স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
জীবন নদীর তীরে,
বাসা বেঁধেছিল এক রঙিন পাখি,
হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল,
নদীর মোহনাকে দিয়ে ফাঁকি।

(২)
সুদীর্ঘ রজনী আজ পার হতে চায় না,
শুধু এক মায়াময়ীর অপেক্ষায়,
বসে থাকে নিশ্চুপ নির্ঘুম হয়ে,
জীবনকে নিয়ে যায় অন্তিম সীমানায়।

(৩)
বাতাসের সেই মিষ্টি গন্ধ বলে দেয়,
তুমি আছো মোর আশেপাশে,
এ মন যে বসে রয়,
আসবে কারণে অকারণে মোর কাছে ।

(৪)
নিয়তির লিখনে তুমি রয়েছো কি?
এ হৃদয় শুধু চায় তোমার হাতছানি,
স্নেহ আর পরশে জড়াবো তোমাকে,
রাখবো মনের মাঝে রবে কি তুমি?

(৫)
নিঃশ্বাসে বিশ্বাসে আছো জড়িয়ে,
আকাশের নিলীমায় দেখেছি তোমাকে,
আমি চাই তুমিময় সময়টা কাটাতে,
রেখো মোরে যতনে তোমার বুকেতে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার অন্য কবিতাগুলো অসাধারণ হয়েছে। এই অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য ভাগ করে নেয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

জি আপু একদম ভিন্ন ভিন্ন পোস্ট করলে দেখতেও ভালো লাগে আবার নিজের দক্ষতা বৃদ্ধি পায়।আপনি সেজন্য প্রতিনিয়ত পোস্টে ভিন্নতা আনতে চেষ্টা করে থাকেন।আপনার অণু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে।অনেক সময় নিয়ে দক্ষতার সাথে কবিতাটি লিখেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

মাঝে মাঝে যখন কবিতা ছোট আকারে লিখতে ইচ্ছে করে তখন অনু কবিতা লিখে ফেলি।

 3 years ago 

আপু আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতার ছন্দ গুলো দারুন ছিল। একই সাথে খুবই সাবলীল ভাষায় কবিতাগুলো আপনি লিখেছেন। দারুন অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করি নিজের আবেগ তুলে ধরার ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 3 years ago 

আচ্ছা আপু অনু কবিতা লেখার কি আলাদা কোন বৈশিষ্ট্য আছে? সত্যি বুঝিনা অনু কবিতা ব্যাপারটা আসলে কি। তাই জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না। অনেক সুন্দর সাজানো গোছানো একটা লেখা। আপনার লেখার সবথেকে ভালো দিক যেটা লাগলো খুব সহজ সরল শব্দ দিয়ে মনের কথাগুলোকে প্রকাশ করেছেন। পাঠকের বুঝতে কোন অসুবিধা হবে না।

 3 years ago 

আমি অনুপ্রেরণা পেয়েছি দাদা আর হাফিজ ভাইয়ের কাছ থেকে। কারণ তারা এই ছোট ছোট কবিতা গুলো লিখত চার,ছয় লাইন বা আট লাইনের। কবিতা গুলো খুব সুন্দর করে উপস্থাপন করতো। আর অনুকবিতা হিসেবেই প্রকাশ করতো। আমার জানামতে কবিতা তো কিছুটা বড় আকারে হয় তার থেকে ছোট বা অল্প কিছু লাইনের মধ্যেই শেষ করাটা হয়তোবা অনু কবিতার অন্তর্ভুক্ত। যদিও আমি সম্পূর্ণটা জানি না।দাদার অনুকবিতা লেখা থেকেই শিখলাম। দাদা আর হাফিজ ভাইয়ের সাথে ডিস্কোর্ড থেকেই অনু কবিতা লেখা শুরু হয়েছিল।

 3 years ago 

ভালো লাগলো কিছুটা জানতে পেরে আপু। আমি দাদাকে জিজ্ঞেস করব এক সময় এই ব্যাপারটা নিয়ে। তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37