নাম না জানা কিছু ফুলের ফটোগ্রাফি। রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু ফটোগ্রাফি তুলে ধরব। আজকে আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি এগুলো অনেক আগের ফটোগ্রাফি। আমরা একবার একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে শপিং মলের পাশে এই ছোট্ট একটা নার্সারি ছিল।অবশ্য নার্সারি বলা যায়না, নার্সারির মতোই দেখতে ছিল। তবে এগুলো শপিংমলের সৌন্দর্য বৃদ্ধির জন্যই লাগানো হয়েছিল। আর সবগুলো ফুল একদম ভিন্ন জাতের। সচরাচর আমরা যে ফুলগুলো আমাদের বাড়িতে বা নিজেরা রোপন করে থাকি এই ফুলগুলো সেগুলোর থেকে একদমই ভিন্ন। আমার মনে হয়েছিল এগুলো বিদেশ থেকে আমদানিকৃত কোন ফুল। এই ফুলগুলোর মধ্যে একটা ফুলের নামও আমার জানা ছিল না। কারণে ফুলগুলো আমি সেদিনই প্রথম দেখেছিলাম। বিদেশী জাতির ফুল বলা যেতে পারে এগুলোকে। যাই হোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ফুলগুলো।

🌸রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম🌸

ফোটোগ্রাফি নং:- ১

IMG-20221111-WA0129.jpg

Device : Samsung galaxy m12

Location


প্রথমত যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীল এবং বেগুনী রঙ মিশ্রিত একটি ফুল। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এটি কিন্তু একগুচ্ছ আকারে থাকলেও দুই রঙের দেখা যাচ্ছে। মানে একপাশে নীল ফুল অন্যপাশের গুলো একটু ব্যতিক্রম। এখানে আবার অনেক ফুলের কলিও দেখা যাচ্ছে।যেগুলো এখনো ফুটে নি।তবে ফুলগুলো দারুণ ছিল।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ২

IMG-20221111-WA0131.jpg

Device : Samsung galaxy m12

Location


আরো একটি ভিন্নরকম ফুল, নীল এবং হালকা বেগুনি মিশ্রিত। তবে এই ফুলটি প্রথম ফুল থেকে অনেকটাই আলাদা। এই ফুলের পাতার দিকে লক্ষ্য করলে দেখবেন এগুলো ঘাসের মতো পাতা। কিন্তু ফুলগুলো অসাধারণ। এইরকম ফুলগুলো আমি আমাদের বাড়ির পাশের একটা জমিতে দেখেছিলাম। তবে সেদিন সেই ফুলের নার্সারি টাতে দেখে দারুণ লেগেছিল। সুগন্ধ তেমন ছিল না, বাকি ফুলের কারণে সুগন্ধ লাগেও নি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৩

IMG-20221111-WA0148.jpg

Device : Samsung galaxy m12

Location


এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে আরও একটি দারুণ ফুল রয়েছে। তবে এই ফুলটি প্রথম ফুলের আরেকটি জাত।এর রং ভিন্ন। প্রথম ফুলের মধ্যে সবগুলো কলি ভালোভাবে ফুটে নি কিন্তু এই লাল ফুলটার মাঝে সবগুলোই ফুটেছে। এজন্যই মূলত একগুচ্ছ আকার এগুলো রঙ্গন ফুলের মতো দেখতে লাগছে। ফুলগুলোর নাম আমার জানা নেই। প্রত্যেকটা ফুল যেন বিদেশি ফুলের মত। দারুন লেগেছে ফুলগুলো।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৪

IMG-20221111-WA0094.jpg

Device : Samsung galaxy m12

Location


এটি হচ্ছে সিমের ফুলের মত দেখতে একটি ফুল। যদিও এটি সিমের ফুল নয়। এটিও বিদেশি জাতের একটি ফুল। এটি একদম সাদা রঙের ফুল। খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে। কয়েকটা ফুল মিলে একটা কান্ডের মধ্যে ফুটে রয়েছে। দেখতে অনেক সুন্দর লাগে। একদম ধবধবে সাদা ফুলগুলো। এই ফুলের নামটাও আমার জানা নেই।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৫

IMG-20221111-WA0124.jpg

Device : Samsung galaxy m12

Location


ভিন্ন জাতের আরেকটি ফুল। লাল রংয়ের ফুলটি যখন দেখলাম তখন মনে পড়ল পলাশ ফুলের কথা। কারণ এটি দেখতে অনেকটা পলাশ ফুলের মত। একগুচ্ছ আকারে অনেকগুলো ফুল একসাথে ফুটে রয়েছে। এগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ফুলেরও কোন সুগন্ধা পাইনি এই ফুলের পাতাগুলো দেখতে অনেকটা ঘাসের পাতার মতো লাগে। আবার এরকম শাকের পাতাও রয়েছে। যাই হোক এই ফুলের অনেক ছবি তুলেছিলাম। তার মাঝে একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৬

IMG-20221111-WA0067.jpg

IMG-20221111-WA0045.jpg

Device : Samsung galaxy m12

Location


প্রথমতই বলব এই ফুলের গাছের দিকে লক্ষ্য হলে দেখবেন এগুলো অনেকটা পাতাবাহার গাছের মতো। তবে অনেকটা আনারস গাছের মতো দেখতে এই ফুলগুলো।মনে হচ্ছিলো ভিন্ন জাতের আনারস গাছ। কিন্তু পরে দেখলাম এগুলো খুব সুন্দর একটি ফুল। এগুলোকে খেয়াল করলে দেখবেন পাতার মতো অংশের ভিতরে আবার ছোট ছোট ফুলের মত। এক ফুলের ভেতর দুই ফুল বুঝা যায়। এগুলোর সুগন্ধের দিক থেকে বলব এগুলোর সুগন্ধ নেই তবে সৌন্দর্যের দিক থেকে এগুলো অনেক বেশি দারুন।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৭

IMG-20221111-WA0056.jpg

Device : Samsung galaxy m12

Location


এই ছবিতে আপনাদের মাঝে যে ফুলটি শেয়ার করছি সেটা দেখে অনেকেই হয়তো ভাববেন এগুলো প্লাস্টিকের ফুল। কিন্তু এগুলো হচ্ছে আসল ফুল। গাছগুলো কচু পাতার মত, ফুলগুলোও কচুর ফুলের মত। তবে একটু ভিন্ন আকারের। আর সাদা রঙের মাঝে এই ফুল টা দেখতে অসাধারণ দেখা যাচ্ছিল। তাছাড়া আমি নিজেও প্রথমে ফুল গাছটি দেখে ভেবেছিলাম এগুলো কোন প্লাস্টিকের ফুল হবে। বাড়িতে সৌন্দর্য বর্ধনে ছোট ছোট টবের মধ্যেই গাছগুলো লাগালে মন্দ হবে না।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেনডম ফটোগ্রাফি
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মন ভালো হয়ে গেল। ফুল হলো ভালবাসার প্রতীক। ফুলকে ভালবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সত্যি কথা বলতে এই ফুলগুলোর নাম আমিও জানিনা। তবে ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ অপরিচিত ফুলের ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নাম না জানা ফুলগুলো দারুণ ছিলো।ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পৃথিবীতে কত প্রজাতির ফুল রয়েছে যেটা এখনো আমাদের অনেক অদেখা অচেনা । আবার এমন কিছু ফুল রয়েছে আমরা সচরাচর চোখে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই কিন্তু ফুলগুলোর নাম জানিনা। আজকে আপনি শপিংমলের সামনে গিয়ে দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলগুলো দেখতে অনেক সুন্দর যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়ে থাকে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছবিগুলো অনেক আগেই তুলেছিলাম ভাইয়া অনেক পরে আপনাদের মাঝে শেয়ার করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু যে কয়টা ফুলের ফটোগ্রাফি দিয়েছেন একটা ফুলের ফটোগ্রাফির নামও আমি নিজে জানি না। ফুলগুলোর নাম না জানলেও প্রতিটি ফুলই অনেক চমৎকার লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য ‌

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছে মনে হয়েছিল এ ফুলগুলো বিদেশি কোন জাতের ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

নাম না জানা অপরূপ সৌন্দর্যময় এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন সত্যিই অসাধারণ হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া,ভালো থাকবেন।।

 3 years ago 

আসলে কত জাতের ফুল রয়েছে তা আমাদের জানা নেই। নাম না জানা চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই নাম না জানা ফুলগুলো আমিও কখনো দেখিনি। সবগুলো ফটোগ্রাফি বেশ মনোমুগ্ধকর ছিল। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলেই ফুলগুলো অনেক সুন্দর সরাসরি দেখতে।ধন্যবাদ আপু।

 3 years ago 

ফুলগুলো দেখার মত ছিল। আমি তো চোখই সরাতে পারছি না ফুলগুলোর থেকে।এক কথায় অসাধারণ ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি। ফুলগুলো এর আগে আমিও কখনো দেখিনি আপু এই প্রথমবার আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখলাম। অসংখ্য ধন্যবাদ কিছু অজানা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি নিজেও সেদিন প্রথম দেখেছিলাম

 3 years ago 

শীতকালের আগমনে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ অন্যরকম একটি স্বাদে সেজেতে ।বিশেষ করে হরেক রকমের ফুল।
আপনার ফটোগ্রাফি গুলা বেশ চমৎকার।
দারুন সৌন্দর্য উপভোগ করলাম।
বর্ণনা করেছেন অসাধারণ।

 3 years ago 

জি ভাইয়া,শীতের প্রকৃতি দারুন উপভোগ্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু নার্সারিতে গিয়ে চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমি তো সব গুলো ফুল আজকে প্রথমবারের মতো দেখলাম। নতুন ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমিও এই ফুল গুলোর নাম জানি না। আপু ভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নার্সারিতে অনেক সুন্দর ফুল উঠিয়েছে।আবার গেলে ফটোগ্রাফি করে নেব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38