রেইন লিলি ফুলের বাগানের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

IMG-20230826-WA0005.jpg

আজকে আমি আপনাদের সাথে একটি পেইন্টিং শেয়ার করার জন্য এলাম। এই পেইন্টিংটি দেখেই আপনারা বুঝতে পারছেন এটি একটি ফুলের বাগান। আমি মূলত অনেকদিন পর আপনাদের সাথে পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। অনেকদিন তো কোনো পেইন্টিং শেয়ার করা হয় না তাই ভাবলাম আপনাদের মাঝে এই পেইন্টিংটি শেয়ার করব। কিছুদিন আগে পেইন্টিংটি করেছিলাম কিন্তু সময় করে পোস্ট রেডি করতে পারছিলাম না। কারণ আইলটস এর এক্সামের রেজাল্ট আসার পর পরই আমরা ঢাকা চলে এলাম আমাদের মেডিকেল টেস্ট করানোর জন্য। আর ঢাকায় এসে জ্যাম, অসুস্থতা আবারও ধরল। কারণ জার্নি করা আমার একদম পছন্দ না তবে ঘুরতে ভালো লাগে। কিন্তু ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেখানে ৫ মিনিট লাগার কথা সেখানে লেগে যায় আধাঘন্টা থেকেও বেশি সময়।

যাইহোক সেই কথা আপনাদের সাথে অন্য কোনদিন শেয়ার করব। তবে আজকে সুযোগ করেই সকালবেলা বসে পোস্ট রেডি করে আপনাদের সাথে এখন শেয়ার করলাম। ফুলগুলো দেখতে অনেকটা রেইন লিলি ফুলের মত দেখা যায়, আবার গাছের পাতা গুলোও তেমনই মনে হয়। তাই আমি এই ফুলগুলো নাম দিলাম রেইন লিলি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ফুলের পেইন্টিং।

এই পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

ড্রয়িং খাতা

জল রঙ

তুলি

প্রথম ধাপ

প্রথমে আমি তুলিতে আকাশী রঙ নিলাম।তারপর এটি খাতার মধ্যে পেইন্ট করে নিলাম।আমি রঙকে পানি দিয়ে মিক্স করে নিয়েছি।পুরো খাতায় রঙ দিয়ে দিলাম।

20230826_112903.jpg

দ্বিতীয় ধাপ

এরপর গাঢ় সবুজ রঙ নিয়ে নিচের দিক থেকে উপরের দিকে ফুল গাছের মত এঁকে নিতে থাকলাম।তারপর আবার হালকা সবুজ রঙ নিয়ে একইভাবে নিচের দিক থেকে রঙ করলাম।

20230826_112948.jpg

তৃতীয় ধাপ

এখানে আবার হলুদ রঙ দিয়েও ফুল গাছের মত আঁকলাম।এগুলো দেখতে রেইন লিলি ফুলের মত গাছ।তারপর আমি সাদা রঙ নিয়ে ফুল অংকন করা শুরু করলাম। চারপাশ থেকে পাপড়ি একসাথে জড়ো হয়েছে এমন ফুল গুলো আঁকলাম। ছোট-বড় অনেকগুলো ফুল এঁকে নিলাম।

20230826_113030.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে আমি হালকা গোলাপি রং দিয়ে ছোট-বড় অনেকগুলো ফুল এঁকে নিয়েছি।তারপর হলুদ রঙের সাহায্যে সাদা রঙের মাঝখানের রেনুর অংশ এঁকে দিলাম।

20230826_113124.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে আমি গোলাপি রঙের ফুল গুলোর মাঝখানের অংশে সাদা রং দিয়ে আঁকলাম।

20230826_113244.jpg

ষষ্ঠ ধাপ

সর্বশেষ ধাপে আমি কালো রঙের সাহায্যে আকাশে কিছু পাখি এঁকে দিলাম।এবং আমার নামের সাইন দিয়ে দিলাম।
20230826_113309.jpg

উপস্থাপন

IMG-20230826-WA0008.jpg

IMG-20230826-WA0003.jpg

IMG-20230826-WA0012.jpg

IMG-20230826-WA0009.jpg

IMG-20230826-WA0011.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

IMG-20230723-WA0161.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আরে বাহ!! আপু কি চমৎকার করে রেইন লিলি ফুলের বাগানের পেইন্টিং সম্পন্ন করেছেন। আপনার পেইন্টিংয়ে রেইন লিলি ফুলের বাগানটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনার পেইন্টিংয়ের দক্ষতা অনেক অনেক বেশি যার কারণে এত সুন্দর একটি রেইন লিলি ফুলের বাগানের পেইন্টিং সম্পন্ন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু, পেইন্টিংয়ের প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। পেইন্টিং টি দেখে মনে হচ্ছে এটা সত্যিই রেইন লিলি ফুল। এই পেইন্টিং গুলো করতে অনেক সময় লাগে আপু। এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু,খুব ভালো লাগলো মন্তব্য পেয়ে।

 3 years ago 

ফুলের বাগানে কিছু মৌমাছি থাকলে খারাপ হতোনা। হেহে মজা করলাম। সত্যি দারুন হয়েছে আপনার এই বাগানের চিত্র। আপু কি বিদেশ চলে যাবেন নাকি পড়াশুনার জন্য? এমনই তো মনে হচ্ছে। IELTS এ কেমন স্কোর আসছে আপু?

 3 years ago 

আপু আজকে আপনাকে খুব সুন্দর একটি ফুলের বাগানের পেইন্টিং তৈরি করেছেন। রেইন লিলি ফুলগুলো দেখতে এমনিতেই ভীষণ সুন্দর। আপনি জল রং ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের বাগানে পেইন্টিং তৈরি করেছেন। তৈরির ধাপ গুলো আপনি খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়েছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রেইন লিলি ফুলের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। জল রং দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে রেইন লিলি ফুলের বাগান পেইন্টিং করেছেন। পেইন্টিং এর প্রতিটি রং আপনি খুবই নিখুঁতভাবে করেছেন। পেইন্টিং টি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার পেইন্টিংটি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপু।চমৎকার এঁকেছেন পেইন্টিং টি।পেইন্টিং এর প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু শুভ কামনা আপনার জন্য। আশা করি সবগুলো ধাপ পার করেই আপনি আপনার লক্ষ্যে পৌছে যাবেন। তবে এটা কিন্তু সত্য কথা যে ঢাকা শহরের এক জায়গা হতে আর এক জায়গায় যেতে অনেক সময় লেগে যায়। আপু অসাধারন রেইন লিলি পেইন্টিং করেছেন আপনি। আশা করি আগামী তে আমাদের কে আরও সুন্দর সুন্দর পেইন্টিং উপহার দিতে পারবেন।

 3 years ago 

ঢাকা শহরে গেলে তো জ্যামে অবশ্যই পড়তে হবে। ঢাকা শহরে প্রচুর জ্যাম থাকার কারণে এইদিক সেদিক যেতে অনেক সময় লেগে যায়। যার কারনেই আপনাদেরও সময় লেগে যায়। সত্যি বলতে আমি প্রথমে আপনার এই পেইন্টিং দেখে ভেবেছিলাম, এটা হয়তো সত্যিকারের একটা ফুলবাগান। আপনার কাছ থেকে অনেক সুন্দর একটা পেইন্টিং উপহার পেলাম আজকে। সত্যি কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। যা দেখতেও খুব ভালো লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38