টক-ঝাল-মিষ্টি স্বাদে লেমনেড চিকেন অনিয়ন ফ্লাওয়ার।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই আশাকরি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।আমার এই প্রিয় ব্লগের সাথে প্রতিনিয়ত কাজ করে আমি খুব আনন্দ পাই।তাই সবসময় নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাই।
কনটেস্ট--কনটেস্ট--কনটেস্ট |
|---|
আমার বাংলা ব্লগ মানেই প্রতিনিয়ত দারুণ কিছুর উদ্ভাবন। এখানে যেন সবাই তাদের মধ্যকার ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করার জন্য উপচে পড়ে থাকে। আর প্রতিমাসেই কনটেস্টের মাধ্যমে সেই সুযোগ করে দেন আমাদের কমিউনিটির প্রিয় এডমিন, মডারেটর এবং ফাউন্ডার দাদা। আর গত এক সপ্তাহ ব্যাপী যে কনটেস্ট চলছিল সেই প্রেক্ষিতে আমার আজকের রেসিপি পোস্টের আয়োজন। আজকে খুব বেশি কিছু বলতে চাইনা।কারণ গত কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা নিয়ে রেসিপি তৈরি করেছি। এখনও সুস্থ হইনি। তবে ভয়েস টাইপিং করেও কিছু করতে পারছি না, কারণ কথা বলাই সম্ভব হচ্ছে না। তাই মোটামুটি হাতে টাইপিং করে পুরো কাজটা সম্পন্ন করা হয়েছে। যেটা আসলে আমার জন্য কষ্টদায়ক, কারণ বাবুকে সামলে হাতে টাইপিং করাটাও মুশকিল।
যাই হোক আজকের রেসিপির মূল কনসেপ্ট ছিল চিকেন আর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি। চিকেনের কিমাকে প্রথমত বিভিন্ন রকম মসলা দিয়ে মেখে নেয়ার পর সিদ্ধ করা পেঁয়াজের পাপড়ি আলাদা করে সেখানে এই মসলা মিশ্রিত উপকরণ দিয়ে পেঁয়াজের মত সাইজ তৈরি করা। তারপর মসলা সসের মাধ্যেমে রান্না করে পেঁয়াজের ফুলের উপরে ডেকোরেশন করাটাই হচ্ছে আমার মেইন থিম।পানিতে বিভিন্ন মসলা দিয়ে সস তৈরি করলাম,একদম কম তেলে রান্না করা হয়েছে। এর স্বাদটা হবে লেবুর ফ্লেভার এবং একটু টক,গোলমরিচ এর ঝাল,আর পেঁয়াজের একটু মিষ্টি ভাব।বলতে গেলে টক-ঝাল-মিষ্টি যা মুখে লাগার মত।প্রত্যেকটা স্বাদ আলাদা আলাদা ভাবে মুখে লাগে।খেতে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে,বিশেষত একটু গরম অবস্থায় খেতেই ভালো লেগেছে।তবে এর স্বাদ আর ডেকোরেশন সবটার উপর ভিত্তি করে আমি নাম দিলাম টক-ঝাল-মিষ্টি স্বাদে লেমনেড চিকেন অনিয়ন ফ্লাওয়ার।
পেঁয়াজ দিয়ে ফুল তৈরি করার ক্ষেত্রে আমি একদম ভ্যাবাছ্যাকা খেয়ে গিয়েছি🥵। কারণ একে তো সর্দি কাশি তার পাশাপাশি আবার পেঁয়াজের যে ঝাঁজ সেটা চোখে মুখে গিয়ে পানি বের হয়ে একাকার।তাও কষ্ট করে হলেও এটা সম্পন্ন করেছি।
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
|---|
https://twitter.com/bristy110/status/1653813177749241857?s=20
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি অসুস্থ থাকার পরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। যাইহোক চিকেন অনিয়ন ফ্লাওয়ার রেসিপিটা খুব ইউনিক হয়েছে আপু। আপনি প্রতিবারই ভিন্ন ধরনের কিছু নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকেও তার ব্যতিক্রম নয়। রেসিপিটা খেতেও মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। আশা করি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
একো ইউনিক আইডিয়া কই থেকে পান আপনারা জানিনা। সত্যি দেখে যেন খেতে ইচ্ছা করছে। দেখেও খুবই সুস্বাদু মনে হচ্ছে। আর এত সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে আপু এই সময় প্রায় সবারই ঠান্ডা জ্বর লেগে আছে। দোয়া করি তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন।টক-ঝাল-মিষ্টি স্বাদে লেমনেড চিকেন অনিয়ন ফ্লাওয়ার তৈরি করেছেন যা দেখে সত্যি লোভ সামলানো মুশকিল। আপনার পিঁয়াজের ফুল গুলো দেওয়াতে অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
টক-ঝাল-মিষ্টি স্বাদে লেমনেড চিকেন অনিয়ন ফ্লাওয়ার,জাষ্ট ইয়াম্মি। দেখে মন ভরে গেছে। সৃজনশীল কর্ম উপহার দিলেন। ধন্যবাদ আপু।
টক-ঝাল-মিষ্টি স্বাদে লেমনেড চিকেন অনিয়ন ফ্লাওয়ার অসাধারণ রেসিপি তৈরি করেছেন। দেখে খুবি ভালো লেগেছে। একদম ইউনিক রেসিপি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
কত নতুন নতুন ইউনিক আইডিয়া!!! যা আমি কখনও ভাবতেও পারিনি। দারুণ হয়েছে রেসিপিটি দেখতে আপু। খেতে নিশ্চয়ই খুবই ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। ফটোগ্রাফী অনেক সুন্দর হয়েছে।
আপনি এরকম অসুস্থতার মধ্যে দিয়ে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আপনি অসুস্থতার মধ্যে দিয়ে এই রেসিপিটি তৈরি করেছিলেন। গলা ব্যথার কারণে কথা বলতে পারছিলেন না তাই হাত দিয়ে সম্পূর্ণ কাজটি শেষ করেছেন মুখে না বলে। আর বাবুকে সামনে গিয়ে এভাবে টাইপিং করা সত্যি খুবই কষ্টদায়ক ব্যাপার বুঝতে পারছি। কিন্তু আপনার রেসিপিটা অসম্ভব সুন্দর হয়েছে আপু। খুব সুন্দর ভাবে পরিবেশন টাও করেছেন আপনি যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।