স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
কুয়াশাঘন সকাল, ধোয়াশা চারিদিক,
এই নির্জন ভোরে হারিয়ে যাই বহুবার,
খুঁজে ফিরি দেখি তবু দেখা নাহি পাই,
আমার আমিকে আমি বারবার হারাই।

(২)
বিকেলের ওই রোদ্দুরে খুঁজে পাই তোমায়।
রাতের ওই আঁধারেও তোমায় কাছে চাই।
পাওয়া না পাওয়ার হিসেব কষে ক্লান্ত হয়ে যাই।
ঘুমের ঘোরে ঘুরে ফিরে তোমায় দেখতে পাই।

(৩)
ভালোবাসার বাধনে বেঁধেছিলাম তোমায়,
আজ এই লগ্নে মুক্তি দিলাম তোমায়,
মনে যদি থাকে আমার জন্য ভালোবাসা,
ফিরে আসবে আবার এটা আমার মনের আশা।

(৪)
চাঁদের রূপালী, সূর্যের গোধূলি,
আকাশের নীলিমা, সাগরের ঢেউ,
সব কিছুই যেন হার মেনে যায়,
তোমার ভালোবাসার ছোঁয়ায়,
এ ভালোবাসা আমি রাখি কোথায়,
সবাই কাতর এই ভালোবাসার মহিমায়।

(৫)
ঝরো ঝরো বৃষ্টির এই শীতল দিনে
মন চায় তোমায়, ভালোবাসা জাগে মনে।
গাছপালা সতেজ হয় আর দোলা লাগে প্রাণে,
চোখের দেখায় কদম ফুল আর মাতাল করে ঘ্রাণে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💗🌱💗

আমার কাছে আসলে বড় কবিতাগুলোর থেকে এই ছোট ছোট কবিতা গুলো পড়তে এবং লিখতে অনেক বেশি ভালো লাগে। আমি তো তিনটে করে কবিতা লিখি, আপনি তো অনেকগুলো লিখলেন আপু। আসলে কোনটা রেখে কোনটা প্রশংসা করবো সেটাই বুঝতে পারছি না। তবে তিন নাম্বার কবিতাটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে।

 3 years ago 

মন্তব্য করে উৎসাহ জাগানোর জন্য ধন্যবাদ।,

 3 years ago 

দাদার অণু কবিতা লেখা দেখে আমিও কিছুদিন আগে থেকে অণু কবিতা লেখা শুরু করেছি আপু। আপনি অনেক ছন্দ মিলিয়ে এবং মধুরতার সাথে কবিতা লিখতে পারেন, এটা আমি জানি। আর আজকে লেখা আপনার প্রত্যেকটা অণু কবিতা অসাধারণ সুন্দর হয়েছে। আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে পড়ছিলাম।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার ও সাবলীল মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

আপনি প্রায় মাঝেমধ্যে আমাদের মাঝে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করে থাকেন আপু। আপনার এই নিজের হাতের অনু কবিরাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। এদিকে ভাইজানেরও লক্ষ্য করে দেখেছি বেশ ভালোই অনু কবিতা লিখে শেয়ার করে থাকতে, ভালো লাগল দুজন সুন্দর দক্ষতা দেখে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।।

 3 years ago 

এক কথায় বলতে গেলে আপু আপনার অনু কবিতা গুলো অসাধারণ হয়। আমি সব সময় খেয়াল করি এবং সব সময় পড়ার চেষ্টা করি আপনার অনু কবিতা গুলো। বেশ ভালই লাগে এবং অনেক বেশি অনুপ্রাণিত হয়। তাই আমি নিজেও চেষ্টা করি এখন অনু কবিতা গুলো লেখার। আজকের অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।,

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একগুচ্ছ অনু কবিতা করেছেন কবিতা লিখে। আপনার লেখা কবিতা আপনি পাঁচটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কবিতা পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আসলে সারাদিন এত হিসাব নিয়ে ব্যস্ত থাকলে রাতের বেলায় এমনিতেই ক্লান্ত হয়ে যাবেন আপু। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পড়ে।

 3 years ago 

আপনি খুব সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করলেন। আপনার অনুকবিতা গুলো চমৎকার হয়।আমার কাছে ভালো লাগে। কবিতাগুলো খুব সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। ্

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38