স্বরচিত কবিতা|| মানবতা

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20231004_102746_0000.png

আজকের কবিতাটি হল মানবতা নিয়ে।আমরা আমাদের চারদিকে তাকালেই দেখব মানবতা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে, কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এই মানবতা থাকলে পৃথিবীর অনেক সুন্দর হতো, সবাই একসাথে আনন্দে বসবাস করত।যাইহোক আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

♥️মানবতা♥️

মানবতা, মানবিক মানুষেরা কই?
খুঁজে দেখো আমরা কেউ মানবিক মানুষ নই,
মানুষের ঘরে জন্ম তাই আমরা মানুষ হই,
মানবতাহীন কেউ প্রকৃত মানুষ নই।

মানবতা ছাড়া মানুষের কোনো দাম নেই,
মানবতার মাঝে মুক্তি সব মানুষেরই,
মানবিক মানুষ এখন খুঁজে পাওয়া দায়,
মানবতা হারিয়ে গেলে করবে হায় হায়।

আমি মানুষ আমার মাঝে মানবতা চাই,
মানবতা ছাড়া আমি মানুষ নই ভাই,
মানবিক মানুষের আছে অনেক মূল্য,
মানবতাহীন মানুষের মান একেবারেই শুন্য।

মানবতার রাষ্ট্র মোরা গড়বো যে কবে,
সব মানুষ ভাই ভাই এই,স্লোগান কে দিবে?
সবার উপরে মানুষ সবাই একাকার হয়ে,
ভেদাভেদ ভুলে মানবতাকে এগিয়ে নিয়ে যাবে।

মানবতার জয়গান কবে, থাকবে সবার মুখে?
সবার পাশে থাকবে সবাই সুখে ও দুঃখে,
ভেদাভেদ ভুলে সবাই একে অন্যকে নিবে বুকে,
মানবিক সমাজ নিয়ে থাকবে সবাই সুখে।

আমার অনুভূতি

আজকের অনুভূতি একদমই ভিন্ন।আসলে মাঝে মাঝে এই পৃথিবীর কথা চিন্তা করি।মানবতা যেন হারিয়ে যাচ্ছে।সবাই নিজ নিজ স্বার্থকে কেন্দ্র করে এগোচ্ছে।তবে সবার মাঝে মানবিকতা গড়ে উঠলে সম্প্রীতি বাড়বে,জীবনটা সুন্দর হবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেআপান,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

সত্যি বলেছেন আপু আমরা মানুষের ঘরে জন্ম নিই বলেই আমাদেরকে মানুষ বলা হয়। কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য যে মানবিক হওয়া দরকার সেটা আমাদের মাথায় থাকে না। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মানবতা ছাড়া মানুষের কোনো দাম নেই,
মানবতার মাঝে মুক্তি সব মানুষেরই,
মানবিক মানুষ এখন খুঁজে পাওয়া দায়,
মানবতা হারিয়ে গেলে করবে হায় হায়।

ঠিকই বলেছেন মানবতা দিন দিন পৃথিবী পৃথিবী থেকে বিদায় নিচ্ছে।
মানবতার দৃষ্টান্ত তুলে ধরে আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন পড়ে খুবই ভালো লাগলো বিশেষ করে উপরের লাইনগুলো।

 3 years ago 

আপু স্বরচিত কবিতা মানবতা পড়ে খুবই ভালো লাগলো। আপু খুব সুন্দর করে কবিতার লাইনগুলো ফুটিয়ে তুলেছেন।তাছাড়া অনেকটা বাস্তবিক ছিল কবিতাটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে মানবতা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। বর্তমানে যদিও মানবতা মানুষের মধ্যে কমে গেছে। এরপরও মানবতায় হলো মানুষের বড় গুন। মানুষের মধ্যে মানবতা নেই বলে আজকে মানুষের মধ্যে এত হানাহানি। যাইহোক সব মিলে খুব চমৎকার ভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ দারুন তো। এই বর্তমান সময়ে এত সুন্দর একটি কবিতাই খুঁজ করতে ছিলাম। কবিতার প্রতিটি লাইন কিন্তু বেশ দারুন হয়েছে। যেমন বাস্তবিক একটি কবিতা, তেমনি করে কবিতার কথাগুলোও কিন্তু বেশ বাস্তবিক। আর নামটি তো বেশ মানবতা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজার এখন কম বেশি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন। তো আপনি প্রতিনিয়ত অনু কবিতা এবং কবিতা গুলো লিখেন পড়তে খুব ভালো লাগে। আজকেও মানবতা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখলেন। কবিতাটি পড়তে খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

সত্যি আপু আপনি খুব সুন্দর একটি কবিতা আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু আপনি ঠিকই বলেছেন আজকে মানুষ নিজের প্রতি নির্ভরশীল অর্থাৎ নিজেই নিজে তার গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু অন্যের সুখে দুখে সে নিজেকে বিলিয়ে দিতে পারছে না। আপনার কবিতাটি দারুন ছিল ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার লেখা মানবতা কবিতাটি পড়ে সত্যিই আমার খুবই ভালো লেগেছে। আসলে মানবতা হলো মানুষের একটি মহৎ গুণ। আর এই গুনটি যে মানুষের মধ্যে অনুপস্থিত তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনার লেখা কবিতা নিচের চারটি লাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

আমি মানুষ আমার মাঝে মানবতা চাই,
মানবতা ছাড়া আমি মানুষ নই ভাই,
মানবিক মানুষের আছে অনেক মূল্য,
মানবতাহীন মানুষের মান একেবারেই শুন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37