবারই আরও পড়ার ইচ্ছা হয়েছে।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আরে আপু,,,আপনিও তো দারুণ কবিতা লিখেন তার সারহে আবৃতিও দারুণ করেন।

 2 years ago 

ইস আপু তো দেখছি অনেক কষ্ট করে শেষমেষ পোস্টটি করলেন। আপনার আজকের কবিতাটি কিন্তু দারুন ছিল। আপনি বেশ সুন্দর করে কবিতার প্রতিটি লাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। এক কথায় অসাধারন একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি করব বলেন, পোস্ট তো করতেই হবে। সবদিকে কারেন্ট ছিল না সেদিন।

 2 years ago 

দারুন কবিতা লিখেছেন যেখানে প্রিয় মানুষের জন্য অপেক্ষার অনুভূতিটা ফুটিয়ে তুলেছেন লাইনগুলো বেশ ভাল লেগেছে অপু। আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।প্রতিনিয়ত কমেন্ট করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে গত দুই তিন দিন ধরে অনেক বেশি ঝড় তুফান যাচ্ছে। তবে আমাদের এখানে একদিন কারেন্ট ছিল না, রাতে চলে এসেছিল। আসলে কারেন্ট না থাকলে একদম অসুবিধায় পড়তে হয়। তবে ‌আপু, আপনার কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়। আজকের কবিতাটাও বেশ অসাধারণ লিখেছেন। বিশেষ করে কবিতার নামটা খুবই ভালো লেগেছে।

 2 years ago 

কারেন্ট না থাকলেই যেন দুনিয়া অন্ধকার হয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

তা ঠিক বলেছেন আপু। অন্ধকার রাত বাদ দিন সব সময় প্রিয় মানুষটাকে পাশে পেতে চাই আমরা। এবং কখনোই দূরে যেতে দেব না। কবিতার লাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

হঠাৎ করে বাউলা বাতাস,
এই অন্ধকারে এসে হলো হাজির,
তারই সঙ্গী হয়ে আবার,
সঙ্গ দিতে বৃষ্টি হলো শুরু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাদের এলাকাতে পরশুদিন ঝড়-বৃষ্টি হয়েছে আর আজ রাতে আমাদের এলাকাতে ‌‌। তবে আপনাদের মত আমাদের এলাকাতেও আজকে কারেন্ট নেই। এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। তোমার অপেক্ষায় কবিতাটি সত্যি অনেক সুন্দর। এরকম সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই একটা সমস্যা, গরমের সময় ও কারেন্ট থাকে না, বৃষ্টি হলেও কারেন্ট থাকে না।

 2 years ago 

বিদ্যুৎ না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়েছিলেন।আসলে মোবাইলের একটা পাওয়ার ব্যাংক দিয়ে অন্যান্য মোবাইলে চার্জ দিতে আপনার জানানো হচ্ছিল না। তারপরেও আপনি তাড়াহুড়া করে রাতের বেলা খুবই সুন্দর এই কবিতাটি লিখেছেন, আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38