স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। মূলত কবিতা লেখালেখি করা এখন আমার একটা শখ হয়ে গেল।প্রতিনিয়ত বিভিন্ন কাজের মাঝে যখন সময় পাই তখন একটা অনুকবিতা লিখে ফেলি।আসলে আমাদের কমিউনিটি এখন কবিতায় সমৃদ্ধ। অনেকেই কিন্তু দারুণ দারুণ কবিতা লিখে।আর অনুকবিতার আসরে তো সবাই কবিতা লিখে তার মধ্যে আমাদের প্রিয় এডমিন মডারেটর ভাই বোনেরাও আছেন, কমিউনিটির সদস্যরা তো আছেই।তাদের মাঝে অনুকবিতা লিখার চেষ্টা করি।ইতোমধ্যে প্রায় কয়েকটাতেই আমি ভোট পেয়েছি।যার কারণে অনেক বেশি ভালো লাগে কবিতা শেয়ার করতে।যাইহোক অনেক কথা তো হলো,এবার আজকের ৬টা অনুকবিতা একবার দেখে আসুন,কেমন লাগে।
(১)
আজও মায়াময় জ্যোৎস্নায় তোমার ছবি আঁকি।
আজও দুচোখে স্বপ্ন তোমায় নিয়ে দেখি।আজও তোমার উষ্ণতা আমায় ভীষণ ভাবায়।
আজও তোমার অনুপস্থিতি আমায় শুধু কাঁদায়।
(২)
আমার সীমাহীন ভালোবাসার প্রতীক তুমি।
তুমি আমার দেহ জুড়ে প্রাণ।
তুমি আমার সাঁঝ সকালের স্নিগ্ধ হাওয়া।
তোমার তরেই তো আমার যতসব চাওয়া পাওয়া।
(৩)
তোমার সুখে হাসি আমি,তোমার দুঃখে কাঁদি।তোমার হাত ধরে দিতে চাই দূর অজানায় পাড়ি।
তুমি আমার সকল সুখের মূল,তুমি আমার প্রিয়।
তোমার হৃদয়ের মনিকোঠয় ঠাঁই মরে দিও।
(৪)
আকাশের মেঘলা সময় কেন এত ভালো লাগে,
অন্ধকার আকাশ যেন সজীবতায় সাজে,
তার সব দুঃখ কষ্ট ফেলে দেয় ঝেড়ে,
বৃষ্টির অসীম ধারায় কষ্ট প্রকাশ করে,
আকাশের বিশালতায় কষ্টরা ঠাঁই পায়না,
তাহলে কেন এই ছোট জায়গায় কষ্টেরা পাহাড় গড়ে?
(৫)
হারিয়েছি বহুদূর তোমার দেখানো পথ ধরে,
ভেবেছি তুমি আছো ক্লান্ত পথের কোনো এক কোণে,
হেটে যাই সমুদ্রের তান কানে বাজে তাই,
যদি সেই তীরে আমি তোমাকে খুঁজে পাই।
(৬)
কেন হয় এমন, যত দেখি তোমায় ভরে না মন।
কেন এসে দাঁড়াও বারে বার,মনের সীমানা করে পারাপার।
কেন তুমি থাকো সদায় স্বয়নে স্বপনে।
আমি সর্বদায় ভেবে যাই তোমায় আনমনে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমাদের কমিউনিটির সবাই এখন কবিতা লিখতে পছন্দ করে। সত্যি বলতে আমার বাংলা ব্লগের অনু কবিতার আসর শতভাগ সফল। আপনি কবিতা লিখে বেশ কয়েকটি ভোট পেয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো। আপনার আজকের কবিতাগুলো আমার কাছে ভিন্ন রকম লেগেছে। বিশেষ করে প্রথম কবিতাটা অসম্ভব সুন্দর ছিল। এভাবেই লিখতে থাকুন ইনশাল্লাহ একসময় আরো ভালো কবিতা লিখতে পারবেন।
দোয়া রইল।
জি ভাইয়া,চেষ্টা করি সবসময় ভালো কিছু উপহার দেয়ার।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার অনু কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। অনেক দক্ষতার সাথে এই অনু কবিতাগুলো লেখেন। সত্যি অনু কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। পড়ে অনেক ভালো লাগলো।
প্রতিনিয়ত সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার লেখা সব কয়টি অনু কবিতা সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। অনু কবিতাগুলো পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। দুই নাম্বার এবং তিন নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।ভালো থাকবেন।।
আপু আপনিও দারুন কবিতা লেখেন কিন্তু। আজকের কবিতা গুলোও খুব সুন্দর হয়েছে। ৬ টি অনু কবিতা একসাথে দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে এক ও চার নম্বর অনু কবিতা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু কবিতা শেয়ার করার জন্য।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে।ধন্যবাদ আপু।
আপু আপনি কিন্তু বরাবরই দারুন কিছু অনু কবিতা লেখেন । আপনার অনু কবিতা গুলো পড়ে আমার বেশ ভালোই লাগে। আর যেহেতু ভালো মানের অনু কবিতা আমাদের কে উপহার দেন তাহলে তো আপনার ভোট পাওয়ারই কথা। দারুন ছিল আপনার আজকের অনু কবিতা গুলো। আগামীতে আরও নতুন নতুন কবিতা শেয়ার করবেন আশা করি।
আমার কবিতাগুলো সবসময় পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখা স্বরচিত অনু কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি ছয়টি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রত্যেকটি খন্ড পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। সারা জীবন ভাইকে যেন আপনি অসীম ভালোবাসার প্রতিটি বেঁধে রাখতে পারেন আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
এই কমিউনিটি সবাইকে কবি বানিয়ে ছেড়েছে। তা না হলে যারা কোনদিন কবিতা লেখার কথা চিন্তাও করেনি তারা এখন সুন্দর সুন্দর কবিতা লিখছে। আপনিও নিয়মিত দারুন সব কবিতা আমাদের সঙ্গে শেয়ার করছেন। আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট কবিতা গুলো পড়তে ভালোই লাগে।
সবসময় কবিতাগুলো পড়ার জন্য ধন্যবাদ আপু।।
আপনি অনেক সুন্দর করে অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক এই প্লাটফর্মে অনেকে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে। তবে আপনার অনু কবিতাগুলো বেশ চমৎকার হয়। সত্যি বলতে আপনার আজকে অনু কবিতা সবগুলো অনেক ভালো লাগলো। অনু কবিতা ছোট হলেও এ কবিতাগুলো থেকে অনেক কিছু শেখা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কবিতাগুলো পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।