হলুদ সন্ধ্যায় কাটানো কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

IMG-20230704-WA0006.jpg

গত রবিবার আমার কাজিনের হলুদ সন্ধ্যা গিয়েছিল।কাজীন থেকে সবচেয়ে বেশি ক্লোজ ফ্রেন্ড বলা যেতে পারে। সেই ছোটবেলা থেকে এই অব্দি আমাদের একসাথে বড় হওয়া, পড়ালেখা সবকিছুই। সত্যি বলতে আমরা ছোটবেলা থেকেই দুজন দুজনের সাথে অনেক বেশি ক্লোজ। সব ধরনের সমস্যা, ভালোলাগা, খারাপ লাগা অথবা বিভিন্ন রকম পার্সোনাল কথাবার্তা আমরা একে অপরের সাথে শেয়ার করতাম। আমাদের মধ্যকার সম্পর্কটা একদম অন্যরকম ছিল। আমার বিয়ের পরও আমার কাজিনের সাথে আমার যোগাযোগ হতো মাঝেমধ্যে। যদিও সব সময় যোগাযোগ করা সম্ভব হতো না। কারণ আমি ব্যস্ত থাকতাম আর যখন ফ্রি হতাম তখন দুজনে মিলে বেশ আড্ডা দিতাম।

20230702_143657.jpg

IMG-20230704-WA0007.jpg

বাড়িতে গেলে সব সময় একে অপরের সাথে দেখা করতাম। সকাল বিকেল সন্ধ্যা কোন বাধা নেই দুজন হাঁটতে বের হয়ে যেতাম। আমাদের বাড়ির দক্ষিণ পাশে খুব সুন্দর একটা জায়গা আছে। যেখানে গিয়ে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিতাম। গত তিনদিন যাবৎ তার বিয়ে ছিল। আমাদের বাড়িতে আমরা তিনজন সমবয়সী। তিনজনই খুব ভালো সম্পর্কের মধ্যে ছিলাম। তবে আমার আর মিতুর সম্পর্কটা ছিল অন্যরকম। আমরা দুজনেই একদম আলাদাভাবেই সব সময় নিজেদের মুহূর্তগুলো কাটাতাম। যাইহোক ভেবেছিলাম তার বিয়েতে আমি উপস্থিত থাকতে পারবো না। কারণ সর্বপ্রথম আগামী শুক্রবার তার বিয়ের ডেট হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন রকম কারণবশত বিয়ের দিন এগিয়ে নেয়া হয়েছে। সেই হিসেবে আজ বিকেলেই তার বিয়ে শেষ হল। আর আমার কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সেজন্য আমি আজকে বাড়িতে চলে এলাম।

IMG-20230704-WA0005.jpg

IMG-20230704-WA0008.jpg

ভাবলাম সময় করে আপনাদের মাঝে তিনদিনের মুহূর্তগুলো শেয়ার করব। তবে আজকে আমি হলুদ সন্ধ্যার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। যখন ডালা সাজানো হচ্ছিল তখন আমি একবার গিয়েছিলাম। প্রথমত হলুদের দিন বিকেলবেলা তাকে গোসল করিয়ে পার্লারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার আগেই আমি আমার ফুফু শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম। সেই হিসেবে কোন ধরনের ফটোগ্রাফি বা সেখানে এটেন্ড করতে পারিনি। যাইহোক তারপর সন্ধ্যা বেলায় ফিরে যাই বাড়িতে। সেখানে যাওয়ার পর কিছুক্ষণ পর মিতুকে নিয়ে এসেছিল এবং তারপর পর আমরা সবাই রেডি হয়ে যাই অনুষ্ঠানে জয়েন করার জন্য।

IMG-20230704-WA0010.jpg

IMG-20230704-WA0011.jpg

IMG-20230704-WA0012.jpg

যাই হোক সর্বপরি সবকিছু ম্যানেজ করার পর অনুষ্ঠানে উপস্থিত হলাম। প্রথমত আমরা চারজন মিলে বিয়ের কনেকে নিয়ে উপরে নিয়ে গেলাম। তারপর সেখানে স্টেজে বসে ফরমালিটি শেষ করল। আমি, আমার হাজব্যান্ড, ছেলে সবাই তার সাথে কিছুক্ষণ সময় পার করলাম। এরপর খাওয়া-দাওয়া করে বাসায় চলে গেলাম। কারণ তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর নিভৃতও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। সবাই সবার কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে সেজন্য। যাই হোক মোটামুটি খুব ভালোভাবেই হলুদের আয়োজন শেষ হয়েছিল। আর এই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো।IMG-20230704-WA0009.jpg

IMG-20230704-WA0004.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণবিয়েতে কাটানো মুহূর্ত -১
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্টের আওতায় রাখার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ! অসাধারণ সময় পার করলেন আপু হলুদ সন্ধ্যায়। কারণ ক্লোজ ফ্রেন্ড বলে কথা না গেলে কি করে হয় খুব ভালোই করেছেন বিয়েতে গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার কাজিনকে তো খুব আনন্দ দিয়েছেন। অনেক ধন্যবাদ সুন্দর মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ফটোগ্রাফি গুলো অসাধারণ নিয়েছেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ আপু যথাযথ মন্তব্য করার জন্য ভালো থাকুন।

 3 years ago 

হলুদ সন্ধ্যার মুহূর্ত গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো আসলে। এরকম মুহূর্ত অসাধারণ। পরিবারের সবাইকে সাথে নিয়ে এই আনন্দময় মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন।পোস্ট পড়ে খুবি ভালো লেগেছে।

 3 years ago 

সব সময় চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।।্

 3 years ago 

বিয়ের অনুষ্ঠান মানে একটা আনন্দের জায়গা। বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ থেকে শুরু করে আরো কত কিছু করা লাগে। বিয়ে যদিও আপনার কাজিনের কিন্তু তারপর আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড এটা জেনে বেশ ভালো লাগলো। সন্ধ্যায় গায়ে হলুদের আপনার কাজিন অর্থাৎ আপনার বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদের অনুষ্ঠানে আপনারা যে খুবই দারুণ কিছু সময় কাটিয়েছেন তা আপনাদের ফটোগ্রাফি দেখে আমি বুঝতে পারছি। এত সুন্দর একটা মুহূর্ত কাটেছেন এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। 💐💐❤

 3 years ago 

আপনার কাজিন এর সাথে অনেক স্মৃতি মিশে আছে দেখি আপনার। নিশ্চই অনেক মজা করেছেন সবাই মিলে। মিতু আপুর জন্য শুভকামনা রইলো। আশা করি তার নতুন জীবন অনেক সুখের হবে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকুন।

 3 years ago 

আপনার কাজিন এবং প্রিয় বান্ধবী গায়ে হলুদে গেলেন দেখে খুব ভালোই লাগলো। আপন মানুষগুলোর গায়ে হলুদে গেলে এমনি তো অনেক ভালো লাগে। যাইহোক আপনি ব্যস্ততার মাঝেও পরিবারের সবাই গায়ে হলুদের এটেন্ড করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পেলাম নিভরুদের মন ভালো নেই। তার হাসি মুখটি বন্ধ হয়ে রইলো। ছোট বাচ্চারা চুপ থাকলে আপু এমনিতে ভালো লাগে না। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কাজিনের গায়ে হলুদের অনুষ্ঠানের এটেন্ড করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু যথাযথ মন্তব্য করার জন্য ভালো থাকুন সব সময়।

 3 years ago 

আপনার প্রিয় বান্ধবীর হলুদ সন্ধ্যায় দারুন কিছু মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যার সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে। হলুদ সন্ধ্যায় দেখছি আপনাকে অনেক ব্যস্ত সময়ের অতিবাহিত করতে হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। 💐💐

 3 years ago 

দারুন একটি আনন্দঘন মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং স্মরণ হলো আমাদেরও বিয়ের কথাটা। তবে যাই হোক গায়ে হলুদের এই দারুন মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে কিন্তু ভালো করেছেন। কারণ আপনাদের সে আনন্দ ঘন মুহূর্তটা কিন্তু খুব সহজেই জানতে পারলাম এবং বুঝতে পারলাম। খুবই আনন্দ করেছেন সেখানে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38