স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
শীতল হাওয়া,কুয়াশাঘন সকালে,
হাতে রেখে হাত হাটবো দুজন মিলে,
শুনবো কলরব, পাখপাখালির গান,
তোমার জন্য আমার ভালোবাসা অম্লান।

(২)
তোমার নীরবতায় মুগ্ধ এ আমি,
তোমার সরলতায় হারিয়ে যাই আমি,
তোমার কাজল কালো আঁখিতে ডুবে যাই,
তোমার মুচকি হাসির জোয়ারে আমি ভেসে যাই,
তোমার চাহনিতে ভুলে যাই সব,
তোমার কথার ভাঁজে নিশ্চুপ কলরব।

(৩)
অপেক্ষায় থাকা হৃদয় আজ ক্লান্ত ভীষণ,
কষ্টেরা গড়েছে আঁধার ভুবন,
স্বপ্নরা মুছে গেল অপেক্ষার ছায়াতে,
হাসিটাও উরে গেল অসীম আকাশে।

(৪)
স্নিগ্ধ প্রভাতে সূর্য দিচ্ছে উঁকি,
কোমলতার পরশ দিচ্ছে হাতছানি,
নির্মল বাতাস গায়ে দেয় দোলা,
মনটাকে করে তোলে উতলা।

(৫)
তোমাতে হৃদয় থাকে তৃপ্ত,
তোমার ভালোবাসায় আমি সিক্ত,
তোমায় চাই বলেই ভালোবেসে যাই,
তোমার ছোয়াতে নিজেকে হারাই।

(৬)
অবহেলার মাঝে হারিয়ে ফেলেছি সব,
প্রাপ্তির খাতাটা আজও অপূর্ণতায় ভরপুর,
কবে হবে সব বেহিসাবের মিল?
কবে পাব সব ব্যর্থতার সুফল?

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

চমৎকার কবিতা লিখে শেয়ার করেছেন আপনি। আপনার কবিতা গুলো পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি অনু কবিতায় খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে বিশেষ করে আমার কাছে ৪ নং এবং ৬ নং অনু কবিতাটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,অনুপ্রেরণা পেয়ে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

অল্প কথায় মনের ভাব সুন্দর করে প্রকাশ করা যায় একমাত্র কবিতায়। ছন্দ-রুপকের মাধ্যমে অনেক না বলা কথা কবিতায় অনায়াসে ফুটিয়ে তোলা যায়। আপনি অনেক সুন্দর কবিতা লিখেন আপু। আজকের অনুকবিতা গুলো ভালো লেগেছে। বিশেষ করে ৪ নং টি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার দেয়ার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

আপনার লেখা ছয়টি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। সবকটি অনু কবিতার ভাষাগুলো খুবই স্বাভাবিক হয়েছে। চার নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার অনুকবিতা গুলো পড়ার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি অণু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি ছয়টি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। প্রত্যেকটি মানুষ তার নিজের ভালোবাসার মানুষের ছোঁয়া পেলে সিক্ত হৃদয়ে অনুভূতি জাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি বড় দাদার কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে সুন্দর কবিতা লিখেছেন।আসলেই দাদা অসাধারণ লেখেন যেটা আমার ও খুবই ভালো লাগে।আর মানুষ অপেক্ষা করতে করতে একসময় ক্লান্ত হয়ে তার সুখকে জলাঞ্জলি দেয়।

 2 years ago 

হ্যা আপু ঠিক বলেছেন দাদা সবসময় দারুণ কবিতা লেখেন।

 2 years ago 

আমাদের দাদার অনুপ্রেরণায় আমরা সবাই খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখি। এছাড়া ও পুরো কবিতা লিখতেও আমরা চেষ্টা করি। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। আজকের শেয়ার করা প্রতিটি অনু কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,ভালো লাগলো মন্তব্য পেয়ে।

 2 years ago 

প্রতি সপ্তাহে আপনি খুবই চমৎকার অনু কবিতা লিখে যাচ্ছেন। আপনার লেখা অনু কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কবিতা লিখতে এবং পড়তে উও ভাই আমি খুব ভালোবাসি। এত সুন্দর করে উনি কবিতাগুলো লিখি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38