স্বরচিত কবিতা|| ভাবনা

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20240123_091352_0000.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে।

সবসময় নিজের মনের অনুভূতিগুলোকে শেয়ার করার চেষ্টা করি।তবে আজকে শেয়ার করব ভালোবাসাময় একটি কবিতা।আসলে গত রাতেই এই কবিতাটি লিখেছিলাম।ভালোবাসার মানুষকে নিয়ে অনেক ভাবনা থাকে মনে।ভালোবাসার মানুষকে নিয়ে কত শত ভাবনা,কল্পনা মনে জাগে সেটা শুধু সেই মানুষই জানে। যাইহোক কবিতাটি শুরু করা যাক।

♥️ভাবনা♥️

আমার আঁধার ভুবনে এলে তুমি,
তোমার আলো চাই জীবনে,
ভয় দূর করে করবে জয়,
সুখ ছড়াবো অসীম গগনে।

তোমার জন্য করি আকাশ কুসুম কল্পনা,
তোমায় নিয়ে আমার অসীম ভাবনা,
তোমার জন্য আমি ব্যাকুল দিশেহারা,
তোমার পাব বলে তীব্র আকাঙ্ক্ষা ভরা।

তুমি আমার জীবন রাঙানো রঙের স্বর্গ,
তুমি আমার আঁধার রাজ্যের আলোক উপসর্গ,
তুমি আমার অধীর মনে শান্ত কোমল কানন,
তুমি আমার হৃদয়ের বাগানে মোমাছির গুঞ্জন।

তুমি ময় জীবন খুশির জোয়ারে ভেসে যায়,
তুমিহীন প্রতিদিন দুঃখের নৌকা বায়,
তুমি রবে তাই ভাবনা সাজাই গহীন বাগিচায়,
তুমি হারালেই আমার জীবনে স্বপ্নেরা হারিয়ে যায়।

তোমার জন্য ভাবনারা সব পাড়ি জমায়,
গভীর রাতের মধ্যভাগে তোমায় পাশে চায়,
ব্যাকুল মনের গভীর অনন্তে রবে কি তুমি হায়!
তোমার তরে ভালোবাসাদের নিবেদন করে যাই।

তুমি যদি রও বুকের মাঝারে রাখবো যতন করে,
তুমি যদি চাও রাখবো তোমায় হৃদয়ে খোদাই করে,
তুমি রবে তাই স্বপ্ন দেখে যাই চাই আজীবন ধরে,
তোমায় পাওয়ার জন্য আমার মন অপেক্ষা করে।

আমার অনুভূতি

ভালোবাসা যায় যাকে তাকে নিয়ে ভাবনার কোনো শেষ থাকে না।তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মনে জাগায়।তার জন্য নিজের জীবন আলকিত হবে এটাই ভাবনা থাকে।তাকে হৃদয় মাঝে যত্ন করে রাখার ইচ্ছা জাগে।সর্বোপরি ভাবনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

তুমি ময় জীবন খুশির জোয়ারে ভেসে যায়,
তুমিহীন প্রতিদিন দুঃখের নৌকা বায়,
তুমি রবে তাই ভাবনা সাজাই গহীন বাগিচায়,
তুমি হারালেই আমার জীবনে স্বপ্নেরা হারিয়ে যায়।

ভাবনা নিয়ে খুবি সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটি পড়ে আমার খুবি ভালো লেগেছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে প্রথম চার লাইন পড়ে তো মুগ্ধ হয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ আপু আপনার কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার লিখা কবিতা পড়ার জন্য।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করছেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। আর সেই ধারাবাহিকতায় আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন এত চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিনিয়ত উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতাটি আমি বেশ কয়েকবার পড়েছি। ভাবনা নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন যার প্রশংসা না করলেই নয়। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার কবিতা উপভোগ করার জন্য।

 3 years ago 

কবিতা লিখতে ও পড়তে আমি অনেক পছন্দ করি। আজকের কবিতাটি খুব চমৎকার হয়েছে। প্রতিটি লাইন অর্থবহুল ছিলো। অনেক অনেক ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেয়ার জন্য।

 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। এবারের কবিতাটি ভালোবাসার মানুষকে নিয়ে লিখেছেন বলে খুব ভালো লাগলো। সত্যিই ভালোবাসার মানুষকে নিয়ে মনের ভিতরে কত শত ভাবনা থাকে। সেই ভাবনা আপনার কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু প্রতিনিয়ত পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37