স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
নিস্তব্ধ এক আঁধার রজনী,
চারিপাশ যেন থমকে গেছে,
অদ্ভুত এক মায়ায় ঘিরেছে সব,
আলোময় জ্যোৎস্না ঘুমিয়ে রয়েছে।
সেই আঁধারে হারিয়েছে মন,
হারানো মন জানিনা ফিরবে কখন।

(২)
হাতে রেখ হাত দিনের থেকে রাত,
কাঁধে রেখ মাথা তোমার সহস্র প্রভাত,
তুমি আছো তাই, হারাতে যে চাই,
দূর মোহনার শেষ সীমানায়।

(৩)
জানো কি আজও তোমায় খুঁজি,
তোমার নামে সুখ বিনিয়োগ করি,
সেই সন্ধ্যে নামার আগে চলে যাই নদীর পাড়ে,
আসবে বুঝি আবারও সেই তীরে।

(৪)
এ শহর বুঝলো না সে কতটা আপন ছিল,
সে তো হেটে যেত এই পথ ধরে,
সে বিশ্রাম নিত পার্কের বেঞ্চিতে,
আকাশ পানে চেয়ে দেখতো,
উড়োচিঠি এলো কি না তার ঠিকানায়।

(৫)
আমার আমি ভীষন দামী,
আমার আত্ন স্বপ্নে মত্ত,
আমার তৃষ্ণা বড়ই অতৃপ্ত,
আমার ভাষা নয়কো সহসা,
আমার আমি রহস্যে সিক্ত।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার লেখা পাঁচটি অণু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। অনু কবিতাগুলোর ভাষা খুবই সাবলীল হয়েছে। দুই নাম্বার অনু কবিতাটি সবথেকে ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

বাহ আপু বাহ আপনার অন্য কবিতা গুলো হৃদয় ছুঁয়ে গেল। প্রথম অনু কবিতাটি আমার কাছে সব থেকে ভালো লেগেছে হৃদয় নাড়া দিয়ে উঠেছে কবিতাটি পড়ে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব চমৎকার করে পাঁচটি অনুকবিতা শেয়ার করলেন আপু।আপনার অনুকবিতাগুলো দারুন হয়েছে।আপনি সপ্তাহে একটি অনুকবিতার পোস্ট শেয়ার করেন।প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে যাচ্ছেন।এজন্য অনেক ধন্যবাদ জানাই আপু আপনাকে।

 3 years ago 

অনু কবিতা পড়তে ভীষণ ভালো লাগে আমার। এই কবিতাগুলোই আলাদা একটা মাধুর্য থাকে। আপনি পাঁচটি অণু কবিতা নিয়ে আপনার পোস্টটি সাজিয়েছেন। পড়তে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু দাদা এবং হাফিয ভাই কিন্তু সত্যি বেশ দারুন কবিতা লিখেন। আর তাদের কবিতাগুলো দেখে কিন্তু আমরা অনুপ্রানিত হই। আপনি কিন্তু আজ আমাদের জন্য দারুন একটি অনু কবিতা লিখেছেন আপু্। আপনার লেখা অনুকবিতাটি পড়ে আজ বেশ ভালো লাগলো। আশা করি এমন সুন্দর সুন্দর অনুকবিতা আগামীতেও দেখতে পাবো।

 3 years ago 

জানো কি আজও তোমায় খুঁজি,
তোমার নামে সুখ বিনিয়োগ করি,
সেই সন্ধ্যে নামার আগে চলে যাই নদীর পাড়ে,
আসবে বুঝি আবারও সেই তীরে।

আজকের অনু কবিতায় সবগুলো অনু কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে।
আসলে কোন কবিতা পড়তে আমারও খুব ভালো লাগে একটা পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুভূতি উপলব্ধি করা যায়।
বিশেষ করে উপরের লাইনগুলো অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনি সবসময়ই আমাদের সাথে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে তেমনি খুব সুন্দর সুন্দর পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার প্রতিটা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ছোট ছোট ছন্দের মতো করে লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38