স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।আজকের অনুকবিতাগুলো একদম অগোছালোভাবে লিখা,মানে একটার সাথে অন্যটার কোনো মিল নেই।আজ বাঁধনহারা হয়েই লিখলাম,হাহাহা।
(১)
রঙ চটা ওই শহরে সব রঙের খেলা।
আজব মানুষগুলো সব রং নিয়ে করে খেলা।
রঙিন হওয়ার নেশায় আমার কেটে যায় বেলা
রঙের পিছে ছুটতে ছুটতে নিজেকে হারিয়ে ফেলা।
(২)
হৃদয়ের ক্ষত সারাতে গিয়ে দেখি,
কষ্টগুলো কতটা আঘাত দিয়েছিল,
ধারালো অস্ত্র থেকেও তীব্র ছিল,
প্রতিটা আঘাত ছিল নিন্দনীয়।
(৩)
আমি এক মুক্ত স্বাধীন দুনিয়া চাই।
যে দুনিয়ায় হিংসে বিভেদ কিছুই নাই।
সব কাজে সবার যেন সহযোগিতা পাই।
সবাই মিলে মুক্ত এক দুনিয়া গড় ভাই।
(৪)
অশ্রু ভেজা চোখে রোদ্দুরের হাসি।
মাঝে মাঝে ভাবনার দেয়ালে ফাঁশি।
ভালোবাসার টানে যেন ফিরে ফিরে আসি।
সত্যি বলছি তোমায় খুব ভালোবাসি।
(৫)
মনের আঘাত কখনো চোখে দেখা যায় না,
শরীরের ক্ষত তো চোখে পড়ে,
মনে ব্যথায় কাতরানোকে নাটক বলে,
আঘাতের পরিমাণ দিনে দিনে বাড়তেই থাকে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দারুণ ভাবে কবিতা লেখতে পারেন।আপনার বরাবরই কবিতা গুলো দারুণ লাগে আমার।আসলে কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে।আপনার অগোছালো কবিতা হলেও দারুণ লাগছে আমার।বিশেষ করে ৪ নাম্বার টা।ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কবিতাগুলো আপনি পড়েন জেনে ভালো লাগলো।
আপু আপনি খুবই সুন্দর কিছু অনুভূত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পরিবেশ ভালো লাগলো। ধন্যবাদ কিছু সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি খুবই অসাধারণ কিছু অনু কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। প্রতিটি অনু' কবিতা দারুন হয়েছে । আমার কাছে বিশেষ করে এই কবিতাটি বেশি ভালো লেগেছে-
শুভকামনা রইল আপনার জন্য।
আসলে কবিতা লিখতে ভালো লাগে তাই সবসময় চেষ্টা করি।ধন্যবাদ ভাইয়া।
আপনার এই একগুচ্ছ কবিতার পোস্টটি আমার খুবই ভালো লাগে৷ এখানে আমি একসাথে আপনার অনেকগুলো কবিতা দেখে নিতে পারি৷ এখানে আপনি যে সকল কবিতাগুলো শেয়ার করেছেন প্রত্যেকটি কবিতাই আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে ৷
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালই লাগে। আপনি আজকে পাঁচটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি মনে করি প্রত্যেকটি মানুষ তার নিজের জায়গা থেকে স্বাধীনভাবে বাঁচার জন্য মুক্ত দুনিয়া চাই। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ কবিতা লিখেছেন আপু। বরাবরই আপনার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মনের কষ্টটা কখনোই কেউ দেখতে পারে না ওপরের ভালো থাকাটাই সবাই বুঝতে পারে। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।