বাস্তবতার কাছে হেরে যায় শত শত স্বপ্ন।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

dream-4827288_1280.jpg

source

স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমরা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে নিজেদের স্বপ্ন দেখে থাকি। আমরা চাই আমাদের স্বপ্নগুলো সত্যি হোক,আমরা যেন বাস্তবে রূপ দিতে পারি। কিন্তু তা কি কখনো হয়! না, কখনো কখনো আমরা স্বপ্ন দেখে থাকি, কিন্তু বাস্তবে রূপ দিতে চেয়েও পারি না। কারণ হলো এটা অনেক সময় পারিপাশ্বিক বিষয়ের উপর নির্ভর করে।আপনাদের কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বিস্তারিত বলব।

সত্যি বলতে যে কোনো স্বপ্ন পূরণ করতে হলে টাকার প্রয়োজন হয়। এমন শত শত,হাজার হাজার মানুষ আছে যারা টাকার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। আমাদের এলাকার পাশে একটা ছেলে পড়ালেখায় খুবই ভালো। এক কথায় টপার বলা যায়। প্রত্যেকটা ক্লাসেই সে সর্বোচ্চ নাম্বার পেত। কিন্তু তার ইচ্ছে ছিল সে ডাক্তার হবে। তবে এদিকে তার পারিবারিক অবস্থা ভালো ছিল না,এসএসসি পরীক্ষার পরপরই বাবা মারা গেল। সংসারের হাল ধরতে সে ফার্মেসীতে নামমাত্র বেতনে চাকরি করত।কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি।মেধাবী হওয়া শর্তেও সে টাকার কাছে হেরে গেল।

আমার পরিচিত এক বড় আপু। সে চাইতো একদিন সে পড়াশোনা শেষ করে চাকরি করবে। নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু আমাদের সমাজের প্রচলিত নিয়মের ভিত্তিতে ইন্টার শেষ করতে না করতেই তাকে বিয়ের পিড়িতে বসতে হলো।এখন সে নতুন পরিবারে গেল,সে চাইতো পড়াশোনা করতে,তার স্বামীও চাইতো। কিন্তু তার শ্বাশুড়ি,ননদ চাইতো না সে পড়ালেখা করুক,বাইরে যাক। কারণ পড়ালেখার জন্য চলে গেলে বাড়ির কাজকর্ম তাদের করতে হবে। তবুও সে চেষ্টা করেছিল বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে পড়ালেখা করার।কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তা হতে দেয়নি।স্বপ্নটা তার আর পূরণ হয়নি।

আরেকজন ব্যক্তির কথাই বলি, তিনি সবদিক দিয়েই স্বাবলম্বী ছিলেন।তার সংসার, ছেলেমেয়ে সবাইকে ভালোভাবেই পড়াশোনা করাচ্ছেন।বাইরে জায়গা,জমি ক্রয় করা থেকে শুরু করে বিভিন্ন রকম বিজনেস করেছেন। তারপর তার স্বপ্ন ছিল বিশাল একটা বাড়ি করবে, তার পছন্দের।বাড়ির কাজ ৭০% শেষ হয়েও গিয়েছে। কিন্তু একদিন বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তিনি বাজারে গিয়েছিলেন।সেদিন হঠাৎ করেই যেন বড় গাড়ি এসে তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিল। সাথে তার স্বপ্নটা পূরণ হয়েও হলো না।সে তো আর বেচেই নেই।

এমন অনেক অনেক কারণে স্বপ্নগুলো পূরণ হয় না। কেউ নিজের ইচ্ছা থাকলেও অন্যের জন্য স্বপ্ন পূরণ করতে পারে না।কেউ সামর্থ্য থাকলেও স্বপ্নের দুয়ারে পোঁছাতে পারে না।আবার কেউ কেউ সামর্থ্যের অভাবেও পারে না স্বপ্ন সত্যি করতে। বাস্তবতা আসলেই কঠিন, কারণ কঠোর পরিশ্রমও অনেক সময় ভাগ্যের সাথে খেলা করে। এভাবেই চলছে সবার জীবন, চলবে এই বিধান। এভাবেই সবাই আসবে যাবে দুনিয়া চলবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বাস্তবতার কাছে হেরে যায় শত শত স্বপ্ন। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক মেয়েদেরই চাকরি এবং পড়ালেখা করার স্বপ্ন বিয়ের পরে শেষ হয়ে যায় শ্বশুরবাড়ির জন্য। আবার অনেকে শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পেয়ে সাবলম্বী হয়ে ওঠে। তাছাড়া যেখানে আমাদের একদিনের ভরসা নেই সেখানে আমরা আগামী বছরের পরিকল্পনাও করে রাখি। এর জন্য ওই লোকটা তো স্বপ্নের বাড়ি কমপ্লিট করার আগেই মারা গেল। যাইহোক আপু ভালো লাগলো লেখাটি পড়ে।

 2 years ago 

খুব সুন্দর কিছু কথা তুলে ধরেছেন আপু।আসলে টাকার কাছে ও নিয়তির কাছে হাজার ও সপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। সপ্ন কম বেশি সবার থাকে কিন্তুু সবাই তা পূর্নতা দিতে পারে না।মেধাবী ছেলেটির ইচ্ছে ছিলো ডাক্তার হওয়ার কিন্তুু টাকার কাছে হেরে গেছে। মেয়েটির ইচ্ছে ছিলো পড়াশুনা শেষ করে চাকুরী করার কিন্তুু বিয়ে হওয়ার কারণে এবং শ্বশুর বাড়িকে সামলাতে তার সে ইচ্ছে গুড়ে বালি। সপ্নের বাড়ি বানিয়েছেন ঠিকই কিন্তুু ভোগ করতে পারলেন না।আসলে সপ্নগুলো সপ্নই থেকে যায় কখনো অভাবে কখনো ভাগ্যের নির্মম পরিহাসের কারণে। ধন্যবাদ আপু সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

উদাহরণগুলো পড়তে গিয়ে একটু কষ্ট লেগেছে কিন্তু আসলে এটা বাস্তবতা। টাকার কাছে সবাই হার মেনে যায় আর যার কথা বললেন টাকা থাকা সত্ত্বেও দুর্ঘটনার স্বীকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্ন স্বপ্ন রয়ে যায় সেটা খুব কম ক্ষেত্রেই পূরণ হয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আপু স্বপ্ন আমরা যেভাবে দেখি না কেন।সব স্বপ্ন পূরণ হবার নয়।তবে আমাদের স্বপ্ন দেখতে হব। সত্যি অর্থের কাছে সবকিছুই বাধা। আর মেয়েদের বিয়ের পরে স্বপ্ন পূরণ হওয়া অনেকটা কষ্টের । ধন্যবাদ সুন্দর লিখেছেন

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। ঠিকই বলেছেন আপনি। ব্যস্ততার হেরে যায় শত শত স্বপ্ন। চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারে না তাদের স্বপ্নগুলো এভাবেই থেকে যায়। যেমন এই মেয়েটির ইচ্ছে ছিল বিয়ের পরে পড়ালেখা করবে কিন্তু তার শ্বশুরবাড়ির জন্য তা হয়ে উঠেনি। আর ওই লোক টি তার স্বপ্নের বাড়ি কমপ্লিট করার আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

মানুষের অনেক স্বপ্ন আছে কিন্তু পূরণ করতে পারে না। তবে আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। টাকা পয়সার কারণে অনেক সময় অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়। যেমন আপনাদের এলাকার ছেলেটি পড়ালেখা ভালো হওয়া সত্বেও টাকা-পয়সা না থাকার কারণে তার পড়ালেখা হলো না। এরকম মানুষের হাজার স্বপ্ন থাকে কিন্তু লাস্ট পর্যন্ত বাস্তব হয়না। তবে আমাদের বাড়ির পাশে এরকম একটি লোক ছিল সে বাড়ির ফিফটি পার্সেন্ট কাজ করার পর হঠাৎ করে স্টক করে মারা গেল। যাইহোক খুব সুন্দর একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

স্বপ্ন পূরণের আশা আসলে প্রত্যেকটা মানুষেরই থাকে। এজন্য তো মানুষের বিবেক বুদ্ধি হওয়ার পর থেকে স্বপ্ন দেখা শুরু করে এবং সবসময় চেষ্টা করে তার স্বপ্ন পূরণের। তবে সেই স্বপ্ন পূরণের সাফল্যে কয়জনই বা পৌঁছাতে পারে! আপনি এখানে যে কয়জনের কথা বললেন, তাদের প্রত্যেকের স্বপ্নই অসমাপ্তভাবে রয়ে গেছে। তবে একজনের কথা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হল। যে মানুষটা একটা ভালো বাড়ি বানাতে চেয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তার কি নির্মম পরিহাস, যে তাকে বাড়ির কাজ পুরোপুরি শেষ না করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হল একটা দুর্ঘটনায়। আসলে আপু আমরা বাস্তবতার কাছে অনেক বেশি অসহায় সবাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38