স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
তোমাকে পেয়েছি বলেই জীবনটা ধন্য,
তোমাকে চেয়েছি বলেই চাহিদা অনন্য,
তোমাকে পাওয়ার ছিল তীব্র আকাঙ্ক্ষা,
তোমাকে পেয়েছি তাই জীবন রাঙা।

(২)
হাতে রেখে হাত কাটিয়ে দেব বেলা,
তোমার জন্য গড়ব ভালোবাসার মেলা,
সীমাহীন ভালোবাসায় রাঙিয়ে দেব ভুবন,
তুমিই তো হবে আমার, পূর্ণ হবে জীবন।

(৩)
জীবনটা হয়ে গেল এলোমেলো,
হারিয়ে গেল সব সুখ কোন অজানায়,
দূর থেকে দূর, বহুদূর পাড়ি দিয়ে,
হারাবো আমিও কোনো এক অচেনা ঠিকানায়।

(৪)
শুনতে কি পাও নিপীড়িত মানবতার চিৎকার।
শুনতে কি পাও অনাহারীর হাহাকার।
শুনতে কি পাও বস্ত্রহীন মানুষের আহাজারী।
সব জায়গায় শুধু অমানবিকতার ছড়া ছড়ি।

(৫)
দিনের সূর্য উদয় হল,পাখিরা গেল উড়ে।
মনের সূর্য উদয় হোক হিংসেরা যাক দূরে।
নতুন দিনে নতুন করে শুরু করো সবই।
আছে যত দুঃখ দুর্দশা,সবগুলোকে দিয়ে আড়ি।

(৬)
মানুষ আর অমানুষ দেখতে কিন্তু এক।
দুইয়ের মাঝে হিসাব করলে বিস্তার ফারাক।
রাত আর দিন যেমন একে অন্যের অবর্তমান।
সত্য মিথ্যা যাচাইয়েও বিস্তার ব্যবধান।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা ছয়টি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আসলে জীবনটা এলোমেলো হয়ে গেলে সুখ বলতে আর কিছুই থাকে না। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কবিতা পড়তে ও লিখতে আমি অনেক ভালোবাসি, আর আমি অনেক বছর আগে থেকেই ছোট ছোট কবিতা লিখতাম।যাইহোক প্রতিটি অনু কবিতাই দারুণ ছিলো।তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ছন্দে ছন্দে মিলানো সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল।
ভালোবাস, সুন্দর জীবন, বস্ত্রহীন মানুষ, অমানবিকতা নির্যাতন সবকিছুই সুন্দরভাবে ভিন্ন ভিন্ন কবিতায় তুলে ধরেছেন।

 3 years ago 

দাদার অনুপ্রেরণায় প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে চলেছেন। আজকে ভালোবাসার অনুভূতি আকাঙ্ক্ষা খুব সুন্দরভাবে কবিতার মধ্যে প্রকাশ করেছেন। এই অনুভূতিগুলো একমাত্র কবিতার মাধ্যমে প্রকাশ করা যায় ভালোভাবে। সেটাই আপনার কবিতা পড়ে উপলব্ধি করতে পেরেছি আমার কাছে অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাহ দারুন কবিতা লিখেছেন তো আপনার অন্য কবিতাগুলো অসম্ভব ভালো হয়। দুই নাম্বার কবিতাটি আমার কাছে বেশ ভাল লেগেছে হৃদয় ছুঁয়ে গেল। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসাধারণ অসাধারণ কবিতা লিখেছেন আপু। সব গুলোর কথা মন শুয়ে গেছে। চার নাম্বার কবিতাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একগুচ্ছন্ন কবিতা। আসলে কবিতা পড়তে আমি খুবই ভালোবাসি ‌ । কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে ধন্যবাদ আপনাকে এমন নতুন আরো কয়েকটি কবিতা পড়ে দেয়ার সুযোগ করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রায় প্রতি সপ্তাহে আপনার লেখা কবিতাগুলো পড়া হয় আপু। চমৎকার লেখেন আপনি। খুব সুন্দরভাবে ছন্দ সাজিয়ে সবগুলো কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে শেষের কবিতা দুটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63965.60
ETH 1859.03
USDT 1.00
SBD 0.39