আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই আশাকরি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।আমার এই প্রিয় ব্লগের সাথে প্রতিনিয়ত কাজ করে আমি খুব আনন্দ পাই।তাই সবসময় নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাই।

আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব এটি হলো খিচুড়ি রেসিপি কিছুদিন আগে আমি রেসিপি তৈরি করেছিলাম সকাল বেলায়। ভেবেছিলাম যে অন্য কিছু করা যাক। আর তাই আমি সেদিন খিচুড়ি তৈরি করেছিলাম। তবে সাধারণ খিচুড়ি থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকে সবজি খিচুড়ি তৈরি করার চেষ্টা করেছি। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে চলে এলাম এই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে মজাদার এই সবজি খিচুড়ি রেসিপি দেখে আসুন এক পলকে।
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
উপকরণ| পরিমাণ |
| আতপ চাল | ৩ কাপ |
| মসুর ডাল | ১কাপ |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| কাঁচামরিচ | ৭/৮টি |
| লবণ | পরিমাণ মত |
| রসুন | ২টি |
| হলুদ গুড়া | ১চা চামচ |
| জিরা গুড়া | ১ চা চামচ |
| পানি | পরিমাণ মত |
| তেল | ১ টেবিল চামচ |

কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে এরমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে বেরেস্তা করে তুলে নিলাম।
আরো কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং বরবটি কুচি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম।
এখন চাল ডালের মিশ্রণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম এবং এর ফাঁকে আমি লবণ দিয়ে দিলাম। সবকিছু প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি।
এই ধাপে রসুনের কোষগুলো দিয়ে আবার নেড়ে ফুটন্ত গরম পানি পরিমাণ মত দিয়ে দিলাম।
পানি দেয়ার পরে সব কিছু মিশিয়ে নিলাম এবং কয়েকটা গোটা কাঁচামরিচ দিলাম এবং কিছু ভেঙ্গে দিলাম। তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং ১চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকলাম এগুলোর পানি শুকিয়ে আসা পর্যন্ত।পানি শুকিয়ে আসার পর রান্না হয়ে গেল এবং তারপর আমি বেরেস্তা এবং কিছু পরিমান ঘি দিয়ে আবারো কিছুক্ষন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।


সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦
💦 BRISTY 💦
💦

|
|---|
সবজি খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি দারুণভাবে সবজি খিচুড়ি রান্নার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন। যত বেশি পরিমাণে সবজি ব্যবহার করা যাবে সেটা খেতে ততই বেশি সুস্বাদু হবে।
সবসময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।। ্
আপনার বানানো মজাদার সবজি খিচুড়ি রেসিপি দেখে সবারই লোভ লাগবে। যদিও আমি খেয়েছিলাম এবং খুব সুস্বাদু হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।
হ্যাঁ ভাই ঠিক কথা বলেছেন খিচুড়ি দেখে লোভ লেগে গেল আমাদের সবার। এখন আমাদের সবাইকেই খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে আপনাদের। 🤭🤭
জি ভাইয়া ওনাকে বলুন বানিয়ে খাওয়ানোর জন্য।
সবচেয়ে বেশি কিন্তু নিজেই খেয়েছেন ধন্যবাদ মন্তব্য করার জন্য।
খিচুড়ি অতি প্রিয় একটি খাবার ৷ মাঝে মধ্যে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খাই ৷ অনেক টেষ্টি খাবার ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করছেন ৷ দেখে তো মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ৷
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া্।
কি বলবো আপু খিচুড়ি আমার ভীষণ প্রিয়। যদি আবার হয় সবজি খিচুড়ি তাহলে তো জমিয়ে খাওয়া হয়। অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনার প্রস্তুত করা সবজি খিচুড়ির রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো। খিচুড়ি আমার খুবই ফেভারেট মাঝে মাঝেই প্রস্তুত করে খাওয়া হয় তবে বৃষ্টির দিনে হলে সব থেকে বেশি মজা হয়।।
রেসিপি প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল।।
সবসময় পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। ।
বাহ! দারুন মজাদার খিচুড়ি রেসিপি শেয়ার করেছেন আপু খিচুড়ির কালার দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছিল খেতে। মাঝে মাঝে খাবারের মধ্যে ভিন্ন আনলে ভালো লাগে এক ধরনের খাবার খেলে একঘেয়েমি লাগে। আপনার খিচুড়ি রান্নার স্টাইলটা অনেক ভালো লাগলো। সব মিলিয়ে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করেছেন আপনি।
অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন্।
আপু সকাল সকাল সবজি খিচুড়ি কিন্তু আমিও মাঝে মধ্যে করে থাকি। কিন্তু আজকে আপনার করা সবজি খিচুড়ি কিন্তু বেশ স্বাদের হয়েছে বলে আমার মনে হচেছ। সবজি খিচুড়ি রান্নার প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। যাতে করে আমরা বাসায় রান্না করে খেতে পারি।
অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ মন্তব্য করার জন্য। ্
সবজি খিচুড়ি যেটা খেতে দারুন মজা। এমনিতেই খিচুড়ি খেতে আমি খুবই পছন্দ করি বৃষ্টির দিনে হলে তাহলে তো কোনো কথাই নেই। দারুন হয়েছে আপনার সবজি খিচুড়ি রেসিপি।
জি ভাইয়া।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
খিচুড়ি আমার খুবই পছন্দের সবজি খিচুড়ি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে গত পরশুদিন সবজি খিচুড়ি রেসিপি রান্না করা হয়েছিল। খুবই লোভ লেগে গিয়েছে আপনার সবজি খিচুড়ি রেসিপিটি দেখে। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে এটি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছিল। ভীষণ ভালো লাগলো আপনার আজকের এই রেসিপিটা আমার কাছে।
ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালো লাগে আপনার সাপোর্ট দেখলে ধন্যবাদ।