বিজয় মেলায় ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

png_20231016_133250_0000.png

এখনকার মেলাগুলো আর আগের মত নেই।এইতো কিছুদিন আগে আমরা আমাদের এরিয়ার পাশেই একটা এরিয়াতে গিয়েছিলাম। যদিও আমাদের উদ্দেশ্য ছিল আমার ছেলের জন্য কিছু জিনিস কেনাকাটা করা। যেহেতু ছোট বাচ্চা আর তারা বেশিরভাগ সময় জামা কাপড় নষ্ট করে ফেলে খাওয়া-দাওয়া অথবা হাঁটাচলার ক্ষেত্রে। আর সেজন্য বাবুর কিছু জামা কাপড়ও লাগতো পাশাপাশি নতুন এক জোড়া জুতা নিতে হবে। সেজন্যই মূলত একদিন বিকেল বেলা বের হয়েছিলাম ওর জন্য শপিং করতে।

IMG-20231016-WA0003.jpg

IMG-20231016-WA0022.jpg

তো যাই হোক শপিং করার জন্য তো বের হব, এর মধ্যে সে ঘুমাচ্ছিল। তাই বের হতে একটু লেট হয়ে গেল। যখন বের হয়েছি তখন দেখি বাইরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। শীতকাল চলে এলো আর শীতের একটা ভাবও লেগেছে। কারণ গাড়ির মধ্যে ঠান্ডা বাতাস লেগেছিল। সেখানে গিয়ে আমরা প্রথমে জুতা কিনলাম। বাড়িতে পড়ার জন্য জুতা পূর্বে নিয়েছিলাম। তার মাঝে আবার তিন জোড়া সুজ রয়েছে। কিন্তু সেগুলো একদমই পরতে চায় না। তাই খোলামেলা এক জোড়া জুতা ওর জন্য নেয়ার ভাবনা ছিল। আর সেই পরিপ্রেক্ষিতে একদম পাতলা জুতা খুঁজছিলাম। যে দোকানে প্রথম গিয়েছি সেই দোকানেই আমার চাহিদা মত জুতা পেয়ে গেলাম। সে আগে জুতা পরালে খুব বেশি কান্নাকাটি করত। কিন্তু সেদিন যখন ওর জন্য জুতা দেখছি আর পায়ে পড়াচ্ছি তখন সে অনেক বেশি খুশি হয়েছে।

IMG-20231016-WA0018.jpg

জুতা নেয়ার পর আমরা আবার অন্যদিকে গেলাম জামা দেখার জন্য। বিশেষ করে ওর জন্য কিছু লম্বা বা প্যান্ট নিতে হবে। সেজন্যই আমরা একটা দোকানে যাচ্ছিলাম। তখন হঠাৎই মনে পড়লো এখানে তো মেলা হচ্ছে। যদিও শুরু হয়েছে দু-তিন দিন হল। আর আপনাদের ভাইয়া বলছিল যেহেতু এখানে এসেছি সেই হিসেবে মেলার দিকে একটু ঘুরে আসা যাক কেমন হয়েছে মেলা। কারণ আগের মত তো আর মেলাগুলো জমজমাট হয় না।

আমাদের এই দিকে আবার একটা বিখ্যাত মেলা ছিল যেটা নাম ছিল নলদিয়া মেলা। অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকেও মানুষ এই মেলায় আসতো। এত বেশি সুন্দর হতো এই মেলা। কিন্তু প্রায় ১০ থেকে ১২ বছর পূর্বে এই মেলা বন্ধ হয়ে যায়।

IMG-20231016-WA0016.jpg

যাই হোক আমরা তো মেলার দিকে যাচ্ছিলাম। এখানে মেইন গেট দিয়েই ঢুকলাম। আলোকসজ্জা ছিল কিন্তু তবুও কেন জানি অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। মেলার মধ্যে আরও বেশি আলোকসজ্জা থাকার কথা ছিল। তো যাই হোক গলি দিয়ে ঢুকতেই দেখি কিছু মিষ্টান্ন ভান্ডার এবং খাজা তিল এরকম শুকনো আইটেমগুলো বিক্রি করছে। তারপর ধীরে ধীরে যখন মেলার ভিতরের দিকে প্রবেশ করলাম তখন চারপাশে দেখলাম ছোট ছোট স্টল গুলোতে জামা কাপড় খেলনা এবং বিভিন্ন কসমেটিকস এবং সৌখিন জিনিসপত্র নিয়ে বসেছে।

IMG-20231016-WA0014.jpg

IMG-20231016-WA0015.jpg

স্বাভাবিকভাবে আমাদের দাগনভূঞাতেও সস্তা বাজার নামে একটা বাজার আছে। সেখানেও মেলার মত স্টল গুলো নিয়ে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম সৌখিন জিনিসপত্র কসমেটিক ইত্যাদি বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে। সেটা যেমন ছিল ঠিক এই মেলাটাও তেমন। এই মেলার নাম দেয়া হয়েছে বিজয় মেলা।নির্বাচনের কারণে বর্তমানে এই মেলা এগিয়ে নেয়া হয়েছে। না হলে এটি ডিসেম্বরে হওয়ার কথা ছিল।

IMG-20231016-WA0020.jpg

যাইহোক সেখান থেকে বাবুর জন্য কিছু প্যান্ট নিয়ে নিলাম আর তারপর মেলা থেকে বেরিয়ে এলাম চারপাশ একটু ঘুরে ফিরে। কারণ সেখানে কেনার মত কোন কিছুই ছিল না বা পছন্দ হয়নি। আর এসব মেলা থেকে কোন কিছু কেনার ইচ্ছাও জাগে না। এরপর তো আবার বাড়ি ফিরে এলাম,রাত হয়ে গেল। এই ছিল ঘুরাঘুরি করার কিছুটা মুহূর্ত।

সবাই অনেক অনেক ভালো থাকবেআপান,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণলাইফস্টাইল।
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আপনার বিজয় মেলায় তো দেখছি সব রকমের জিনিসই উঠেছে। আমার কিন্তু মেলায় ঘুরতে বেশ ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর জিনিস আপনার পছন্দ হয় নাই? অবশ্য মেলা গুলোতে কোয়ালিটি সম্পন্ন জিনিস বেশ কমই উঠে। বেশ গুছিয়ে পোস্ট করেছেন দেখছি। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আরে আপু,বললাম না এটা আমাদের এক স্থানীয় সস্তা বাজারের মতোই।সেখানেও এভাবে বিভিন্ন স্টল করেছে,যেটা এই বিজয় মেলার মতই। তবে আমার কাছে আগেকার দিনের মেলাই ভালো লাগে।

 3 years ago 

আপু বিজয় মেলায় বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন দেখেছি। আসলে আপু বাচ্চারা আস্তে আস্তে বড় হবে আর কেনাকাটা করতে আগ্রাহী হবে।যাইহোক মেলাতে বেশ কিছু কিনেছেন জেনে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ভালো ঘুরাঘুরি করতে পারি নি আপু,বাবু কান্না করছিল খুব তাই চলে এসেছিলাম।যাইহোক,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই ঠিক, যে মেলা হওয়ার কথা ছিল ডিসেম্বরের পরে।আর সেই মেলা নির্বাচনের কারণে অনেক আগেই হয়ে গেছে। যদিও এরকম বসুরহাট এর বিজয় মেলায় আমি অনেকবার গিয়েছি। যাইহোক সব মিলিয়ে মুহূর্তটি খুব ভালো ছিল। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মেলায় ঘুরাঘুরি করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার পর ঘুরতে আরও বেশি ভালো লাগে। কারণ লাইটিং করা থাকে খুব সুন্দরভাবে। তবে মেলা থেকে আমি বেশি কিছু কিনি না। নামমাত্র কিছু কিনে থাকি। কারণ মেলার জিনিসপত্রের কোয়ালিটি তেমন ভালো থাকে না এবং দামও অতিরিক্ত বেশি চায়। যাইহোক নিভৃতের জন্য কিছু কেনাকাটা করেছেন এবং মেলায় ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন আপনারা। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিজয় মেলার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। মনে হচ্ছে অনেক সুন্দর একটি মেলা বসেছিল। আসলে মেলায় গেলে অনেক প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা হয়। বাচ্চারা এমনই আপু খোলামেলা জুতা পরতে খুবই পছন্দ করে। ভালই করলেন আপনি জুতা কিনলেন। তাছাড়া আরও অনেক কেনাকাটা করলেন। খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন মেলাই। অনেক ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু ঠিক বলেছেন এখন মেলা আগের মতো জমজমাট হয়না। আপনাদের গ্ৰামের মতো আমাদের এদিকেও অনেক বড় মেলা হতো যার নাম ছিল অষ্টমীমেলা। বিশাল জায়গা নিয়ে এই মেলার আয়োজন হতো। কিন্তু এখন সেই জায়গা ছোট করে অল্প কিছু দোকানপাট নিয়ে মেলা বসে। যাই হোক বিজয় মেলায় ঘোরাঘুরি খুব সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন। মেলার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। মেলার দৃশ্য দেখে মনে হচ্ছে অনেক জিনিস উঠেছে। ধন্যবাদ বিজয় মেলায় ঘোরাঘুরি সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বিজয় মেলায় ঘুরাঘুরি করে অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের মেলায় ঘুরাঘুরি করতে বেশ ভালো লাগে। বিশেষ করে এ ধরনের মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তবে এ ধরনের মেলাগুলো ডিসেম্বর মাস অর্থাৎ শীতের মধ্যে বেশি জমজমাট হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65101.89
ETH 1898.81
USDT 1.00
SBD 0.38