কাছে থেকেও সবাই হারায়।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328zmbWQBxvpcCKgCA6q3DHSodrFRKYvFnzSjBCdqJ9uZzJ7U9LqDHHVFhGUkYJEX1PFTNjYX9gXBHKzxFRSrnSPbMzqw1bLXhX982.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজকের কবিতাটি অনেকটাই ভিন্ন ধরনের। শুরুর দিকে হয়তো কবিতাটি একরকম, কিন্তু পড়তে পড়তেই এটি ভিন্ন রকম হবে। যদি এই কবিতাটি উপলব্ধি করে পড়েন তাহলে পুরো কবিতার অর্থ বুঝতে পারবেন। যাইহোক কবিতাটি শুরু করা যাক।

♥️কাছে থেকেও সবাই হারায়।♥️




লুকিয়ে আছি গহীন কোণে,
হাতছানি দিয়ে খুঁজছে সবাই।
পাচ্ছে না কেউ মন স্বপনে,
কাছে থেকেও সবাই হারায়।


প্রয়োজনে প্রিয়জন হয়ে,
থাকবে সবাই আশেপাশে।
তোমার প্রয়োজনে সব হারাবে,
পাবে না কেউ তোমার পাশে।


এমন সময় আসে সবার,
হারিয়ে ফেলে কাছের মানুষ।
রূপ দেখা যায় আড়াল থেকে,
বিশ্বাস তখন হয়ে যায় ফানুস।


সময়ে অসময়ে তাদের হয় আনাগোনা,
স্বার্থ থেকে আসে সবাই,
স্বার্থ পুরালেই হয় যেন শেষ,
সম্পর্কের বাঁধনের সীমানা।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার অনুভূতি

কবিতাটিতে আমি ভিন্ন আঙ্গিকে কিছু কথা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।আসলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা সুখের সময়ে চাঁদনি রাতের আকাশের তারার মত পাশে থাকে। কিন্তু দুঃসময় যখন আসে তখন অন্ধকার রাতের তারাদের মত নিমিষেই হারিয়ে যায়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

🙏💐❣

 3 years ago (edited)

অনেক চমৎকার ও ভিন্নধর্মী একটি কবিতা ছিল, খুব ভালো লাগলো কবিতাটি পড়ে।এরকম কবিতা আরো বেশি চাই। ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকুন সব সময়।💐❤

 3 years ago 

আসলে সবাই প্রয়োজনের সময় প্রিয়জন হয়ে থাকে, কিন্তু যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন চলে যায় এবং পর হয়ে যায়। আর তার প্রতি বিশ্বাস চলে যায়, মানুষের আসল রূপ দেখা যায় তখন। আসলে সবাই নিজেদের স্বার্থ নিয়েই ঘুরে। স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন সম্পর্ক ও শেষ হয়ে যায়। বিভিন্ন বিষয় তুলে ধরে কবিতাটি লেখার চেষ্টা করেছেন, যা পড়ে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকুন।❣💐💐

 3 years ago (edited)

আসলেই প্রত্যেকটা মানুষ নিজেদের স্বার্থের জন্য আসে, আবার সার্থ ফুরালেই চলে যায়। প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন সকল আপন মানুষগুলো ও আর পাশে থাকে না। কাছে থেকেও সবাই হারায় এটা কিন্তু একেবারেই সত্যি। একেবারে ভিন্ন ধরনের একটা কবিতা ছিল আপনার লেখা এই কবিতাটা। আমার কাছে পড়ে খুব ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপু সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকুন।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37