স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আজকের দিনটা অবশ্য ব্যস্ততাপূর্ণ একটা দিন। কারণ আজ আবার আমাদের বাড়িতে মেহমান আসলো।যদিও গতকাল হঠাৎ করেই আসার প্ল্যান হয়েছে।যাইহোক, আমি সবসময়ই মেহমান আপ্যায়নে প্রস্তুত থাকি। কারণ বৃষ্টি আর মেহমান দুটোই কিন্তু আল্লাহর রহমত।আর আমার বিয়ের আগে তো প্রায় প্রতিমাসেই ২/১ বার করে মেহমান থাকতোই। আমার ফুফুরা, নানুরা বা খালামণিরা কেউ না কেউ বেড়াতে আসতো।আর আমার বিয়ের পর থেকে আগের মত তেমন কারো আসা হয়না।সময়ের বিবর্তনে সবাই ব্যস্ত থাকে,সবারই আলাদা আলাদা কাজ থাকে।

যাইহোক, মেহমান কিন্তু সবার জন্য রহমত। আর অনেক ক্ষেত্রে দেখেছি,কেউ কেউ মেহমান আসা পছন্দ করে না।আবার ঠিকমত আপ্যায়নও করে না।যেগুলো আসলে আমার কাছে দৃষ্টিকটু লাগে। আমি যদি কোনো মেহমান আপ্যায়ন না করি,তাহলে একটা সময় আমিও হয়তো আপ্যায়ন পাবো না।আর এটা কোনো সুস্থ মানবিক মানুষের পরিচয়ও না। যাইহোক সবার মনমানসিকতা তো আর এক নয়।একেক জন একেক রকম পরিবার বা সমাজ থেকে বিলং করছে এটাই নিয়ম।তবে সব কিছু রেডি করে এসে আজ অনুকবিতা নিয়ে হাজির হলাম।যদিও প্রায়ই আপনারা আমার অনুকবিতাগুলো পড়েন।আশা করি আমার আজকের অনুকবিতাগুলো পড়েও ভালো লাগবে।

(১)
আজ এই বারিধারায় তোমায় চেয়ে যাই,
তোমার তরে আমার মনের স্বপ্ন বুনে যাই,
চোখের পলকে আমি শুধু তোমায় দেখতে চাই,
ভালোবাসার আবেশে তোমায় ঘিরে রই।

(২)
বর্বরতার সমাজে শান্তি কোথায় পাওয়া যায়?নিঃসংশয়তা যেন কুড়ে কুড়ে খায়,
অবিবেচক হয় যখন বিবেকের প্রধান,
সেখানে নেই তো কোনো সুবিচারের নাম।

(৩)
বৃষ্টি ভেজা শহরে,
তুমি আমার রোদ্দুর।
ফুলের বাগানে তুমি আমার,
পাখিদের কুহু সুর।
নদীর কিনারায় তুমি আমার,
ধেয়ে আসা জোয়ার ভাটা।
রংহীন দুনিয়ায় তুমি আমার,
হয়ে আছো রঙ চটা।

(৪)
আশা আছে বুক ভরা,
ভাষা নেই বলার।
পথ আছে আঁকাবাঁকা,
শুধু, পথিক নেই চলার।
আকাশ আছে মস্ত বড়,
তবু মেঘের অন্ধকারে ঢাকা।
মন আছে ভালোবাসার,
শুধু কেউ নেই কাছে আসার।

(৫)
টিপ টিপ বৃষ্টিতে ভিজতে চায় মন,
ভালোবেসে দুজনাতে হতে চাই আপন।
হৃদ মাঝারে রাখি যারে,তাকেই আমি চাই।
সদা-সর্বদায় আমি যেন তাকেই খুঁজে পাই।

(৬)
নীল আকাশে ভেসে বেড়ায়,
এক গুচ্ছ সাদা মেঘের ভেলা,
নদীর মাঝে ঢেউ খেলে আর,
গড়ে তোলে বাতাসের মেলা,
এই আবেশে হারাই আমি,
তোমায় কাছে পেলে,
তুমি আমার সব হলে তাই,
মনটা ডানা মেলে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু মেহমান একটা রহমত। যাইহোক খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সত্যি খুবই ভালো লাগলো আপনার আজকের কবিতা গুলো পড়ে। বিশেষ করে তিন এবং ছয় নম্বর অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় দেখি আপনি আমার অনু কবিতা গুলো পড়ে থাকেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগে আপনাদের মন্তব্য গুলো দেখতে পেরে।

 2 years ago 

আপনার স্বরচিত অনু কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে। বেশ দারুন হবে আপনি কবিতা সাজিয়েছেন। প্রত্যেকটা কবিতায় আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তার ছন্দ মিল এবং লাইনগুলো সুন্দর শ্রেণিবিন্যাসের জন্য। সুন্দর সুন্দর কবিতা লিখবেন প্রতিনিয়ত।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া সবসময় কবিতাগুলো পড়ে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সঠিক কথা বলছেন আপু আমি যদি ভালোভাবে আপ্যায়েন করি তাহলে আমি গেলেও আমাকে আপ্যায়ন করবে এটা হচ্ছে স্বাভাবিক কথা। মেহমান যেই ঘরে বেশি সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। আপনি তো বেশ ব্যস্ত ছিলেন তাহলে মেহমান আপ্যায়ন নিয়ে। যাক শত ব্যস্ততার মাঝেও আপনি খুব সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন। প্রতিটি অনু কবিতা পড়ে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু মেহমান আসলে ব্যস্ততা তো থাকেই। তবুও কাজ তো করতেই হবে। এজন্য অনু কবিতাগুলো ঝটপট শেয়ার করে ফেলেছি, ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু বৃষ্টি আর মেহমান আল্লাহর রহমত। মেহমান এলে আমিও অনেক খুশি হই। অনেক ভালো লাগে কারণ বাসায় সব সময় একা থাকি তো।আপনি বেশ দারুন ছয়টি অণু কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার ৬টি অনু কবিতা অসাধারণ হয়েছে।কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ আপু একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

মেহমান আসলে এবং কারো বাড়িতে ঘুরতে যেতেও আমার খুব বেশি ভালো লাগে। এ জন্য আপ্যায়ন করতে ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য ভাগ করা নেয়ার জন্য।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা আনেক সুন্দর হয়েছে।আপনি অনেক সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতার লাইন অনেক চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।আপনাদের অনুপ্রেরণা পেলে আরো বেশি উৎসাহ পাই।

 2 years ago 

আপনাকে স্বাদু বাদ জানায় আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64656.44
ETH 1865.47
USDT 1.00
SBD 0.38