নিজের হাতে আঁকা মেহেদী ডিজাইন।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি৷

গত ২-৩ দিনের অসুস্থতায় শরীর একদম ক্লান্ত।চারিদিকে সবারই অসুস্থতার খবর শুনছি। জ্বর,ঠান্ডা লাগার সমস্যাটা একবার হলে আমার অবস্থা খারাপ হয়ে যায়।পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার দিন থেকেই অসুস্থ হয়ে গেলাম।আসলে পরিবেশ চেঞ্জ হলে তাছাড়া ছেলের সাথে আমারও গায়ে বৃষ্টির পানি পড়েছিল।আর সেদিন থেকেই মাথা ব্যথা,সর্দি জ্বর।যাইহোক সবার সুস্থতা কামনা করে আজকের পোস্ট শুরু করছি।

IMG-20230812-WA0017.jpg

IMG-20230812-WA0010.jpg

চেষ্টা করি সবসময় ভিন্ন কিছু করার।আর আজকে আমি নিয়ে এলাম একটি মেহেদী ডিজাইন নিয়ে।আমার খুব ভালো লাগে মেহেদী ডিজাইন করতে। পরীক্ষা দিয়ে আসতে আসতে বাজলো বিকেল ৫টা।সন্ধ্যার পর কিছুক্ষণ বসে ছিলাম,তখন আমার ছোট আন্টি বসে মেহেদি লাগাচ্ছিল।ভাবলাম আমিও একটা ডিজাইন নিজের হাতে একে ফেলি। তাই তৎক্ষণাৎ বসে এই ডিজাইনটা করলাম।কিন্তু নিভৃতের জন্য অনেকবার মেহেদী ঘেটে গিয়েছিল।যাইহোক শুরু করা যাক।

এই মেহেদী আঁকার জন্য উপকরণ

স্মার্ট কোণ মেহেদী

প্রথম ধাপ

প্রথমেই আমি একটি ফুলের ডিজাইন করলাম।ছোট বৃত্তের চারদিকে ছোট ছোট ফুলের ডিজাইন করে নিলাম।ডিজাইনের উপরের অংশে ছোট ডট এঁকে নিলাম।আবার পাতার মত করে চারদিকে ফুল এঁকে নিলাম।

IMG-20230812-WA0016.jpg

IMG-20230812-WA0015.jpg

দ্বিতীয় ধাপ

বড় আকারের ফুলের নিচের দিকের অংশে আগের মত করে ফুল এঁকে নিলাম।এক্ষেত্রে চারদিকে একটু ছড়িয়ে ফুলগুলো এঁকে নিলাম।

IMG-20230812-WA0013.jpg

20230810_202456.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে হাতের উপরের দিকের অংশে গোল করে বৃত্তের মত আঁকলাম। তারপর এই বৃত্তের ২ পাশে পাতার মত করে এঁকে নিলাম।

তারপর আবার বাম পাশের অংশে ফুলের ডিজাইন করলাম।

20230810_203115.jpg

20230810_204219.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে আঙুলের দিকে ফুলের ডিজাইন এঁকে দিলাম। তারপর আবার মাঝের আঙুলে ডিজাইন করলাম।

20230810_204921.jpg

20230810_205444.jpg

পঞ্চম ধাপ

এইধাপে আমি বাকি আঙুলগুলোতে ডিজাইন করলাম। লতার মত করে এঁকে সব আঙুলে ডিজাইন শেষ করলাম।

20230810_211117.jpg

G52BqHMNHvgYbOZaPyVjAopRfmP.jpg

IMG-20230812-WA0017.jpg

IMG-20230812-WA0014.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি দেখছি খুবই সুন্দর ভাবে নিজের হাতে মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার দেওয়া মেহেদী ডিজাইন টিপস সুন্দর লাগছে। আপনি খুবই চমৎকারভাবে ডিজাইন তৈরি থাকলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া,ভালো থাকবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

নিজের হাতে আঁকা মেহেদী ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ডিজাইনটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া,সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

প্রতিদিন চারদিকে যে হারে জ্বরজারী শুরু হয়েছে মাঝে মাঝে ভয়ই লাগে। তবুও তো আমরা বেচেঁ আছি। তবে আপনি সুস্থ্য হয়ে উঠেছেন সেটা জেনেও কিন্তু বেশ ভালো লাগছে। ভিন্ন ধরনের পোস্ট হিসাবে বেশ সুন্দর একটি মেহেদী ডিজাইন আজ শেয়ার করলেন দেখছি। আর আপনার হাতে এত সুন্দর মেহেদী ডিজাইন দেখে তো আমারও একবার মেহেদী পড়তে মনে চাইছে। হি হি হি

 3 years ago 

অসুস্থতায় পড়লে সবদিক থেকেই ঝামেলা হয়ে যায় আপু।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ওয়াও আপু আপনার হাতে মেহেদি দেখে আমার অনেক ভালো লাগলো অনেক সুন্দর করে আপনি ডিজাইন করেছেন।নিজের হাতে আঁকা মেহেদী ডিজাইন। এ ধরনের ডিজাইন করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন সেগুলো আপনার মধ্যে পরিপূর্ণ রয়েছে। শুভকামনা রইল আপু।

 3 years ago 

সময় পাইনা তেমন, তাই আর করা হয় না। তবে সেদিন বসে এইটা করেই পেল্লাম।

 3 years ago 

আপনি একদম ঠিক বলছেন আপু চারদিকে শুধু অসুস্থতার খবর শোনা যাচ্ছে। তবে আপনার জন্য দোয়া রইল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে ফিরে আসেন। অসুস্থতার মাঝেও খুব সুন্দর একটি মেহেদী আর্ট করলেন হাতে দেখে তো ভাল লাগলো। মেহেদীর আর্ট অসাধারণ সুন্দর হয়েছে। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 3 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। হাতে মেহেদি পড়তে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করেছেন আপনি। এরকম ডিজাইনগুলো করতে অনেক সময় লাগলো ও দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাবুকে নিয়ে পারিনা আপু,আমি কিছু করতে বসলেই সে আমার আশেপাশেই ঘুরঘুর করে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

হাতে মেহেদি আর্ট করা দেখতে আমার খুব ভালো লাগে। অনেকে ঈদ আসলেই মেহেদী আর্ট করতে বেশি পছন্দ করে কিন্তু আমার কথা হচ্ছে যখন ভালো লাগবে তখনই মেহেদি আর্ট করা একান্ত প্রয়োজন, কারণ ভালোলাগার তো নির্দিষ্ট সময় নেই। যাই হোক অনেক সুন্দর ছিল আপনার এই মেহেদি ডিজাইন আর্ট।

 3 years ago 

আমি নিজেই পছন্দ করি, কিন্তু সবসময় সুযোগ পাইনা আর্ট করার।

 3 years ago 

চারিদিকে এখন শুধু অসুস্থতার খবর শুনছি। জ্বর ঠান্ডা হলে সহজে কমতেও চায় না। যাইহোক মেহেদী ডিজাইনটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। আপনার হাতে বেশ মানিয়েছে,এটা বলতেই হয়। মেহেদী পরতে আমারও খুব ভালো লাগে। তাই আমার ওয়াইফ মাঝে মধ্যে আমার হাতে মেহেদী পরিয়ে দেয়। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যাক তাহলে ভাবী আছে এখন,আপনার হাতে মেহেদী পরিয়ে দিবে সুন্দর করে,হিহিহি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38