সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240715_190428.jpg

আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটা পেইন্টিং শেয়ার করব। সচরাচর পেইন্টিং খাতা অথবা আর্ট পেপার এর মধ্যেই কিন্তু বিভিন্ন রকম পেইন্টিং করা হয়। মাঝে মাঝে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তাছাড়া দেয়ালে আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তবে এবার প্রথমবারের মতো চেষ্টা করলাম সুপারি পাতার প্লেটে সুন্দর একটা গোধূলি সন্ধ্যার দৃশ্য ফুটিয়ে তোলার জন্য।

20240715_190432.jpg

এ পেইন্টিং টা অবশ্য গতকাল বিকেলেই করেছিলাম। কারণ আমাদের বাড়ি থেকে আসার পর আজকের পোস্ট তৈরি করার জন্য কোন কিছুই ছিল না। সেজন্যই ভাবলাম একটা পেইন্টিং করে ফেলি। ভাবনা অনুযায়ী সুপারি পাতার প্লেট নিলাম তার মধ্যে একটা গোধূলি সন্ধার দৃশ্য এঁকে নিলাম। যেখানে হলুদ, কমলা আর লালচে রংয়ের আভাস ফুটে উঠেছে। তার পাশাপাশি নদীতে নৌকা ভেসে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে দূর থেকে । সবুজ পাতায় ঘেরা গাছে খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে আছে। তাছাড়া নদীর পাড়ে থাকা ঘাসে বন্যফুল গুলো তো আছেই। সব মিলিয়ে চেষ্টা করেছি এ পেইন্টিং টাকে জীবন্ত রূপ দেয়ার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই পেইন্টিংটা ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে ধাপে ধাপে এটি আমি তৈরি করেছি সেটাই দেখাই।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • এক্রলিক পেইন্ট
  • তুলি
  • সুপারি পাতার প্লেট

20240715_180343.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি সাদা রং দিয়ে সুপারি পাতার প্লেটের মধ্যে রং করে নিলাম। পুরো প্লেটটাকে রং করে কিছুক্ষণ শুকিয়ে নিলাম।

20240715_180415.jpg20240715_180457.jpg

20240715_180651.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি সুপারি পাতার প্লেটের উপরের অর্ধেক অংশ কমলা রং করে নিলাম ।

20240715_181102.jpg

20240715_182221.jpg

তৃতীয় ধাপ

এখন নিচের খালি অংশটাতে প্রথমে হলুদ রং ছিটিয়ে দিলাম। তারপর মোটা ব্রাশ টা দিয়েই পুরো অংশ রং করে কমলা এবং হলুদ মিক্স করে নিলাম।

20240715_182246.jpg

20240715_182414.jpg

চতুর্থ ধাপ

গোধূলি আলোর জন্য উপরের অংশটা লাল রঙ দিয়ে কিছুটা লালচে আকারে দিয়ে দিলাম।

20240715_182544.jpg

20240715_182649.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে এই নদীর শেষপ্রান্তে একটা পাহাড়ি অংশ আছে এটা কালো রং দিয়ে কভার করে নিলাম।

20240715_182754.jpg

20240715_183005.jpg

ষষ্ঠ ধাপ

এখন নদীতে বড় আকারের একটা নৌকা দূর থেকে দেখা যাচ্ছে, যেটা বয়ে যাচ্ছে ধীরে ধীরে সেটাই এঁকে নেয়ার চেষ্টা করলাম।

20240715_183206.jpg

20240715_183538.jpg

সপ্তম ধাপ

উপরের অংশে ডান পাশে একটা গাছের ডাল এবং শাখা প্রশাখা এঁকে নিলাম। এক্ষেত্রে আমি খয়রি+কালো রঙ ব্যবহার করেছি।

20240715_183926.jpg

20240715_184039.jpg

অষ্টম ধাপ

প্রথমে সবুজ রং দিয়ে গাছের পাতাগুলো এঁকে নিলাম। তারপর হালকা সবুজ রং দিলাম। এর উপরে আবার একটু হলুদ রঙের পাতাও দিয়ে দিলাম। এভাবে পুরো গাছের পাতাগুলো আঁকা শেষ করলাম।

20240715_184223.jpg

20240715_184519.jpg

20240715_184653.jpg

নবম ধাপ

নিচের দিকে নদীর পাড়ে কিছু ঘাস পাতা এঁকে দেয়ার জন্য সবুজ রং ব্যবহার করেছি। এক্ষেত্রে গাছের মধ্যে প্রথমে কিছু সাদা রংয়ের ফুল দিয়ে দিলাম।

20240715_184724.jpg

20240715_184803.jpg

20240715_184958.jpg

দশম ধাপ

এ ধাপে নিচের দিকের ঘাস গুলোর মধ্যে কিছু সাদা রঙের ফুল এঁকে নিলাম। আবার গাছের সাদা ফুলের মধ্যে কিছু লাল রঙের ফুলের ফোটাও দিয়ে দিলাম।
তাছাড়া নিচের দিকে ফুলগুলোতেও সুন্দর যে বোঝাতে লাল রঙের ফোঁটা দিয়ে দিলাম। নদীতে সাদা রঙের সূর্যের আভাসটা দিয়ে দিলাম ।

20240715_185255.jpg

20240715_185418.jpg

20240715_185455.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা গোধূলি বিকেলের মুহূর্ত।

20240715_185703.jpg

20240715_185910.jpg

20240715_190012.jpg

20240715_190428.jpg

20240715_190432.jpg

20240715_190435.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

ইতোমধ্যে আমি সুপারি পাতা প্লেটে বেশ কিছু পেইন্টিং করেছি ঘরের দেয়ালে লাগাবো বলে। আপনার পেইন্টিং দেখে ভালো লাগলো আপু। গোধূলির সৌন্দর্য সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

জি আপু আপনার পেইন্টিং গুলো দেখেছি খুব সুন্দর লাগে সেজন্যই আমি চেষ্টা করলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ছোট জায়গাতে আপনি এতটা সুন্দর ভাবে এই চিত্রটা অঙ্কন করেছেন তা দেখে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেইন্টিং করা আমার অনেক ছোটবেলার একটা শখ ভাইয়া। তাই চেষ্টা করি নিজের মনের মত কিছু উপস্থাপন করতে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুপারি পাতার উপর অংকন সোজা কথা না।অনেকটা পরিশ্রম এর ফলে এই কাজ সম্পুর্ন হয়েছে।অনেক ভালো লেগেছে আপু।আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলা।।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বেশ অনেকক্ষণ সময় লেগেছিল রং শুকাতে এবং রং করতে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেখেই তো মনে হচেছ খুব যত্ন এবং সময় নিয়ে আপনি আজকের পেইন্টিংটি করেছেন। সুপারি পাতার প্লেটে যে এমন করে অসাধারণ একটি পেইন্টিং করেছেন সেটা দেখেই তো মন ভরে গেল। খুব ‍সুন্দর করে ধাপে ধাপে আপনি আজকের পেইন্টিং টি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

ওই যে আপু ঘর সাজাবো বলেছিলাম সেজন্যই মূলত কিছু জিনিস এভাবে পেইন্টিং করে নিচ্ছি। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি কিন্তু প্রফেশনাল আর্টিস্ট হয়ে গিয়েছেন। আপনার ড্রয়িংগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনি যেসব ক্রিয়েটিভ কার্যক্রম করেন সেটাও আমার অনেক ভালো লাগে। আজকে যেরকম সুপারি পাতার প্লেটের উপরে চমৎকার একটি ড্রইং করলেন, সত্যিই দেখতে অনেক চমৎকার লাগছে। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য দেখে মনটা ভরে গেল আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে পাশে থাকবেন আশা করি।

 2 years ago 

আসলে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী এবং আর্ট দুটোই অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা পেইন্টিং দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট। আসলে আপনার পেইন্টিং অনেক প্রশংসনীয়।

 2 years ago 

চেষ্টা করেছি নিজের মনের মাধুরী মিশিয়ে পেইন্টিংটি উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুপারি পাতার প্লেট এর উপর করা পেইন্টিং এর আগেও দেখেছিলাম। আর আপনিও খুবই চমৎকার পেইন্টিং করেছেন আপু। পেইন্টিং এর ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি ভাইয়া, এরকম অনেক কাজ করা হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। তাই আমিও চেষ্টা করলাম আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি দৃশ্য শেয়ার করেছেন।সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং, এই সুন্দর গোধূলি বেলার দৃশ্য পেইন্টিং দেখেত মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ নিয়ে বেশ নিখুঁতভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার অভিজ্ঞতা দেখে আমি মুগ্ধ হয়েছি ধন্যবাদ।

 2 years ago 

ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য পড়ে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও কি দুর্দান্ত কাজ। সুপারি পাতার প্লেটে গোধূলি লগ্নের মনোমুগ্ধকর একটি দৃশ্য পেইন্টিং করেছেন, যা দেখি তো মুগ্ধ হয়ে গেলাম।আপনার করা প্রত্যেকটা পেইন্টিং আমার অনেক ভালো লাগে। এবং পেইন্টিং গুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেন। যাই হোক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু উপস্থাপন করার জন্য। আর আমার করা পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লাগে এটা শুনে তো আমার খুব ভালো লাগছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38