স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
বাস্তবিক দিক কল্পনায় বেমানান,
কঠিন সময়ে হতে হয় শক্তিমান,
স্বপ্নগুলো করতে হলে পূরণ,
কষ্টকে তোমায় করতে হবে আপন।

(২)
নীল আকাশে রোদ্দূরের ছোয়া,
পূব আকাশে সূর্যের হাতছানি।
বাতাসে বাতাসে ফুলের সুগন্ধে,
দূর হয় সব হৃদয়ের গ্লানি।

(৩)
অতীত কখনো ভোলার মত নয়,
যতই দূরে সরাতে চাও আসবেই ফিরে,
স্মৃতিগুলো আকড়ে ধরে পাহাড় জমায়
অতীত সে তো ফিরবেই আবার তোমার নীড়ে।

(৪)
ব্যস্ততায় কেটে যাচ্ছে দিন,
প্যারাময় জীবন যেন তুলনা বিহীন।
মাঝে মাঝে নিজেকে হারাই অচেনা শহরে,
চোখ মেললেই আশা রাখি আছি আমি, সফলতার প্রহরে।

(৫)
রক্তিম সূর্য ওই দূর আকাশে,
রাগান্বিত আভাস যেন স্নিগ্ধ বাতাসে।
ঠুনকো জীবনের পাপের বোঝা
না জানি পাপের পাই কি সাজা।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু কয়েক সপ্তাহ ধরে দেখছি আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগছে। কোন কবিতার প্রতিটা লাইন আপনি খুব চমৎকারভাবে লিখেছেন। এই ধরনের কবিতাগুলো লিখতে আমার কাছে যেমন ভালো লাগে ঠিক তেমন পড়তেও ভালো লাগে। আপনি আজকে খুবই চমৎকার কিছু কোন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ৫ টি খন্ডে বিভক্ত করে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন।আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ দারুন লেগেছে আপু। আপনি একদম ঠিক বলেছেন আপু অতীত কখনো ভোলার নয়। আপনার কবিতাটি পড়ার সময় অতীতের কিছু স্মৃতি মনের মাঝে ভেসে এসেছিল। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা সব সময় দারুন কবিতা লিখেন। এছাড়া আমাদের সকলের প্রিয় হাফেজ ভাইও দারুন কবিতা লিখেন। তাদের কবিতা লেখা দেখে আপনি অনুপ্রেরণা পেয়ে সত্যি চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপু আপনার লেখা অনু কবিতা গুলো অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপু যেকোন কিছু লিখতে লিখতে সফলতা আসে আপনি এবিবি ফানের উদ্যোগ এবং প্রিয় দাদার অনুপ্রেরণায় অনেক সুন্দর সুন্দর অনেক কবিতা লিখেন প্রতিনিয়ত। আমার কাছে অনেক ভালো লাগে আপনার লেখা অনু কবিতা গুলো।

 3 years ago 

অনু কবিতা আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন পড়েই তো আমি মুগ্ধ হয়েছি আসলে কোন কবিতাগুলো সব সময় অনেক মনোমুগ্ধকর হয়ে ওঠে। কবিতার প্রতিটি চরণ অসাধারণ হয়েছে। শুভকামনা রইল এত সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি এবিবি ফানের উদ্যোগ এবং প্রিয় দাদার অনুপ্রেরণায় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন প্রতিনিয়ত। আপনার এই অনু কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। আজকের প্রতিটা কবিতা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এভাবে এগিয়ে যান।

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার এই কবিতাগুলো পড়তে আমার বেশ ভালো লেগেছে। এমনিতেই আমি কবিতা পড়তে এবং লিখতে ভালবাসি। তাই যেন আপনার কবিতাগুলো পড়ে মন ছুয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38