স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। মূলত কবিতা লেখালেখি করা এখন আমার একটা শখ হয়ে গেল।প্রতিনিয়ত বিভিন্ন কাজের মাঝে যখন সময় পাই তখন একটা অনুকবিতা লিখে ফেলি।আসলে আমাদের কমিউনিটি এখন কবিতায় সমৃদ্ধ। অনেকেই কিন্তু দারুণ দারুণ কবিতা লিখে।আর অনুকবিতার আসরে তো সবাই কবিতা লিখে তার মধ্যে আমাদের প্রিয় এডমিন মডারেটর ভাই বোনেরাও আছেন, কমিউনিটির সদস্যরা তো আছেই।তাদের মাঝে অনুকবিতা লিখার চেষ্টা করি।ইতোমধ্যে প্রায় কয়েকটাতেই আমি ভোট পেয়েছি।যার কারণে অনেক বেশি ভালো লাগে কবিতা শেয়ার করতে।যাইহোক অনেক কথা তো হলো,এবার আজকের ৬টা অনুকবিতা একবার দেখে আসুন,কেমন লাগে।

(১)
আঁধারে খুঁজেছি তোমায় তীব্রতা নিয়ে,
হারালে তুমি কার মন গহীনে?
তোমাকে চেয়েছি আমি জীবনের প্রতি মোড়ে,
তুমি ধরা দিয়েছো অন্য শিকারীর জালে।
ভালোবেসেছিলাম বলে খুঁজেছি প্রতিক্ষণে,
তুমি চলে গেলে এক অজানা ভুবনে।

(২)
অশান্ত নগরী আজ মেতেছে বিশৃঙ্খলায়,
হিংসা বিদ্বেষ নিয়ে উচ্চতায় পাড়ি জমায়,
স্বার্থপরতার বাগানে তাদের আনাগোনা দেখা যায়,
সময়ে সময়েই স্বার্থের রূপ বদলায়।

(৩)
তুমি আমার স্বপ্নের রাজকুমার।
তোমার তরে আমার যত চাওয়া পাওয়ার সমাহার।
তোমার হাসিতে আমার মনে ফুটে বাহার।
তুমিইতো সে যাকে চাই সারা জনম কাছে পাওয়ার।

(৪)
আজ ক্ষান্ত হয়ে চেয়ে আছি তোমারও পানে।
কতখানি ভালবাসি তোমায়,বিধাতাই জানে।
মনের মণিকোঠায় আছো যে তুমি।
তুমি আমার আপনজন তোমাতেই থাকি আমি।

(৫)
মায়া ভরা মুখটা তোমার দেখি বারে বার।
যত দেখি তত খুঁজি, মুখটা তোমার।
তুমি আমার হৃদয় জুড়ে জ্বালিয়েছ আলো।
তাইতো তুমি ছাড়া লাগে না ভালো।

(৬)
সাগরের গভীরতার চেয়েও বেশি ভালোবাসি,
সীমাহীন আকাশের চেয়েও বেশি জায়গা রাখি,
এ মনের জগতে শুধু তোমার জন্য মালা গাঁথি,
নদীর কলতানে তোমার জন্য গান লিখি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই এই অনু কবিতা গুলো অসাধারণ ছিল।

 3 years ago 

আমরা মনে হয় আমার বাংলা ব্লগ পরিবারের সবাই কবি হয়ে উঠছি। কারন আজকাল দেখছি কমিউনিটিতে বেশ দারুন দারুন কবিতা শেয়ার করা হয়। আর সেই সকল কবিতা পড়লে মনটাও বেশ ভালো হয়ে যায়।প্রতি সপ্তাহের মত আজও আপনি আমাদের মাঝে সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আজকের কবিতাটিও কিন্তু দারুন ছিল।

 3 years ago 

অনু কবিতাগুলো পড়তে বেশ ভালই লাগে। আসলে আমরা যাদেরকে অনেক পছন্দ করি তারা আমাদের হয় না অন্য কারোর হয়ে যায়। আপনার অনু কবিতাগুলো পড়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ আপু আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি অনু কবিতা পড়েই আলাদা আলাদা রকমের ফিল পেলাম। অসংখ্য ধন্যবাদ আপু অনু কবিতাগুলো আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39