স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
স্তব্ধতা দেখেছো কি কখনো?
নিশ্চুপ এক ক্ষুধার্ত হৃদয়,
হাহাকার করে কষ্টের তীব্র যন্ত্রণায়,
পাহাড় সমান কষ্টরা বাসা বাঁধে উচ্চতায়।

(২)
আমার আমিতে ডুবে যেও না,
পরে পালানোর কুল পাবে না কোথাও,
প্রেমের সমুদ্রে ডুব দিলে যাবে তলিয়ে,
হারিয়ে যাবে অজানা পথের গলিতে।

(৩)
আকাশে পাঠালাম উড়ো চিঠি,
ভেবেছিলাম পৌঁছে যাবে তোমার ঠিকানায়,
আজও অপেক্ষায় অবিরত সময় কাটে,
পাবো কি সেই চিঠির বিপরীত প্রতিদান!

(৪)
উদাস কোনো এক বিকেলে আমার তোমাকে চাই,
মনে যখন মেঘের ঘনঘটা,তখনও আমি তোমাকে চাই,
জীবনের প্রদীপ যদি নিভে যায় তবুও আমি তোমাকে চাই,
তোমাকে চাই আমি তোমাকে চাই,তুমিই আমার বাঁচার একমাত্র উপায়।

(৫)
কেনো আজ নিজেকে নিয়ে এত লুকোচুরি?
কেনো আজ কষ্টেরা ধুকে ধুকে খায়?
কেনইবা নিজের অস্তিত্ব নিয়ে হচ্ছে টানাটানি,
কেনইবা আমার সাথে ষড়যন্ত্র আর রাহাজানি?

(৬)
মনে যখন চলে বিষণ্ণতা,
শান্তি পাই ভেবে তোমার কথা,
অজানা পথে আজও তোমায় খুঁজে যাই,
তোমাতেই আমার শেষ গন্তব্য মিলাই।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আপু আপনার অনু কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। প্রতিটি অনু কবিতা অনেক সুন্দর লিখেছেন পড়ে বেশ ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আপু আপনার অনু কবিতা সবসময়ই পড়তে অনেক ভালো লাগে। মাঝে মাঝেই আপনি খুব সুন্দরভাবে ছন্দ মিলিয়ে অনু কবিতা শেয়ার করেন। আজকে আপনার ছয়টি অনুকবিতাই পড়ে ভালো লাগলো। প্রতিটা কবিতা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার লেখা একগুচ্ছ অণু কবিতা পড়ে খুবই ভালো লাগলো।কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে।কবিতায় নিজের আবেগ খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা অনেকদিন কবিতা লেখে না। দাদার কবিতা গুলো খুবই মিস করি। বিশেষ করে রোমান্টিক কবিতাগুলো। আজকে আপনি দারুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছেন । যেখানে প্রতিটা মানুষের জীবনের অনুভূতির কথা খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। অনেক সুন্দর হয়েছে কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি প্রতিনিয়ত চমৎকার কবিতা লেখেন আর আজকেও দারুণ কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন লাইনগুলো বেশ ভালো লেগেছে আপু। সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন একগুচ্ছ ছোট্ট ছোট্ট কবিতা। যে কবিতাগুলো আমার আবৃত্তি করতে খুবই ভালো লেগেছে। পাশাপাশি কবিতার লাইনগুলো আপনি সহজ সরল ভাষার মধ্য দিয়ে সাজানোর চেষ্টা করেছেন। এ জাতীয় কবিতাগুলো আমি খুবই পছন্দ করে থাকি।

 3 years ago 

আপনার লেখা ছয়টি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। অনু কবিতাগুলো অত্যন্ত সাবলীল ভাষায় লিখেছেন আপনি। আপনার লেখা তিন নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38