স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
আমার স্বপ্নের রাজকুমার তুমি,
আমার দিশাহীন জীবনের পথচলা তুমি,
আমার অতৃপ্ত হৃদয়ের ভরসা হলে তুমি,
তোমার জন্যই জীবন যুদ্ধে জিতে গেলাম আমি।

(২)
তোমার ঐ মিষ্টি হাসিতে মন হয় উতলা,
তোমার ঐ চোখের মাঝে উত্তাল ঢেউয়ের খেলা,
তোমার ঐ চাহনী যেন মনে কেড়ে নেয়,
তোমার ঐ কালো কেশের সুগন্ধে ডুবে যাই।

(৩)
দীর্ঘশ্বাসগুলো আজ বুকের মাঝে জমা,
নিঃশ্বাসে বিশ্বাসে দীর্ঘশ্বাসের নেশা,
ভরসা ভরা হাতগুলো ছাড়ার ব্যাকুলতায়,
নিজের আখের গুছিয়ে স্বেচ্ছায় পালায়।

(৪)
তুমি বলে দাও একবার ভালোবাসি,
আমি শতবার হাজির তোমার পাশাপাশি। তোমার মনে আমায় দাও একবার ঠাঁই,
তোমার ভালোবাসার আমি আজও অপেক্ষায়।

(৫)
অসমাপ্ত জীবনের একক ভালোলাগা তুমি, তুমি চেনা শহরের আপন কেউ একজন।
তোমাতেই আমি মগ্ন সদা সর্বদায়,
দিনশেষে তুমি আমার একমাত্র আপন।

(৬)
বিস্তৃত জীবনের আজ, যত আছে কালো,
ধুয়ে মুছে এই দিনে হয়ে যাক ভালো।
মনে আছে যত কলুষতার পাহাড়,
এক নিমিশেই আজ যেন তা ভেঙে যাক।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার অনু কবিতাটি ছয়টি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভালোবাসা অপেক্ষা করে যদি পাওয়া যায় তাহলে সেই ভালোবাসা সবথেকে মধুর এবং সুন্দর হয়। ধন্যবাদ আপু এত সুন্দর চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমাদের সকলের প্রিয় দাদার কবিতা লেখা দেখে বর্তমান সময়ের সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছে। বিশেষ করে কম ইউনিটের অনেকেই এখন অনেক সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে যাচ্ছে এই অনু কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার প্রতিটি অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা একসঙ্গে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আজকে আপনি বেশ সুন্দর সুন্দর অণু কবিতা লিখেছেন। এই প্লাটফর্মে অনেকে খুব সুন্দর সুন্দর অণু কবিতা রেখে। ছোট অণু কবিতার মাধ্যমে অনেক কিছু উপলব্ধি করা যায়। তবে আপু আপনি অনেক সুন্দর অণু কবিতা লিখে থাকেন। এবং আপনার অণু কবিতার ভাষা বেশ চমৎকার। ভিন্ন ভিন্ন রকম ছয়টি অণু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রায় প্রত্যেক সপ্তাহেই আপনার অনু কবিতাগুলো পড়া হয় আমার। দারুন ভাবে ছন্দ সাজিয়ে কবিতা গুলো লেখেন আপনি। প্রত্যেকটা কবিতা এবং কবিতার লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে শেষের অনু কবিতার লাইন গুলো দারুন ছিল। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি আজকে চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই অনেক সুন্দর সুন্দর অনুকবিতা লিখে শেয়ার করে। আজকে আপনার কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ছন্দ মিলিয়ে ছোট ছোট কবিতা গুলো পড়তে বেশ দারুন লাগে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেকগুলো ছোট ছোট অনুক কবিতা লিখে শেয়ার করেছেন দেখছি। আপনার কবিতাগুলো আবৃত্তি করতে বেশ ভালো লাগলো আপু। খুব সুন্দর ভাবে আপনি কবিতা গুলো লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়ে মুগ্ধ হলাম।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে এক গুচ্ছ অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার কবিতাগুলো আবৃত্তি করে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন আপনি। দারুন ছিল আপনার আজকের এই কবিতাগুলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38