যত পায় তত চায়।জেনারেল রাইটিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

vulture-4212214_1280.jpg

source
মানুষ যত পায় তত চায়, আর যত আসকারা দেয়া হয় ততই মাথার উপরে উঠে নাচে।যাইহোক, কথাগুলো বলছি আমার আশেপাশের কিছু মানুষের কর্মকান্ড দেখে।আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের হাজার হাজার চাহিদা পূরণ হওয়া স্বত্তেও তারা আরও চায়।তারা চায় তাদের অপূর্ণতা না থাকুক। আসলে সমাজে এমন অনেক মানুষ যারা অনেক জায়গা জমি সম্পত্তির মালিক হতে হতে তাদের যেন একটা নেশা লেগে যায়। তারা আরো পেতে চায়, চারিদিকে সব কিছুই তারা নিজের হাতে ধরে রাখতে চায়।

বর্তমানে মানুষ ক্ষমতা এবং অধিকার ফলায় শুধুমাত্র টাকার কারণে। টাকা হয়ে গেলে কেউ কাউকে চিনতে পারে না। টাকাওয়ালা মানুষজন সব সময় চায় সবাই তাদের পায়ের তলায় থাকুক।আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থে সবকিছুই করতে পারে। এইতো আমাদের এদিকের এক প্রভাবশালীর কথাই আপনাদের সাথে শেয়ার করব। একটা সময় ছিল যখন তারা নিজেরা খেতে পারত না। এক বেলা খেত তো অন্য বেলা না খেয়েই থাকতো। এভাবে কাজ কর্ম করতে করতে একটা সময় কাজের সন্ধান পায়। সেখানে তারা সবাই কাজে লেগে যায় এবং একটা সময় হঠাৎই যেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়।

অনেক অনেক টাকার মালিক হয়ে যায় এবং আশেপাশে সবকিছুই তারা কিনতে শুরু করেন। নিজের জায়গা জমি থাকা শর্তেও মানুষের জমিগুলোকে কিনে নিয়ে যায়। টাকার প্রলোভন দেখিয়ে অনেক মানুষকে তারা এভাবেই হয়রানি করেছে জায়গা নিয়েই। আর এ সময় যতটুকু জায়গা কিনেছে কিন্তু পরবর্তীতে সীমানা দেয়ার সময় তারা বেশি সীমানা দিয়েই জায়গা নিয়ে যায়। তাদের জায়গার মাপ করার ক্ষেত্রে নিজেদের জায়গা বেশি এবং অন্যদের জায়গা সবসময় কমতে থাকে। এভাবেই প্রতিবারই তারা মানুষের সাথে অন্যায় করতে থাকে। প্রতিনিয়ত তারা অন্যায় করতে করতে মানুষদের ঠকাচ্ছে। তারা চায় যেন পুরো বাড়িটা তাদের দখলে থাকুক। তারাই বাড়ির এক রকম রাজা হওয়া ধান্দায় রয়েছে।

যেহেতু তারা এখন অনেক টাকার মালিক তাই তারা চারজন মিলেই বাড়ি সহ আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষের জায়গা গুলো কম দামে নিয়ে নিচ্ছে। তার পাশাপাশি ঠকাচ্ছে এবং তাদের সব সময় জিম্মি করে রাখছে। ছোটখাটো হেল্প করে বড় ধরনের সুবিধা নিচ্ছে। এইতো কয়েকদিন আগের ঘটনা, তারা একজনকে কিছু টাকা ধার দিয়েছিল। যদিও সেটা বড় অংকের টাকা ছিল, প্রায় ২০০,০০০ টাকা। কিন্তু পরবর্তীতে তারা যখন জমি বিক্রয় করে টাকা ফেরত দিতে গিয়েছিল তখন বলল যে তারা টাকা ফেরত নেবে না তাদের জায়গা লিখে দিতে হবে। তারপর যখন তারা রিকোয়েস্ট করলো তখন বলল যে তারা টাকা নিবে।

কিন্তু পরবর্তীতে আবার ঘুরিয়ে পেচিয়ে বলল যে টাকা নিবে না জায়গাই নিবে। এরপর আবার সেই ধার নিয়ে মানুষটা ফাঁদে পড়ে অন্য জায়গাটা তাদের নাম লিখে দিল।এদিকে আগেও জমি বিক্রি করে টাকা নিয়েছিল,আবার তাদেরকে অন্য জমি লিখে দিল।এক্ষেত্রে তারা ২বার জমি হারালো। এভাবে করে তারা শত শত মানুষকে ঠকাচ্ছে। দিন দিন তারা অনেক প্রভাবশালী হচ্ছে এবং মানুষকে মানুষ মনে করে না। তারা অহংকারীর তালিকায় পড়েছে, তাই মানুষ বলা যায় না।

যাই হোক এমন মানুষ গুলো হাজার থাকা সত্ত্বেও আরো আরো চায়। গরিবকে শোষণ করে তারা আরো বড়লোক হতে চায়। পূর্বেকার আমলের রাজা-বাদশাদের মত যারা প্রজাদের খাটিয়ে সবকিছু দখল করে প্রজাদের উপরে জুলুম করতো এরকম অবস্থাই এখন বর্তমান সমাজে অহরহ ঘটছে। যাই হোক আজকের মত এতটুকুই। এরকম মানুষগুলোর তালিকায় যাতে আমাদের নাম না পৌঁছায় সেই কামনাই করি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মানুষের চাহিদার কোন শেষ নেই সে যত পায় ততই চায়। অন্য মানুষকে ঠকিয়ে তারা চায় নিজে অনেক সম্পদ এবং টাকা-পয়সার মালিক হতে। আসলে এ ধরনের মানুষের এখন এই সমাজে অভাব নেই। আপনার পোস্ট পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।ভালো থাকবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কথায় আছে মানুষ যত পায় তত চাই। বলাই যায় এটা মানুষের সহজ আর প্রবৃত্তি। সমাজ এ ধরনের মানুষের অভাব নেই। সমাজে এ ধরনের কিছু পশু রয়েছে যারা মানুষকে ঠকিয়ে নিজের সম্পত্তি হাতিয়ে নেয়। আমাদের গ্রামে এমন একটা লোক আছে আপু যে এক জমি দুই বার করে বিক্রি করেছিল। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত চাইতেই থাকবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এমন মানুষের অত্যাচারে সবাই শোষিত হচ্ছে প্রতিনিয়ত।

 3 years ago 

আসলে আপু এটা আমাদের সমাজের নীতি বলা চলে। যার যত আছে আরো চাওয়ার তালে থাকে। সত্যি অনেকে খাবার পায় না আবার অনেকে একটার পর একটা চাহিদা পূণ্য করে চলছে।আর জুলিমকারীরা সমাজে সবচেয়ে ঘৃণ্য মানুষ আর মানুষের চাহিদার শেষ নেই মৃত্যু পর্যন্ত চাহিদা থাকবেই।

 3 years ago 

ঠিক বলেছেন আপু,তাদের চাওয়ার শেষ নেই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমাদের সমাজে এমন মানুষের সংখ‍্যা কম না যারা মানুষের অসহায়ত্ত্বের সুযোগ নিয়ে এইরকম জুলুম করে থাকে। এটা এককথায় জুলুম। এটা করার মাধ্যমে তারা তো অনেক সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে এই চিন্তা টা কখনো আসে না এগুলো দিয়ে আমি করব কী। মানুষের ভালো থাকতে গেলে অল্প সম্পদই যথেষ্ট। বেশ চমৎকার লিখেছেন আপু পোস্ট টা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো থাকাটা হয়তো তাদের কাছে শুধু পাওয়ার উপরেই নির্ভরশীল,তাইতো এমন করে।

 3 years ago 

আপু আপনি আজকে খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে আপনার এই পোস্টটি বর্তমানের সাথে হুবহু মিল রয়েছে। আজ মানুষ খালি চায় আর চায়। এ চাওয়ার কোন শেষ নেই। কারণ আজ যে হাজার টাকার মালিক সে লক্ষ টাকার চিন্তা করে যে লক্ষ টাকার মালিক সে কোটি টাকার চিন্তা করে। আর এ সকল চিন্তাভাবনা মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। পোস্টটি খুবই সুন্দর ছিল। পোস্টটি সম্পন্ন পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম বাস্তবিক কথা ছিল ভাইয়া।চাওয়ার শেষ নেই তাদের।

 3 years ago 

যার যতো আছে সে ততোই চায়।মানুষ কে ঠকিয়ে তারা অনেক টাকা পয়সা ও সম্পত্তির মালিক হতে চায়।এ ধরনের মানুষের এখন অভাব নেই এই সমাজে।অনেক ভালো লাগলো আপু আপনার লেখা পোস্টটি পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।।

 3 years ago 

সমাজে এরকম অনেক প্রভাবশীল ব্যক্তিবর্গ রয়েছে, যারা এরকম কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তারা নিজেদের অপশক্তির জোরে মানুষের জায়গা জমি পর্যন্ত দখল করে নেয়। যাই হোক বিষয়টি বাস্তবতাকে কেন্দ্র করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ মতামত দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38