সামুদ্রিক মাছ ও কচুর সমন্বয়ে ডোনাট চপের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20230531_102750.jpg

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে যে রেসিপিটা নিয়ে এসেছি এটি হলো কনটেস্টের জন্য তৈরি করা মাছের চপ। আসলে কনটেস্টে যখন রেসিপি থাকে তখন খুব বেশি ভালো লাগে। কারণ নতুন কিছু তৈরি করার পাশাপাশি এর স্বাদ নেয়া যায়। আর অনেক কিছুই শেখা যায়। কারণ আমাদের কমিউনিটিতে সকলেই চেষ্টা করে নিজের সাধ্যমত কিছু তৈরি করার। সেই পরিপ্রেক্ষিতে দেখলাম মাছের চপের কন্টেস্টেও অনেকেই জয়েন করেছে নতুন নতুন রেসিপি গুলো নিয়ে। যেগুলো হয়তোবা কেউ আগে কখনো দেখেনি। কেউ কেউ নিজের থেকে ভাবনা চিন্তা করে এই রেসিপি তৈরি করেছে। আর সে হিসেবে আমিও আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি।

20230531_102826.jpg

তবে একটি সন্দেহ ছিল এটি খেতে কেমন হবে। যেহেতু কচু ইউজ করেছিলাম সেই হিসেবে এটি গলা চুলকানোর সম্ভাবনা ছিল। সেটাও ভাবনার বিষয় ছিল। তবে ভাগ্য ভালো যে খেতেও খুব ভালো লেগেছে, গলাও চুলকায়নি। সত্যি বলতে বর্তমান সময়ে খুব বেশি ব্যস্ততা কারণ আমি ব্যক্তিগত একটা প্রজেক্টে নেমেছি। সে হিসেবে কমিউনিটিতে তো সময় দেয়া সম্ভব হয় না, এংগেজমেন্ট একদমই কম। হয়তোবা মাঝেমধ্যে আসি। যাই হোক তাও চেষ্টা করলাম সব রকম ব্যস্ততা কাটিয়ে একটু সময় বের করে এই রেসিপিটি তৈরি করার। কচু দিয়ে প্রথমবার এই নারকেলি মাছের ডোনাট শেপের চপ তৈরি করলাম।
20230531_101633.jpg

চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি

20230531_102843.jpg

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

20230531_232248.jpg

উপকরণ
পরিমাণ
নারকেলি মাছ১ টি
পেঁয়াজ৬ পিস
কাচামরিচ৬ টি
লবণপরিমাণ মত
রসুন১ টি
টোস্ট গুড়া১ কাপ
মরিচগুড়ো১ চা চামচ
হলুদ গুড়ো১ চা চামচ
জিরে গুড়ো১ চা চামচ
চাট মসলা১ চা চামচ
গরম মসলাআধা চা চামচ
তেলভাজার জন্য
আটা১কাপ
ডিম১টি

প্রথম ধাপ

প্রথমত আমি পেঁয়াজ, গোটা রসুন এবং কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিলাম।

IMG-20230530-WA0085.jpgIMG-20230530-WA0018.jpg

IMG-20230530-WA0064.jpg

দ্বিতীয় ধাপ

তারপরে আমি কচুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে প্রথমত হাত দিয়ে চেপে কচুর মধ্যে থাকা পানি ঝরিয়ে নিলাম।

IMG-20230530-WA0000.jpgIMG-20230530-WA0012.jpg
IMG-20230530-WA0014.jpgIMG-20230530-WA0015.jpg

তৃতীয় ধাপ

চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। গ্রেট করা কচু দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে এটি সিদ্ধ করে নিলাম। ঠান্ডা হলে পানি ঝরিয়ে নিলাম।

IMG-20230530-WA0011.jpgIMG-20230530-WA0008.jpg
IMG-20230530-WA0010.jpgIMG-20230530-WA0006.jpg

চতুর্থ ধাপ

তারপর আমি নারকেলি মাছের মাথা আলাদা করে নিলাম এবং ভালোভাবে ধুয়ে নিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে এটি সেদ্ধ করে নিলাম।সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে আমি ভালোভাবে কাটা বেছে নিলাম।

IMG-20230530-WA0002.jpgIMG-20230530-WA0021.jpg
IMG-20230530-WA0020.jpgIMG-20230530-WA0026.jpg

পঞ্চম ধাপ

তারপর একটি বাটির মধ্যে আমি সিদ্ধ করা কচু এবং মাছ নিয়ে নিলাম। তারপর এক এক করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, জিরেগুড়ো, চাট মসলা এবং লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

IMG-20230530-WA0081.jpgIMG-20230530-WA0027.jpg
IMG-20230530-WA0072.jpgIMG-20230530-WA0079.jpg

ষষ্ঠ ধাপ

তারপর আমি হাতের সাহায্যে এই মাছের ডো থেকে ডোনাট তৈরি করে নিলাম।

IMG-20230530-WA0071.jpgIMG-20230530-WA0080.jpg
IMG-20230530-WA0030.jpgIMG-20230530-WA0029.jpg

সপ্তম ধাপ

একটি বাটিতে ডিম ভেঙে নিলাম। এটিকে ভালোভাবে মিক্স করে নিলাম। আটার মধ্যে এই ডোনাট গড়িয়ে তারপর আবার ডিমের মধ্যে দিয়ে দিলাম।

IMG-20230530-WA0077.jpgIMG-20230530-WA0068.jpg
IMG-20230530-WA0076.jpgIMG-20230530-WA0069.jpg

অষ্টম ধাপ

ডিম থেকে উঠিয়ে আমি বিস্কুটের গুড়োর মধ্যে গড়িয়ে নিলাম। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিলাম।

IMG-20230530-WA0069.jpgIMG-20230530-WA0031.jpg
IMG-20230530-WA0070.jpgIMG-20230530-WA0074.jpg

নবম ধাপ

20230531_231826.jpg

পরিবেশন

20230531_101427.jpg

20230531_102624.jpg

20230531_102740.jpg

20230531_102903.jpg

20230531_102858.jpg

আমার আজকের এই কচু আর নারকেলি মাছের চপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সামুদ্রিক মাছ ও কচুর সমন্বয়ে ডোনাট চপের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে।অসাধারণ রেসিপি তৈরি করেছেন। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করলেন আপু চপ রেসিপি। সামুদ্রিক মাছ ও কচুর সমন্বয়ে আপনি ডোনাট শেপে চপ তৈরি করলেন দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। সত্যি বলতে আপনার ডোনাট তৈরি অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন এবং ডেকোরেশন সবকিছু মিলেই একটি দুর্দান্ত চপ তৈরি করলেন। অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

সামুদ্রিক মাছ ও কচুর সমন্বয়ে দারুণ ডোনাট চপের রেসিপি তৈরি করেছেন আপু। চপগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। আপনার আইডিয়া দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনি সবসময় ইউনিক কিছুর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দেখে খুব ভালো লাগে। যাইহোক ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38