স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
দুজন মিলে হাটবো হাতে রেখে হাত,
জোসন্যা রাত কাটাবো গড়াবো প্রভাত,
জীবনটা সাজাবো দুজনার মত করে,
দুনিয়া রাঙাবো ভালোবাসায় ভরে।

(২)
মন পিঞ্জিরায় ছিলে তুমি অতি আপন হয়ে। তোমার জন্য ভালোবাসা যায় সদায় বয়ে।
আকাশ পানে চেয়ে থাকি,তোমার কথা ভেবে। ভাবতে ভাবতে হুট করে বৃষ্টি আসে যেপে।

(৩)
জীবনটা যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
এক পায় এগোলে, পিছাতে হয় দশ পা।
প্রতিনিয়ত সদায় প্রতিযোগিতার ঢল,
নিজেকে টিকিয়ে রাখতে লাগবে দৃঢ় মনোবল।

(৪)
মানুষ মানে মানবিক,
মানুষ মানে মানবতার আপন,
মানুষ মানে সব মানুষের বন্ধু,
প্রকৃত মানুষেরাই গড়বে একদিন বিশাল সিন্দু।

(৫)
যত কষ্ট ছিল মনে তা,
মাঝে মাঝে নাড়া দেয় বুকে।
সময় বুঝে সেই কষ্টের হিসাব,
এক এক করে দিব সব চুকিয়ে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। কবিতার ভাষাগুলো অত্যন্ত সাবলীল হয়েছে। আপনার লেখা তিন নাম্বার ও চার নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে খুবই চমৎকার অনু কবিতা লিখেই চলেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকের অনু কবিতা গুলো খুবই সুন্দর ছিল। এত সুন্দর সুন্দর কোন কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে অনেক গুলো চমৎকার অনুকবিতা লিখেছেন। কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা কবিতা বেশ দারুন লিখেছেন। এক এবং দুই নাম্বার কবিতা বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার মনে হয় অনেকেই আছে যারা শুধুমাত্র এই ব্লগে জয়েন করার পর থেকে কবিতা লেখা শিখেছে। যেমন আমি। কবিতা লেখার কথা চিন্তাই করতে পারতাম না। এই ব্লগে জয়েন করার পর শিখেছি। যাইহোক আপু আপনার আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনু কবিতা গুলো পড়তে আমার বেশ ভালোই লাগে। এই কবিতা গুলো লেখার প্রতি আমারও আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে কেমন জানি । আপনার শেয়ার করা পাঁচটি অনু কবিতা আমি খুব মনোযোগ সহকারে পড়লাম। আসলে আপনার কবিতা গুলোর ভিতর আবেগ, অনুভূতি, ভালোবাসা, দুঃখ সব কিছু মিলেমিশে প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে বলতে হয় যে আপনার লেখা আজকের প্রত্যেকটা অনু কবিতা দুর্দান্ত ছিল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38