স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
নির্ঝঞ্ঝাট এই সময়টা যেন থাকে আজীবন,
কলহ বিদ্রহ চাই না তো আর চাই সুস্থ জীবন,
চারিদিক যেন পূর্ণ হয়েছে অব্যক্ত কোলাহলে,
সব ছলাকলা পার পেয়ে যাক সুপ্ত মনের ছলে।

(২)
হাত বাড়িয়েছি ভরসা আছে বলে,
মন দিয়েছি তোমায় বিশ্বাস আছে বলে,
ভরসার হাত রেখো মোর হাতে,
ভালোবাসায় রেখো আমায় তোমার আঁখিপাতে।

(৩)
ঐ যে নীল আকাশ বলে দেয় নীলিমার কথা,
সাগর বলে যায় তার গভীরতার কথা,
দখিনা বাতাস দোলা দেয় রঙিন আবেশের
পাহাড় ধরা দেয় ভালোবাসার উচ্চতার।

(৪)
ভালবাসি তোমায় আমি বেসেই যাব।
হয়তো তুমি হতে দুঃখই পাব।
তবু মনে থাকবে তুমি যাবে না হারিয়ে।
ভালোবেসে দু'হাত দাওনা বাড়িয়ে।

(৫)
আলোকিত শহরে স্বপ্নের বেচাকেনা,
আছে কত স্বপ্নপুরী চেনা অচেনা,
রঙিন স্বপ্ন চাষ করি মনের অন্তরালে,
স্বপ্ন গুলো পূরণ হবে কবে কোন কালে?

(৬)
আমাতে যার বিচরণ সেই আমার আপন।
যে আমার আপন তার সাথে করে জীবন যাপন।
আপনত্বের ভুবনে আছো শুধু তুমি।
তুমিহীন আমাতে যেন মরুভূমি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ছয়টি কবিতা লিখেছেন আপু। কবিতাগুলো পড়তে বেশ ভালোই লাগছে। তবে আমার কাছে চার নম্বর কবিতাটি বেশ ভালো লেগেছে। তাছাড়া বাকি কবিতা গুলো অনেক সুন্দর। এই ধরনের ছোট ছোট কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব ভালো লাগলো আমার কবিতাটি পড়েছেন শুনে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে একটা অর্থ বহন করে আপনার কবিতা গুলো। আজকের কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি অনু কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

অনু কবিতা গুলো পড়তে সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে চমৎকার কিছু অনুকবিতা লিখে আমাদের সাথে শেয়ার করছেন। আপনার লেখা প্রতিটি কবিতা পরে ভীষণ ভালো লাগলো। সবমিলিয়ে দারুন কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

ছোট ছোট অনুকবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে ৷ আজ আপনি চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করেছেন ৷ আপনার লেখা অনুকবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে , ছন্দে ছন্দ মিলিয়ে বেশ চমৎকার লিখেছেন ৷ ধন্যবাদ আপু , এতো সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার অনু কবিতাগুলো পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কবিতা লিখে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখছি। আপনার কবিতাগুলো আবৃত্তি করে কিন্তু বেশ ভালো লাগলো আমার।

 2 years ago 

অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে উৎসাহ দেওয়ার জন্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ খুব সুন্দর লিখেছেন। আপনার অনু কবিতা বরাবরই আমার কাছে ভালো লাগে।

আলোকিত শহরে স্বপ্নের বেচাকেনা,
আছে কত স্বপ্নপুরী চেনা অচেনা,
রঙিন স্বপ্ন চাষ করি মনের অন্তরালে,
স্বপ্ন গুলো পূরণ হবে কবে কোন কালে?

এই লাইন গুলো খুব ভালো লেগেছে। ছয়টি ছোট ছোট ছন্দ দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। প্রতিটা ছন্দই খুব সুন্দর ছিল। এভাবেই এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রায়ই আপনার মন্তব্য দেখি আপু। আপনাকে অনেক ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

চমৎকার আপু আপনি এক সাথে ছয়টি অনু কবিতা শেয়ার করলেন। সত্যি বলতে আপনার প্রতিটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লেগেছে। আমরা সবাই চেষ্টা করি এখন দাদার অনুপ্রেরণায় সুন্দর সুন্দর কবিতা লিখতে। তাছাড়া ও কবিতা গুলো পড়তে পারলে আরও অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা গুলো লিখে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো।

 2 years ago 

আমার কবিতা গুলো প্রতিনিয়তই আপনি পড়েন এবং মন্তব্য করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার লেখা অনুভূতির মধ্যে অনেক ছন্দে মিল রয়েছে। এই কবিতাগুলো খুবই সুন্দর ভাবে লিখে শেয়ার করলেন। অনু কবিতা থেকে আমরা কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমার কবিতাগুলো পড়ার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত এভাবে উৎসাহ প্রদান করার জন্য,।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39