স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
পৃথিবীজুড়ে তুমিই একজন,
শুধু থেকো আমার হয়ে,
তোমায় পেয়ে স্নিগ্ধ আমি,
রাখবো হৃদয় জুড়ে,
হাতে হাত রেখে করব যুদ্ধজয়,
তুমি পাশে থাকলে হবেনা পরাজয়।

(২)
এই শূন্য হৃদয় করে হাহাকার,
এই অতৃপ্ত হৃদয় চায় অঙ্গীকার,
ভালোবাসার আবেশে মিশে যেতে চায়,
হারাতে চায় বারেবার অনুভূতির ছোঁয়ায়।

(৩)
আকাশ পানে চেয়ে দেখি নীলিমার মুগ্ধতা,
সমুদ্রের তীরে দেখি উত্তাল ঢেউ,
চারিদিক যেন সেজেছে বসন্ত রূপে,
প্রকৃতির সৌন্দর্য এতই ভালো লাগে।

(৪)
অহংকার করোনা ধুলোয় মিশে যাবে,
রূপের বাহার হাওয়ায় মিলাবে,
সবকিছুর শুকরিয়া আদায় করে নাও,
এ জীবনে যাই পাও তৃপ্ত হয়ে যাও।

(৫)
শিকড়হীন এক তরুণ,নেই কেউ তার,
অস্তিত্বের খোঁজে সে করে হাহাকার,
ভালোবাসা আছে তার ছোট্ট বুকে ভরা,
ভালো নেই তবুও জীবন সঙ্গীহারা।

(৬)
মিটিমিটি তারা জ্বলে রাতের আকাশে,
চাঁদটাও বাঁকা হয়ে মুচকি হাসে,
জ্যোৎস্নার আলোতে আলোকিত হয়ে,
জীবনকে রাঙালো মুগ্ধতা দিয়ে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

অনু কবিতাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে একটি কারণ সেখানে বিভিন্ন বিষয়ের অনুভূতি প্রকাশ পায়। ঠিক তেমনি আপনার এই কবিতার মাঝে ভালোবাসা সচেতন চিন্তাধারা সহ আরো অনেক কিছু প্রকাশ ঘটেছে। বেশ ভালো লেগেছে আপনার কবিতাগুলো পড়ে। চমৎকার লিখেছেন আপনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো সব সময় পড়া হয়। দারুন কবিতা লেখেন আপনি। আজকের প্রত্যেকটা অণু কবিতা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে তিন এবং চার নং অনু কবিতা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে আমাদের জীবনে যা কিছু আছে তার জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। ভালো লাগলো আপনার কবিতা গুলো। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলো বেশ ভালই লাগে আপু। আপনি অনু কবিতা বেশ ভালোভাবে লিখতে পারেন। অনেক দক্ষতা হয়েছে আপনার অনু কবিতা গুলো লিখতে লিখতে। কোন কিছু যখন সব সময় প্র্যাকটিস করা হয় আউটপুট বেশ ভালো আসে। অনেক ধন্যবাদ এক সাথে ৬ টি অনু কবিতা লিখে শেয়ার করলেন। প্রতিটি অনু কবিতা আমার বেশ ভালোই লেগেছে পড়ে।

 2 years ago 

বাহ আজকে আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। তবে আপনি খুব চমৎকার অনু কবিতা লিখে থাকেন। বিভিন্ন আঙিনায় কবিতাগুলো আজকে লিখলেন। অনু কবিতা ছোট হলেও এই কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।

 2 years ago 

আমিও আগে আপু সপ্তাহে একটি অনু কবিতার পোস্ট করতাম। তবে এখন সময় করে উঠতে পারি না। তাছাড়া এটা সত্যি কথা, আমাদের দাদা এবং হাফিজ ভাই অনেক সুন্দর অনু কবিতা লেখেন। আপনার আজকের শেয়ার করা ছয়টি অনুকবিতাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে প্রথম এবং চার নাম্বার অনু কবিতাটা আমার কাছে খুব মনোমুগ্ধকর লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38