শীতের তীব্রতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

snow-2582719_1280.jpg

source

কুয়াশাচ্ছন্ন সকাল,ভোরবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না।আকাশে সূর্যের দেখা নেই, চারিদিক যেন অন্ধকার, নেই কোনো কিরণ ছটা।ভারী কুয়াশায় ১০হাত দূরের দৃশ্য দেখাটাও দায় হয়ে যায়।মাঝে মাঝে তো গুটিগুটি বৃষ্টির ফোঁটাও পড়ে।এটাই হলো শীতকালের আসল রূপ আর বৈশিষ্ট্য। এভাবে চলছে অনেক দিন, আর কত চলবে তা জানা নেই।সব কিন্তু উপরওয়ালার নির্দেশনা।

আপনাদের কি মনে হচ্ছে,প্রথমদিকে এত শীত ছিল!আমি তো ভেবেছি এই শীতের সময়ে ঠান্ডা নেই বললেই চলে।যখন থেকে শীতকাল শুরু হলো তখন থেকে কিন্তু বোঝা যায় নি। কারণ তখন এত তীব্র ঠান্ডা পড়েনি।আমরা তো ফ্যান চালিয়ে ঘুমাতাম যখন অন্যান্যরা কম্বল গায়ে দেয়। তবে আমরা কম্বলের পাশাপাশি ফ্যান চালিয়েছি ডিসেম্বরের প্রথমদিকেও।কারণ আমাদের ছেলেটা অতিরিক্ত ঘেমে যায়,আর ফ্যান না দিলে ঘেমে ঠান্ডা লেগে যায়। তাই ওর জন্যই মূলত ফ্যান চালাতে হতো।

তার কয়েকদিন পর দেখলাম ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে,ঘন কুয়াশায় সারাদিন একরকম নিস্তেজ হয়ে থাকছে।এভাবেই শুরু হলো সত্য প্রবাহ। প্রচন্ড বাতাস ছিল উত্তরের,সাথে সূর্যের দেখা নেই একদম।আর ঠান্ডাটাও গুটিগুটি পায়ে চলে এসেছে।গত কিছুদিন ধরে এভাবেই চলছে,প্রচন্ড কুয়াশা,উত্তরের হাওয়া,মেঘাচ্ছন্ন আকাশ সাথে মাঝে মাঝেই গুটিগুটি বৃষ্টি।আর ঠান্ডার তিব্রতা কিন্তু ক্রমাগত হারে বেড়েছে। যদিও এই বছর মাঝারী সময়টাতেই শীতের প্রভাব বেশি চলছে।

আমরা যারা বসতবাড়িতে আছি তারা তো অনেক ভালোই আছি। আমরা শীত নিবারণের জন্য অনেক কিছুই ব্যবহার করি। লেপ কম্বল মুড়িয়ে থাকি যাতে ঠান্ডা না লাগে। কিন্তু বাইরে যারা বসবাস করে তাদের কি অবস্থা?তারা কেমন আছে আমরা কেউই জানিনা। কারণ আমরা নিজেরা নিজেদের নিয়েই ব্যস্ত গতানুগতিক ধারায়। এই তীব্র ঠান্ডায় তাদের জীবন কিভাবে চলছে,কিভাবে তারা ফুটপাত বা রাস্তার ধারে বসবাস করছে।

এই প্রচন্ড ঠান্ডায় যেখানে ঘরে সুরক্ষিত থাকাটা দায় সেখানে তারা কি করছে।সেই হিসেবে আমরা কতটা সুখী আছি তা হয়তো বুঝতেই পারবো না। কারণ আমরা অন্যের সুখে বেশি কাতর,কিন্তু অন্যের দুঃখে নয়।তবে আমাদের সবারই উচিত সাধ্যমত তাদের সাহায্য করা যারা অনেক বেশি অভাববোধ করছে।আসলে তাদের পাশে যদি দায়িত্ববানরা না দাঁড়ায় তাহলে মানবতা ধ্বংস হয়ে যাবে।তাই সবাই নিজেকে নিয়ে ভাবার পাশাপাশি সেই ফুটপাতে থাকা মানুষদের নিয়েও ভাবতে হবে।

যাইহোক আজকের মত এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন এই তীব্র ঠান্ডায়। সবার সুস্থতা কামনা করি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শীতের শুরুতে মনে হচ্ছিল এবার খুব বেশি ঠান্ডা পড়বে না কিন্তু সব ভাবনাকে উপেক্ষা করে খুব বেশি শীত পড়েছে এবার। ঠিক বলেছেন আপু এই শীতে ঘুম থেকেই উঠতে ইচ্ছে করে না সকালবেলা। কিন্তু অসহায় মানুষদের জন্য বেশ খারাপ লাগে। তারা কত কষ্ট দিন যাপন করছে রাস্তায় রাত কাটাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে সবাই ভেবেছিলাম এবার শীত নেই।আমিও ফ্যান চালিয়ে কম্বলের নিচে ঘুমাতাম।এরপর আস্তে আস্তে শীত এতোটাই জেকে বসেছে যে শীতে একদম কাতর হয়ে গেছি পুরা দেশের মানুষ। আসলেই ঠিক বলেছেন আপু আমরা তো শীতনিবারনের জন্য অনেক কিছু করি কিন্তুু যারা ফুটপাতে কিংবা রাস্তা ঘাটে দিনরাত্রি কাটায় তাদের কি অবস্থা হয় একবারও কি আমরা ভাবি।সত্যি আমাদের সবার উচিত যে যার মতো করে করে এসব অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38