স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
স্বপ্নে বিভোর রাত্রি প্রহর,
কেটে যায় অবেলায় অনায়াসে,
ভালোবাসাময় সময় কেটে যায়,
অনাবিল সুখ যেন ঘিরে আবেশে।

(২)
ক্লান্তি একরাশ, মন বড় অসহায়,
শ্রান্ত নদীর তীর ঘেষে বসে ভেবে যাই,
সুখখানি পাবো কোথায়,কোথায় তার বাস,
অসুস্থতার ভীড়ে নিজেকে সুখের ছোঁয়ায় নিতে চাই ।

(৩)
আজও অজানা কোন মায়া টান ডেকে যায় আমায়
আমি আজও যেন ছুটে যাই সেই মায়ার পিছু পিছু।
গন্তব্য যেন হারায় মরীচিকার মত।
মনে জমে আকাঙ্খার পাহাড় শত শত।

(৪)
আমি আজ নেই আমাতে।
হারিয়েছি কোনো এক অজানায়।
চারদিকে আজ মায়ার ছড়াছড়ি,
মনের ভিতর শুধু ভালবাসা গড়ি।

(৫)
কেন আজ এত অমানবিকতা
কেন পৃথিবী জুড়ে এত আর্তনাদ?
কেন আঁধারে ডেকেছে সমাজ
অজান্তেই মন নেয় তার খোঁজ।

(৬)
ভিন্ন আয়োজন আমার জীবন জুড়ে।
মাঝে মাঝে হারাতে চাই কোন অচিনপুরে।
জীবন সে তো চলছে অবিরত।
ইচ্ছে থাকলেও উপায় নেই,
পূরণ করার শখ আছে যত।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো সত্যি সব সময় পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার লেখা অনু কবিতাটি সঠিক খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু শরীরে যদি ক্লান্তি অনুভব করা যায় মন এমনিতেই অসহায় হয়ে পড়ে। ধন্যবাদ সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু সত্যি কিন্তু আমাদের @rme দাদার অনু কবিতা গুলো পড়লে বেশ ‍মুগ্ধ হয়ে যাই। আর আজ আপনার অনু কবিতা গুলো ও যেন মন কে ছুঁয়ে দিয়ে গেল। দারুন লিখেছেন আজকের অনু কবিতা গুলো। ধন্যবাদ এত সুন্দর করে অনু কবিতা গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে বর্তমান সময়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি সদস্য অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করছে আর এই কবিতার লেখার অনুপ্রেরণাম মূলত আমাদের সকলের প্রিয় দাদা দিয়েছে। এছাড়া কমিউনিটিতে অণু কবিতার মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হয়ে সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছে আপনিও দারুণ একটা অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটা অনু কবিতার এক একটা যথার্থ অর্থ রয়েছে কবিতাটি পড়ে ভালো লাগলো,শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার লেখা ছয়টি অণু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি অনু কবিতার মাঝে ভিন্ন ভিন্ন অনুভূতি ফুটে উঠেছে। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আপনার স্বরচিত অনু কবিতা গুলো জাস্ট ওয়াও হয়েছে। প্রতিটি অনু কবিতায় পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি সব সময় অনু কবিতা গুলো লিখেন বেশ ভালো লাগে। এক একটি অনু কবিতার মধ্যে এক একটি অনুভূতির প্রকাশ পায়। ছয়টি এক সাথে অনু কবিতা লিখে শেয়ার করলেন। সব সময় আপনার কবিতা গুলো পড়ার চেষ্টা করি। আজকের কবিতা গুলো অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপু প্রতিসপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা নিয়ে হাজির হয়েছেন। আপনার অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আজকের প্রতিটা অনু কবিতা খুব সুন্দর হয়েছে। ছোট ছোট ছন্দ দিয়ে এই কবিতা গুলো লেখা হয় বলে খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38