স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
ব্যস্ত শহর,ব্যস্ত নগরী সবার মতই আছে,
যে যার আপনার সুখ নিয়ে মগ্ন রয়েছে,
পরের ভাবনা নেই কারো শুধু নিজেকে নিয়েই যত্ন,
একবার তুমি পর হয়ে দেখো হারিয়ে ফেলবে রত্ন।

(২)
আবেগ দিয়ে মুছবে না কষ্টগুলো,
মনের মাঝে থাকা ক্ষত সারবে না,
কষ্টের পাহাড় ভাঙে না কখনো,
এ জীবনের আকাশে সীমাহীন যন্ত্রণা।

(৩)
ক্ষত সারাতে গিয়ে গভীরতা তীব্র হলো,
ব্যথায় কাতর মনে আশার আলো পুরোলো,
শান্তিময় সময় হারিয়ে গেল বহুদূর,
পাবে না কেউ এই মধুময় সময়ের সুর।

(৪)
তোমার মাঝে খুঁজি আমি সুখের হাতছানি,
রাতের আঁধারে খুঁজি শুধু তোমার আঁখির মণি।
হারাতে চাই বারবার শুধু তোমার মনের অতলে,
মনের জানালা খোলা রেখো শুধু আমার বিচরণে।

(৫)
আশাতে বুক বাঁধি শুধু সব ঠিক হবে বলে,
ছন্দের আঘাতে তীব্র গতিতে কথাগুলো ডানা মেলে,
কথার আঘাতে মনকে বাঁচাতে নিরুপায় হয়ে থাকি,
একদিন হবে সব ঠিক তবে জানিনা সেদিন আসবে কি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু লাইনগুলো বেশ ভালো লেগেছে। আসলে কবিতার লাইনগুলোতে যদি একটু আবেগ না থাকে তাহলে পড়ে মজা হয় না যাইহোক সুন্দর লিখেছেন সুন্দর উপস্থাপনা শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,ভালো থাকবেন।

 3 years ago 

খুব সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেক সপ্তাহে আপনার অনু কবিতা গুলো পড়তে ভালোই লাগে। খুব সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে লেখেন আপনি। প্রথম অনুকবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আমার লিখা অনুকবিতাগুলো পড়ার জন্য।

 3 years ago 

এই ধরনের ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। প্রতি সপ্তাহে আপনি এরকম করে কবিতা শেয়ার করেন যেগুলো পড়তে আমার কাছে অসাধারণ লাগে। এত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু,প্রতি সপ্তাহেই শেয়ার করার চেষ্টা করি।

 3 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন।এইরকম ছোট ছোট কবিতা গুলো পড়তে আসলে দারুণ লাগে আমার। আজকে আপনাদের এই কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ছোট ছোট অনুকবিতাগুলো আসলেই অনেক সুন্দর।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আরে বাহ আপনি তো খুব চমৎকার অনু কবিতা লিখেছেন। আনু কবিতাগুলো পড়তে অসম্ভব ভালো লাগে এই প্লাটফর্মে অনেকে ছোট ছোট অনু কবিতা লেখা থাকে। অনু কবিতা থেকে মানুষ কবিতা লেখি থাকে। সত্যি বলতে আপনার অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো উপস্থাপনা করার জন্য আমাদের মাঝে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,,।

 3 years ago 

একদিন হবে সব ঠিক তবে জানিনা সেদিন আসবে কি।

সবাই বলে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি একেবারেই ঠিক বলেছেন আপু সেদিন আসবে কবে। আপনার অন্য অনুকবিতা গুলোও বেশ ভালো ছিল। সুন্দর লিখেছেন অনুকবিতা গুলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া,আসলেই কি সব ঠিক হয়?যাইহোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। এই প্লাটফর্মে আমাদের প্রিয় মানুষগুলো খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকে। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনু কবিতা কিন্তু ছোট এর গভীরতা অনেক বেশি। খুব চমৎকার ভাবে অনু কবিতাগুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39