ভিন্ন ডিজাইনে ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20240215-WA0017.jpg

আমার পছন্দের কাজের তালিকায় রয়েছে রঙ বেরঙের আর্ট, পেইন্টিং করা।তবে এই কাজগুলো একটু সময় নিয়েই করতে হয়। আর আজকে মূলত কালারফুল একটা ম্যান্ডেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ম্যান্ডেলাতে আমি ২দিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একদিকে কালার দিয়ে ডিজাইন করেছি, অন্যদিকে কালো রঙের ম্যান্ডেলা করেছি। একের ভিতর ২কাজ বলা যেতে পারে।যদিও এই কাজগুলো করতে সময় এবং ধৈর্য নিয়েই করতে হয়।
IMG-20240215-WA0004.jpg

যদিও আমি এই আর্ট করার ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হয়েছিলাম বাবুর কারণে।ও কিছুক্ষণ পরপরই আমার কাছে চলে আসে,তাই আর করতে পারতাম না। যতক্ষণ সময় লাগার কথা তার চেয়ে বেশি সময় লেগেছে।যাইহোক অনেক কথাই হলো এবার কাজে ফেরা যাক।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

পেইন্টিং খাতা

কালো মার্কার

পেন্সিল

নীল মার্কার

পেন্সিল কম্পাস

20240215_185702.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল কম্পাস এর সাহায্যে একটি বৃত্ত একে নিলাম। বৃত্তের মাঝ বরাবর থেকে ২পাশে আড়াআড়িভাবে একটি দাগ টেনে নিলাম।তারপর ৫টি ফুল এঁকে নিয়েছি। পেন্সিলের সাহায্যে।

20240216_205042.jpg

দ্বিতীয় ধাপ

নীল কালারের মার্কার দিয়ে মাঝখানের ফুলটি এঁকে নিলাম। তারপর মাঝখানে আবার গোলাপি রঙের জরি কলমের সাহায্যে ভিতরের অংশ এঁকে নিলাম।ভিতরে হালকা ডিজাইন করে নিলাম।

20240215_220454.jpg

তৃতীয় ধাপ

২পাশের ২টি ফুলকে কালো মার্কার দিয়ে এঁকে নিলাম।তারপরের ২টি ফুলকে আবার নীল মার্কার দিয়ে এঁকে নিলাম।কালো রঙে আঁকা ফুলের ভিতরে এবং বাইরের বর্ডার গোল্ডেন জরি কলম দিয়ে এঁকে নিলাম।আর পরের দুটোকে একইভাবে গোলাপি কলম দিয়ে এঁকে নিলাম।

20240215_220522.jpg

চতুর্থ ধাপ

এখন পেন্সিলের সাহায্যে ফুলগুলোর একপাশে আমি অনেকগুলো অর্ধ বৃত্ত এঁকে দিলাম। তারপর গোল্ডেন কালারের জরি কলম দিয়ে প্রথম দিকের বৃত্ত আঁকলাম এর পরে গোলাপি কলম দিয়ে আঁকলাম। এইভাবে একের পর এক রং মিশ্রিত করে প্রত্যেকটা বৃত্ত এঁকে নিলাম।

20240215_220628.jpg

পঞ্চম ধাপ

ফুলের উপরের অংশে ফাঁকা জায়গাটাতে ডটের মত করে ভরাট করে নিলাম। অপর পাশে আবার পেন্সিল দিয়ে কয়েকটা বৃত্ত একে নিলাম। তারপর কালো মার্কার দিয়ে সেই বৃত্তগুলো আবার আঁকলাম।

20240215_220732.jpg

ষষ্ঠ ধাপ

পূর্বের ডিজাইন করা অংশের কিনারার দিকে গোলাপি রঙের কলম দিয়ে ডিজাইন করলাম।বাইরের দিকটাতেও আলাদাভাবে ডিজাইন করে নিলাম।

20240215_220931.jpg

সপ্তম ধাপ

অপর পাশের অংশটাকে ধাপে ধাপে আমি কালো মার্কার দিয়ে এঁকে নিলাম।সেখানে প্রতিটি ধাপেই একেক রকম ডিজাইন করে নিলাম।এভাবে আমি পুরো ডিজাইনের কাজ শেষ করলাম।

20240215_221032.jpg

IMG-20240215-WA0017.jpg

IMG-20240215-WA0015.jpg

IMG-20240215-WA0008.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

সত্যি ভিন্ন ডিজাইনের আর্ট হয়েছে। বিভিন্ন ডিজাইনের ম্যান্ডেলা আর্ট টি দেখতে খুব সুন্দর লাগছে। বিভিন্ন কালার ব্যবহার করা আর্টটি দেখতে আরো সুন্দর লাগছে। কালার কম্বিনেশনও সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর ভিন্ন ধরনের আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ্ দারুন তো । আপনি তো দেখি আজকের আর্টের মধ্যে রং এর বাহার তুলে ধরেছেন। দুই দিকে দুই রকমের কালার দিয়ে আপনি কিন্তু বেশ সুন্দর করে আজকের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট আমার কাছে বেশ সুন্দর লেগেছে। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট উপহার দিয়েছেন আপু। আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে কাজ করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। আপনি এতো ঝামেলার মধ্যেও যে কাজটি চমৎকারভাবে শেষ করতে পেরেছেন এটাই বড় বিষয়। অনেক ধন্যবাদ আপু চমৎকার অংকনটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি কিন্তু ঠিক বলেছেন। দেখতে সত্যি ভিন্ন রকম লাগতেছে। এধরনের ভিন্ন রকম আর্ট গুলো দেখলে একটু বেশি ভালো লাগে। ফুল তৈরি করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু নতুন একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক বাধাপ্রাপ্ত হওয়ার পর ও আপনি যে এতো সুন্দর একটি ম্যান্ডেলা তৈরি করতে সক্ষম হয়েছেন। দেখে ভীষণ ভালো লাগলো। বিভিন্ন ধরনের কালার ব্যাবহার করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি সত্যিই একদম ভিন্ন ধরনের আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালো ও রঙিন মিলিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। এই ধরনের আর্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি করতেও খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ অন্য রকম একটি ম্যান্ডালা আর্ট আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমার কাছে ম্যান্ডালা আর্টগুলো বেশ ভালো লাগে। এর ছোট ছোট ডিজাইন এর জন্য। আপনি নিখুঁতভাবে সেই ডিজাইনগুলো করেছেন। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ অন্যরকম ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো বেশ চমৎকার ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে ম্যান্ডেলা আর্ট এর মধ্যে দুই ধরনের আর্ট দেখতে পেলাম। সত্যি বলতে আজকে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38