স্বরচিত কবিতা||মায়াজাল।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে।

png_20230819_103855_0000.png

সবসময় নিজের মনের অনুভূতিগুলোকে শেয়ার করার চেষ্টা করি।তবে আজকের কবিতায় কোনো এক মানুষের আবেগ অনুভূতি তুলে ধরার চেষ্টা করলাম।জীবনে হয়ত অনেক মানুষের আগমন হয়, তবে কেউ বন্ধু কেউ ভালোবাসার মানুষ।যাকে পাওয়ার তীব্র আকুলতা রয়েছে সে ই ভালোবাসার মানুষ।তবে সবাই সেই ভালোবাসার পূর্ণতা পায় না,কারণ ক্ষণিকের মোহ কখনো ভালোবাসা হয় না।

♥️মায়াজাল♥️

অতীত কখনো ভুলে যাবার নয়,
স্মৃতি হয়ে বুকের মাঝে জমা রয়।
শয়নে স্বপনে সে হানা দিয়ে যায়,
বুকের মাঝে যেন দুমড়ে মুচড়ে হয় ক্ষয়।

প্রতিটি দিন যেন যায় ভেবে ভেবে,
ভাবনায় তুমি আছো নেই কেউ আর,
জীবনের অধ্যায়ে নাম লিখেছিলে,
হঠাৎ করে আবার চলে গেলে দূর অজানায়।

হঠাৎ আসা হঠাৎ যাওয়া এ কেমন প্রতিশ্রুতি,
বিশ্বাসে আঘাত দিয়ে কেন তুমি সুখী?
ভালোবাসা হয় যদি অল্প সময়ের মোহ,
এ ভালোবাসা চাই না আমি জীবন দুর্বিষহ।

বিষাক্ততায় ভরে উঠে সেই যায়গাখানি,
শূন্যতায় কাঁদে মোর ভাঙা হৃদয়খানি।
এ জীবনে এসেছিলে বিশালতা নিয়ে,
জীবন করে শূন্য, তুমি কোথায় পাড়ি দিলে?

ক্ষণিকের মায়াজালে কেন জড়ালে আমায়,
আমি কি ছিলাম সেই ক্ষণিকের মায়া?
নাকি অন্য কারো প্রেমে মুগ্ধ হয়ে,
হারিয়ে গেলে তুমি আমার জীবন ছেড়ে।

আমার অনুভূতি

একজন অসহায় মানুষের আর্তনাদ নিয়ে কবিতাটি লিখা।জীবনের অতীত সময়ে ক্ষণিকের জন্য কাউকে পেয়ে আবার হারিয়ে ফেলার কষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। জীবনে যাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে তাকে না পেলে কষ্টটা বুকের মাঝে গেঁথে যায়।এমনই একজন না পাওয়া ভালোবাসার কথা কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐💐🙏🙏

 3 years ago 

ঠিক বলেছেন আপু জীবনে চলার পথে অনেক বন্ধু হয়। আবার অনেক ভালো বন্ধুও হয়। সেই অনেক ভালো বন্ধুর প্রতি একসময় ভালোবাসা তৈরি হয় আবার কিছু কিছু মানুষের প্রতি শুধুমাত্র মোহ তৈরি হয় সেই মোহগুলো কখনোই ভালোবাসা নয় যাইহোক খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালো লাগলো কবিতাটি পড়ে।

 3 years ago 

দারুণ বিশ্লেষণ করেছেন আপু,খুব ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনি সবসময় নিজের অনুভূতিগুলো আমাদের মাঝে প্রকাশ করছেন এটা জেনে বেশ ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর কবিতা লিখছেন। এ সপ্তাহে খুব দারুণ একটি কবিতা লিখেছেন কবিতার নামটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মায়াজাল। মানুষের জীবনে বর্তমানে যা ঘটে যায় সেটা অতীত হয়ে যায় কিন্তু সেই ঘটনাগুলো মানুষ কখনোই ভুলে যায় না। মনের মধ্যে জাল বুনার মত করে বুনে থাকে ওইসব স্মৃতিগুলো। আপনার লেখা কবিতা প্রতিটা লাইন আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অতীত নিয়ে ভাবলে সুখ দুঃখের কত স্মৃতি ভাসে তা বলার মত না।ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমি মনে করি কবিতার মাধ্যমে নিজের জীবনের সকল অনুভূতির স্মৃতি যেমনটা প্রকাশ করা যায় অন্য কোনভাবে সেটা প্রকাশ করা যায় না। সেজন্য আমিও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি সেখানে থাকে আমার জীবনের অনেক অনুভূতি। ভালো লাগলো আপু আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতা আমার খুব পছন্দের।চেষ্টা করি প্রতি সপ্তাহে ১টি করে কবিতা লিখার।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অতীতের হৃদয়বিদারক যে সমস্ত স্মৃতিগুলো থেকে থাকে এই জাতীয় কবিতাগুলো ঠিক সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করেই মনের মধ্যে সৃষ্টি হয় এবং কবিতা আকারে মানুষের সামনে রূপদান করে। তবে স্মৃতিগুলো যার রয়েছে তারাই কষ্ট পায় এই জাতীয় কবিতা লিখতে গিয়ে বা পড়তে গিয়ে। আজকের আপনার এই কবিতা আমাকে ভাবিয়ে তুলেছে অতীতের সেই মধুর দিনগুলো। যে ছিল জীবনের সে আজ নেই তবে রয়েছে অন্য জন। যাকে ঘিরে স্বপ্ন সাধনা জীবনের পথ চলা, তবে ভাল লাগল স্মৃতি কাতর এত সুন্দর কবিতা দেখে।

 3 years ago 

কবিতা মানেই মনের আবেগ অনুভূতি গুলো শেয়ার করার মাধ্যম।খুব ভালো লাগে কবিতা লিখতে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ আপু। আসলে ভালোবাসার মানুষের প্রতি এমন গভীর বিশ্বাস থাকায় উচিত আমি মনে করি। জীবনে যেকোনো সময় ভালোবাসার মানুষটিকে নিয়েই ভাবা উচিত অনেক রাত অনেক দিন কাটবে এটাই স্বাভাবিক যদি সে হারিয়ে যায়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

ভালোবাসা হয়তো সবার পাওয়া হয়না।ক্ষণিকের মোহ কখনো ভালোবাসাও হয় না।মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38