কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

ছবি আর টাইটেলটা দেখেই এতক্ষণে বুঝে ফেলেছেন তাইনা!এই কাঠের মাঝে পেইন্টিং করার বিষয়টা কেমন লেগেছে আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে। কারণ প্রতিনিয়ত কাগজে বা ক্যানভাসে পেইন্টিং করতে তেমন ভালো লাগে না।মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করতেই ভালো লাগে।আর সেই পরিপ্রেক্ষিতে কখনো পাথরে, কখনো দেয়ালে পেইন্টিং করা হয়। তবে আজ একদম ভিন্নভাবে কাঠের মধ্যে একটা পেইন্টিং নিয়ে চলে এলাম।

20240725_204702.jpg

কাঠের মাঝে রঙ করার ব্যাপারটা ইউনিক হলেও কষ্টটাও একটু বেশি। কেন বলছি?কারণ কাগজ বা ক্যানভাসে রঙ যেমন একবারেই বসে যায় কাঠে বা পাথরে একবারে বসে না।বারবার করতে হয়,তাই সময় শ্রম দুটোই বেশি লাগে।আমি এর আগেও একবার একইরকম একটা কাঠের টুকরোতে গোধুলী বেলার দৃশ্য পেইন্ট করেছিলাম।সেটা কয়েকমাস আগের কথা।যাইহোক আজকে আমি কাঠের মধ্যে একটা সুন্দর প্রজাপতির পেইন্টিং করেছি। যেটা ব্যাকগ্রাউন্ড দেখতে রঙিন পাশাপাশি প্রজাপতিটাও একটু রঙিন। দেখতে দারুণ লাগছিল, আপনাদের কেমন লেগেছে জানাবেন।

20240727_215249.jpg

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • এক্রলিক পেইন্ট
  • তুলি
  • কাঠের টুকরো

20240718_194159.jpg

প্রথম ধাপ

প্রথমেই আমি সাদা রং দিয়ে কাঠের উপরে রং করে নিলাম। পুরোপুরিভাবে রং করে কিছুক্ষণ রেখে দিলাম শুকানোর জন্য।

20240721_205414.jpg

20240721_205637.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি কাঠের ডানপাশ থেকে প্রথমে হলুদ রঙ দিয়ে রঙ করলাম।তারপর আবার বাম পাশে কমলা রঙ দিয়ে মিক্স করে নিলাম।

20240721_210242.jpg

20240721_210337.jpg

তৃতীয় ধাপ

এখন আবার বাম পাশে লাল রঙ দিয়ে দিলাম।তারপর দিলাম আবার গোলাপি রঙ। সবটা একসাথে মিক্স করে নিলাম।

20240721_210443.jpg

20240721_210621.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে একটা পেন্সিলের সাহায্যে সেই কাঠের উপরে একটা সুন্দর ডিজাইনের প্রজাপতি এঁকে নিলাম।তারপর প্রজাপতির শরীরের অংশে কালো রঙ করে নিলাম।

20240721_210754.jpg

20240721_211032.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে প্রজাপতির ডানার বাইরের অংশে কালো রং করে নিলাম। মাঝখানের ডিজাইন বাকি রেখে প্রজাপতির ডানা কিনারার অংশগুলো কালো রং করলাম।

20240721_211217.jpg

20240721_211658.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে মাঝখানের ডিজাইনগুলোতে আকাশী রং করে নিলাম। উপর নিচ সবগুলো ডানাতেই একই রঙ করলাম।

20240723_212310.jpg

20240723_212503.jpg

সপ্তম ধাপ

এখন মাঝকান থেকে উপরের দিকে নীল রঙ দিলাম।প্রতিটা ডানার মাঝেই এভাবে রঙ করলাম।সেগুলো আকাশী রঙের সাথে মিক্স করে নিলাম।

20240725_202045.jpg

20240725_202229.jpg

অষ্টম ধাপ

মাঝখানের ডানায় যে আকাশী রঙ আছে তার মাঝে ফোটা ফোটা করে নীল রঙ দিলাম।মাঝের আকাশী রঙের সব ডানাতেই এভাবে ডিজাইন করে নিলাম।

20240725_202317.jpg

20240725_202453.jpg

নবম ধাপ

এইধাপে বাইরের কালো অংশে সাদা রঙের ফোটা দিলাম।ছোট বড় অনেকগুলো ফোটা দিয়ে দিলাম। একদম শেষে প্রজাপতির শরীরের পিঠের অংশে ছোট ছোট করে সাদা রঙের ফোটা দিয়ে দিলাম।

20240725_202750.jpg

20240725_204702.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা পেইন্টিং।

20240725_204702.jpg

20240725_204712.jpg

20240725_204714.jpg

20240727_215138.jpg

20240727_215249.jpg

20240727_215308.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

বাহ দারুন একটি পেইন্টিং করেছেন তো। কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিংটা খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছে। প্রজাপতির পাঁখার ডিজাইনটা হুবহু অরিজনাল প্রজাপতির পাঁখার মত লাগছে। ধন্যবাদ।

 2 years ago 

জ্বী ভাইয়া আসলে কালার কম্বিনেশনের কারণে মূলত প্রজাপতিটা দারুন লাগছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাঠের উপর এত সুন্দর করে একটা পেইন্টিং করেছেন দেখে, আমি তো জাস্ট মুগ্ধ হলাম। এই ধরনের পেইন্টিং গুলো করতে এবং দেখতে আমি অনেক পছন্দ করি। কাঠের উপর এই পেইন্টিংটা করেছেন, যার কারণে অনেক মনোমুগ্ধকর লাগছে দেখতে। প্রজাপতিটাকে অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। এটা দেখতে অনেক কিউট লাগছে। এই ধরনের দক্ষতা মূলক কাজ গুলো দেখলে প্রশংসা না করে থাকা যায় না। কাঠের উপর পেইন্টিং করার আইডিয়াটা দারুন ছিল আপু। আপনার নিখুঁত হাতের সুন্দর সুন্দর পেইন্টিং আশা করছি সব সময় শেয়ার করবেন।

 2 years ago 

সব সময় তো কাগজে বা ক্যানভাসে করা হয়। সেজন্য ভাবলাম ভিন্ন ভিন্ন কিছুতেই ট্রাই করা যাক। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

কাঠের উপর কখনো পেইন্টিং করা হয়নি। আপনি কাঠের উপর খুব সুন্দর পেন্টিং করেছেন আপু। রঙিন প্রজাপতিটা দারুন লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশনটাও অসাধারণ। সব মিলিয়ে খুব সুন্দর ভাবে আর্ট টা ফুটে উঠেছে। ভিন্ন কিছুর উপর আর্ট করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কাঠের উপরে অনেক পেইন্টিং করেছি আপু। আশা করি সামনে আরও কিছু দেখবেন আপু।

 2 years ago 

অনেক ভালো লেগেছে আপু দেখে আপনি খুব সুন্দর একটি প্রজাপতি আর্ট করেছেন কাঠের উপরে। এত সুন্দর একটি প্রজাপতি আর্ট আপনার আইডিয়াটা বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে প্রজাপতির আর্ট করলেন কালার বেশ ম্যাচিং হয়েছে। অনেক ভালো লাগলো আপু আপনার শেয়ার করা প্রতিটি ধাপ দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু। কালার ম্যাচিংটা আসলেই দারুন হয়েছে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল।

 2 years ago 

কাঠের উপরে বেশ চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। আপনার করা পেইন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এত নিখুঁত ভাবে প্রজাপতির পেইন্টিং করেছেন যা দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, আপনাদের এত সুন্দর মন্তব্য দেখলেই উৎসাহ পাই।।

 2 years ago 

কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিং অনেক সুন্দর হয়েছে, দেখতে পেয়ে ভালো লাগলো। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।।

 2 years ago 

কাঠের ওপর অনেক চমৎকার একটি প্রজাপতির পেইন্টিং করেছেন আপু। আপনার করা প্রজাপতির পেইন্টিং টি দেখতে অসাধারণ লাগছে। কালার কম্বিনেশনটা বেশ দারুন হয়েছে। আপনি পেইন্টিংটির প্রতিটি স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে স্টেপ বাই স্টেপ শেয়ার না করা হয় তাহলে মূল কাজটাই বোঝা যায় না। এজন্যই সবকিছু স্টেপে শেয়ার করেছি আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বি আপু আপনি ঠিকই বলেছেন সব কাজেই স্টেপ বাই স্টেপ শেয়ার না করলে কিছুই বোঝা যায় না।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই কাজগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে এজন্যই করা হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38