স্বরচিত কবিতা||চেয়েছিলাম তোমায়।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20240228_103830_0000.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। এজন্যই প্রতিনিয়ত আপনাদের সাথে কবিতা শেয়ার করতে আসি।

♥️চেয়েছিলাম তোমায়♥️

আমি চেয়েছি তোমার অস্তিত্বে হারাতে,
আমি চেয়েছি দীর্ঘশ্বাসে বিলীন হতে,
আমি চেয়েছি রৌদ্দুরের তীব্রতা অনুভব করতে,
আমি চেয়েছি তোমায় হৃদয়ের গভীর অন্তে।

তুমি হেটেছো বহুদূর একা সঙ্গোপনে,
তুমি চলেছো বারিধারায় একলা আলিঙ্গনে,
তুমি হেসেছো সেই রক্তস্রোতের ঝর্ণাধারা দেখে,
তুমি এসেছো আজ নির্মমতার শিকার হতে।

আমি আমার মত করে জীবন গড়েছিলাম,
আমি আমার আমিকে শ্রেষ্ঠত্বে নিয়েছিলাম,
আমি শত বাঁধা ভেঙে তোমার নৈকট্য চেয়েছিলাম,
আমি আমার আমিকে বারবার হারিয়েছিলাম।

তুমি ছিলে জীবনের এক শ্রেষ্ঠ অধ্যায়,
তুমি ছিলে সরলতার এক সত্য বহিঃপ্রকাশ,
তুমি তোমার মত নিজেকে সাজিয়েছিলে,
তুমি আমার অন্তরে ছিলে গাঁথুনি হয়ে।

আমি আজও অপেক্ষায় থাকি পাবার আশার,
আমি আজও চিঠি লিখি তোমায় ভেবে,
আমি নেই আর সেই কথিত চঞ্চল,
আমি হারিয়েছি সব হয়েছি নিশ্চুপ।

আমার অনুভূতি

এখানে দুটি স্বত্ত্বার বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ভালোবাসার জন্য এবং ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তীব্র চাওয়া কাজ করে। তবে সেই মানুষটা যখন স্রোতের বিপরীতে অবস্থান করে তখন তাকে পাওয়া কষ্টকর হয়ে যায়। দুই দিকের কিছু বাস্তবিক কথা এবং অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই দুটি মন পরস্পরের বিপরীতে চলে গেলে সেই ভালোবাসা সফল হয় না কখনো।আপনি সুন্দর কবিতা রচনা করেছেন।আমিও আপনার মত সপ্তাহে একদিন কবিতা লেখার চেষ্টা করি।আপনার কবিতার বিষয়বস্তু পড়ে ভালো লাগলো,ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ ! অসাধারণ একটি কবিতা লিখেছেন ৷ আপনার স্বরচিত কবিতা চেয়েছিলাম তোমায় কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি ৷ ধন্যবাদ আপু এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

একক কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে। কারণ একক কবিতার মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যায় একটি লেখকের মনের অনুভূতির। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন। আজকেও চেয়েছিলাম তোমায় কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ দারুন একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে হৃদয় ছুঁয়ে গেল। কবিতার প্রতিটি লাইন অসম্ভব সুন্দর ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি প্রতিসপ্তাহে খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। দু'জন মানুষের মন যখন বিপরীত দিকে চলা শুরু করে তখন সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। আপনার কবিতার মধ্যে ভালোবাসার জন্য এবং ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তীব্র যে আকাঙ্ক্ষা তা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার স্বরচিত কবিতা চেয়েছিলাম তোমায় পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। দুটি মন যখন দুদিকে চলে যায় তখন আর সেই ভালোবাসা
পূর্ণতা পায় না। বেশ সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার মত আমিও চেষ্টা করি সপ্তাহে একটি কবিতা নিয়ে হাজির হতে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37