স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

ভালোবাসা,আবেগ, অনুভূতির জায়গাটা সবসময় একই রকম থাকে না।কারো প্রতি কারো প্রত্যাশা আর বাস্তবতা এক হয় না। প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা স্বত্বা থাকে যেখানে সব কিছু ভিন্নরকম হয়। যাইহোক, সবার কাছ থেকে সবকিছু আশা করা নেহাৎ বোকামি। তবে সবকিছুকে মেনে নিয়ে বিধাতার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবনে কত ঊত্থান পতন আসবে যাবে, সবকিছুকে সামলে নিতে হবে।

আজ তো অনেকটা ভিন্ন আঙ্গিকে কথাগুলো বললাম।যদিও লেখাগুলোর আঙ্গিকেই অনুকবিতাগুলো লেখা।আজকের অনুকবিতা একটি আরেকটির সাথে ভাবার্থ মিলিয়েই লেখা হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

(১)
যে অভিমান তোমার মনের কড়া নাড়ে না,
যে কষ্ট তোমার চোখে ধরা দেয় না,
যে মানসিক পিড়া তোমার বোধগম্য হয় না,
সেই জায়গায় তাহলে কি তোমার অবস্থান?
এ অন্যায়ের কখনো ক্ষমা হবে না কোথাও।
যদি না মানতে পারো, তবুও নেই সমাধান।

(২)
আমি ভালোবেসে দেখেছিলাম,
সে আবেগ বলে দূরে ঠেলে দিয়েছিল।
আমি রাগ করেছিলাম,
সে ছলনা বলে এড়িয়ে গিয়েছিল।
আমি অভিমান করে দেখেছিলাম,
আমার জীবনটা তার কাছে মূল্যহীন হয়েছিল।

(৩)
কষ্টগুলো যখন পাহাড় সমান হয়,
তখন মুখের হাসিও মিথ্যে প্রমাণিত রয়,
শরীরের ক্ষতের ব্যথাও আর গায়ে লাগেনা,
যেখানে নেই তোমার দাম সেখানে আর কিসের অভিমান।

(৪)
স্বার্থহীন হয়ে করে যাও যত কিছুই,
চোখ থাকতেও দেখা হবে না কারো।
স্বার্থপরদের ভীড়ে তুমি একাকী হবে,
দুর্নাম হবে যতই করো না ভালো।
চুপ করে সয়ে যাও তাই সুযোগ পায়,
নিশ্চুপ হয়ে যাও বিধাতাই সহায়।

(৫)
কিছু কিছু অনুভূতি কাউকে বোঝানো যায় না,
কিছু কিছু কষ্ট কখনো ভাগ করা যায় না,
আবেগ আর ভালোবাসায় জড়াতে চাইবে যত,
অভিনয়ের রাজ্যে আরও বাড়বে শুধু ক্ষত।

(৬)
কিছু কিছু অনুভূতি হারিয়ে যায় অজানায়,
ফিরে আসে না কখনোই তা আবার পুনরায়,
আবেগ অনুভূতির কদর নেই যে জায়গায়,
সেই স্থলে ফিরে আসাটাও হয়ে যায় দায়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। ছন্দে অনেক মিল রয়েছে। যার কারণে এই অনু কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার রচিত অনু কবিতাগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনার লেখা ছয়টি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা চমৎকার চমৎকার ছয়টি অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই সব কিছু আশা করা ঠিক না, আর সকল কিছুর উপরে আল্লাহ তায়ালাকে বিশ্বাস করা এবং তার উপর ভরসা করে চলাই যেন উচিত। আজকে আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন।অনু কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 2 years ago 

ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। দেখা যায় পরিস্থিতি আর মানসিক পরিবর্তনের সাথে সাথে প্রিয় মানুষের সবকিছু পরিবর্তন হতে থাকে।
আপনার কবিতা লিখার হাত বেশ ভালো। প্রতিটি অনুকবিতা বেশ গুছিয়ে আর সাবলীল ভাষায় লিখার চেষ্টা করেছেন। আর অর্থের প্রাচুর্য ছিল। ধন্যবাদ আপনাকে কবিতাগুলো উপস্থাপন করার জন্য।

 2 years ago 

দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাগুলো বরাবরই অনেক ভাল হয় আজকেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চার নাম্বার কবিতাটা সব থেকে বেশি ভালো লেগেছে

 2 years ago 

আসলে কথাটা সত্য কিছু, কিছু অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না আসলে এমন কোন ভাষা নেই যে অনুভূতিগুলো প্রকাশ করা যেতে পারে। আপনার কবিতা গুলো পড়ে অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম । বেশ ক্রিয়েটিভ কিছু কবিতা শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কারো কাছ থেকে কোন কিছু আশা করাটাই বোকামি। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর কবিতাগুলোও অসাধারণ ছিল। আজকের প্রত্যেকটা কবিতা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর লাইন লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে অনু কবিতাগুলো লিখলে সব গুলো আলাদা আলাদা অনুভূতির হয়। তাই জন্য আমি অনু কবিতা গুলো পড়তে খুবই পছন্দ করি। আপনার প্রত্যেকটা অনু কবিতা ভীষণ ভালো লেগেছে পড়তে। সব সময় আমাদের মাঝে খুব সুন্দর কবিতা গুলো উপস্থাপন করেন।

 2 years ago 

তবে এটি একদম ঠিক বলেছেন সবকিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। তবে আজকে আপনি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। আর আপু আপনি এমনিতে বেশ চমৎকার অনু কবিতা লিখেন। তবে আপনার অনু কবিতার লেখার ভাষা অসাধারণ। মনমুগ্ধকর চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38