স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
দিনের আলোতে শীতল হাওয়াতে,
হারিয়ে যেতে চাই বহুবার।
রাতের আঁধারে চাঁদের জোৎস্নাতে,
ম্লান হতে চাই হাজার বার।

(২)
হৃদয় মানে শুধু কষ্টের খাঁচা নয়,
যেখানে জমাতে হবে সীমাহীন দুঃখ,
হৃদয়টাকে সাজানো যায়,
জীবনের সব কালোছায়া নষ্ট করে।
হৃদয় মানে প্রস্ফুটিত কানন,
যত্ন নাও তাই আপনে মনে।

(৩)
শান্তির ছায়া হারিয়ে গেছে সেই কবে,
অশান্তির তীব্র আলোয় জীবন আলোকিত,
এ জীবনে সেই আলোর নেইতো প্রয়োজন,
দুঃখ কষ্ট সবাই তো সেই আলোর আপনজন।

(৪)
আমার আমিকে হারিয়ে ফেলো না,
পাবে না তো এমনই একজন,
শত কষ্ট ভুলে গিয়েও আছি,
হতে চাই শুধু তোমার প্রিয়জন।

(৫)
আজ এই গভীর সমুদ্রের অতলে,
ডুব দিয়ে যেতে চাই ততই গভীরে,
যেখানে নেই কোনো হিংস্রতার আবির্ভাব,
শুধু থাকবে শান্ত প্রাণের স্বর্গ,
একটি বার এমন প্রাণের শহর,
ঘুরে ফিরে দেখতে চায় মন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ছোট ছোট কবিতায় অন্ত মিলের সমন্বয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছো। খুব ভালো লাগলো কবিতা গুলো পড়ে। অনেক অনেক ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ তোমায় চমৎকার মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏❤

 3 years ago 

আপু আপনার মত করে আমিও কিন্তু @rme দাদার অনুকবিতার বেশ ভক্ত। দাদা কিন্তু দারুন লেখেন অনু কবিতা গুলো। কিন্তু আমার তো মনে হচেছ আপনিও কম ভালো লেখেন না। আমার অনু কবিতা গুলো পড়ে তো কিছুটা সময় হারিয়ে গিয়েছিলাম দূর অজানায়। ধন্যবাদ এত সুন্দর অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে ন্যায় এ সপ্তাহেও খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। কবিতার মধ্যে যে রস থাকে সে রসটা আপনার কবিতার মধ্যে আমি পেয়েছি। অনু কবিতার প্রতিটা লাইনে আপনি কত চমৎকারভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব চমৎকার মন্তব্য করেছেন ভাইয়া ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

প্রতিবারের মতো আজকেও আপনার একগুচ্ছ অনু কবিতা দেখে অনেক ভালো লাগলো আপু। অনেক সুন্দর ভাবে প্রতিটি কবিতার লাইন লিখেছেন। প্রতিটি কবিতা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপু।,।

 3 years ago 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর অনু কবিতা তুলে ধরেছেন আজকে। আপনার রচিত অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ মতামত প্রধানের জন্য ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

❤💥💥

 3 years ago 

কমিউনিটিতে দেখছি সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন আপু। তবে তার মধ্যে অনু কবিতা গুলো খুবই ভালো লাগে পড়তে। আপনিই তো প্রায় সময় অনু কবিতা গুলো লিখেন এবং আমাদের সাথে শেয়ার করেন। আমিও লেখার চেষ্টা করি খুবই ভালো লাগে লিখতে। আপনার প্রতিটি অনু কবিতা খুবই ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 3 years ago 

বাহ অনেক সুন্দর আপু। সত্যি বলতে আমি নিজেও কবিতা পড়া শুরু করেছি আমার বাংলা ব্লগে জয়েন করার পর। তারপর থেকে কবিতা অনেক ভালো লাগে। আপনার অনুকবি তা গেছে বেশ ভালো লাগল। ছন্দ এবং অর্থের অসাধারণ একটা মেলবন্ধন রয়েছে আপনার কবিতায়। পাঁচটা অনুকবিতা যেন পাঁচ টা ভিন্ন বৈশিষ্ট্যের। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া মন্তব্যটি দেখে।

 3 years ago 

আজ আপনি বেশ সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে আপনার
অনু কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন দিনে আলোতে হিমেল হাওয়াতে মন হারিয়ে যেতে চাই বারবার। আসলে মন এমন অতল গর্ভে ডুব দিতে চায় যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ মারামারি শুধু থাকবে মনুষত্ববোধ মানবিক সমাজ ব্যবস্থা। এতো সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38