প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে 1 to 99 এ গেলাম।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20240130-WA0014.jpg

কিছুদিন আগে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে চলে গিয়েছিলাম বাজারে। অনেক কিছু কেনার ছিল আমাদের কাজের জন্য। সে জন্যই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বিকেলবেলা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম বাবুকে নিয়ে যাব কিন্তু দুপুরের পর পর যেহেতু বের হয়েছি তখন বাবু ঘুমাচ্ছিল। আর তাকে ঘুম থেকে উঠিয়ে নিলে সে কান্নাকাটি করবে আর বিরক্ত করবে। ছোট বোন যেহেতু বাড়িতে ছিল তাই ভাবলাম ও জেগে গেলে তার কাছে রাখতে পারবে। সেই চিন্তা ভাবনা করে দুপুর বেলা খাওয়ার পরপরই আমরা রওনা দিলাম।

IMG-20240130-WA0018.jpg

যাইহোক দুজন মিলে যাচ্ছিলাম। বাইরে বাতাসের পরিমাণ অনেক বেশি ছিল। সেজন্যই মূলত গাড়িতে একটু ঠান্ডা লাগছিল। ভাগিস জ্যাকেট পড়ে গিয়েছিলাম তাই তেমন ঠান্ডা লাগেনি। প্রথমতই আমরা চলে গিয়েছিলাম ১-৯৯ দোকানে। সেখানে গিয়ে প্রথমত আমি চারপাশ একটু ঘুরাঘুরি করে নিলাম। দেখলাম যে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে কিনা। আসলে রেসিপির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস এবং ডেকোরেশন এর জন্য কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলাম।

IMG-20240130-WA0016.jpg

সেখানে যাওয়ার মূল কারণ হলো সেখানে বিভিন্ন ধরনের ফুলের টব বা ডেকোরেশনের জিনিসপত্র থাকে। তবে সেখানে এগুলো থাকলেও দাম ৯৯ টাকা থেকে শুরু করে অনেক বেশি হয়ে থাকে। যেহেতু দোকানের টাইটেল ছিল ১-৯৯ কিন্তু সেই হিসেবে তারা অনেক লাভ করেই জিনিসপত্র বিক্রি করে। মানুষকে ঠকানোর উপায় এটা।হিসেব করে দেখতে গেলে এমন এমন জিনিস আছে যেগুলোর দাম ২০ থেকে ৩০ টাকা বা উর্ধে গেলে ৫০ টাকা হবে কিন্তু সেই জিনিসটার দাম ও ৯৯ টাকা রাখে। এই দিক থেকে তাদের লাভের পরিমাণ অনেক বেশি হয়। কিন্তু কি আর করার অনেক সময় প্রয়োজনীয় জিনিস সেখানে পাওয়া যায় বলে বেশি দাম দিয়ে হলেও কিনতে হয়।

IMG-20240130-WA0015.jpg

যাই হোক আমি প্রথমতই ফুলের সেক্টরে গেলাম। সেখানে ডেকোরেশন এর জন্য কিছু ছোট ছোট ফুলের টব দেখতেছিলাম। অনেকগুলো টব দেখে ভালো লেগেছিল। কিন্তু তার মধ্যে আমি তিনটি টব সিলেক্ট করলাম এবং সেগুলোই নিলাম। তারপর আবার চামচ নিয়েছিলাম। এরপর পুডিং এবং কেক তৈরির জন্য একটা মোল্ড নিয়েছিলাম। আসলে আমি বেশিরভাগ সময় বাসায় পুডিং তৈরি করি। তবে বাসায় যে বাটিগুলো আছে সেগুলো একটু ছোট সাইজের। কেক এবং পুডিং দুটোর জন্য একটু বড় সাইজের মোল্ড নিয়েছিলাম।
IMG-20240130-WA0033.jpg

আরো কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন ছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সেখানে পেলাম না। মূলত একটা রেক্সিন খুঁজতেছিলাম যেটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে। কিন্তু সেখানে যেগুলো রয়েছে সব কিছুই প্রিন্টেড। সেজন্য আর সেগুলো কেনা হয়নি। তার পাশাপাশি আরো কিছু থালাবাসন দেখছিলাম যেগুলোর প্রাইস ৩০০ এর উপরে। কিন্তু আসলে এগুলো এত টাকা হবে না বিধায় সেগুলো আর কেনার ইচ্ছা প্রকাশ করিনি।
IMG-20240130-WA0031.jpg

যাইহোক যে জিনিসপত্রগুলো সেখানে পেয়েছিলাম সেগুলোই কিনে নিয়েছি। আমরা প্রায় ৫০০ টাকার মতো জিনিসপত্র ক্রয় করেছি। বাকি জিনিস পত্র গুলো বাইরে থেকে ক্রয় করেছিলাম। সেগুলো আপনাদের সাথে অন্য একটি পোস্টে শেয়ার করব। আজকের মত এখানেই শেষ করলাম। আপনাদের মাঝে অনুভূতি শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। আসলে আপনি একদম ঠিক কথাই বলেছেন দোকানগুলো নামে মাত্রই ১-৯৯ কিন্তু এগুলো আসলে মানুষকে ঠকানোর ধান্দা। ঠিক বলেছেন আপু ২০-৩০ টাকা সেগুলো ওখানে দেখা যায় বেশি দাম। কিছুদিন আগে গিফট কিনতে গিয়েছিলাম মনে করেছি ৯৯ টাকার অনেকগুলো গিফট কিনব কিন্তু গিয়ে দেখি ছোট ছোট গাড়ি বা খেলনা গুলো যেগুলো দাম ৪০-৫০ এর বেশি না ১৫০-২০০টাকা। যাক তারপর আপনার কিছু কেনাকাটার কথা শুনে ভালো লাগলো আমিও সেদিন কেকের একটা মোল্ড কিনেছি এবং কিছু নজেল কিনে এনেছিলাম প্রতিটা জিনিসপত্র যে দাম আপু মার্কেটে কেনাকাটা করতে গেলে দাম শুনে মাথা ঘুরায় তারপরও কি আর করার আমাদের কিনতেই হবে। ধন্যবাদ আপু। সুন্দর করে পোস্টটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যা আপু,সেজন্য প্রয়োজনেই জেতে হয়।

 2 years ago 

মার্কেটের নামটি বেশ চমৎকার। একই সাথে মার্কেটের পরিবেশটি দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এরকম মার্কেটে প্রায় সব রকম জিনিসপত্র ই পাওয়া যায়। কিন্তু আপনার পছন্দমত রেকসিন পাওয়া গেল এটা জেনে বেশ খারাপ লাগলো। যাহোক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,মন্তব্য পেয়ে ভালো লাগলো।,

 2 years ago 

1 to 99 মার্কেটে আগে ভালো জিনিস পাওয়া যেত। তবে এখন তেমন ভালো জিনিস পাওয়া যায় না। হ্যাঁ মাঝেমধ্যে ঘোরাঘুরি করে দেখলে ভালো জিনিস চোখে পড়ে যায়। তবে যে জিনিসগুলো একটু ভাল মানের দেখতে সেগুলোতে প্রচুর পরিমাণ দাম দিয়ে রাখে। আপনার অনুভূতি পড়ে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আগেকার সময় বিভিন্ন রকম সেট পাওয়া যেত ৯৯টাকায়,আর এখন ১টা জিনিস নিতে হয় ৯৯টাকায়।

 2 years ago 

একটা সময় ভাবতাম ওয়ান টু নাইনটি নাইনে ভালো কিছু পাওয়া যাবে স্বল্পমূল্যে। এখন দেখা যায় সিন্ডিকেট করে তারা ৩০ টাকার জিনিসও নিরানব্বই টাকায় বিক্রি করতেছে। আবার ৮৮ টাকার জিনিস ৯৯ টাকায় বিক্রি করতেছে। এদিক থেকে অনেকটাই ঠকানো হচ্ছে কাস্টমারদের কে। আর কাস্টমাররা ১ থেকে ৯৯ এর মধ্যে পাবে আশা করে জিনিসগুলো কিনতে যায়। তবে প্রথম যখন এই দোকানটি উদ্বোধন করেছিল তখন আমি ভালো জিনিস কিনতে পেরেছিলাম।এখন যেটি ৯৯ টাকায় কেনা হয় সেটি ছয়টা ৯৯ টাকা কিনতাম। যাই হোক ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

সেটাই,আগে আর এখন অনেক ব্যবধান।

 2 years ago 

এই বিষয় টি আমিও অনেক আগেই খেয়াল করেছিলাম। ১-৯৯ শপগুলো আসলে অনেক বেশি লাভ করে এই নামকে কাজে লাগিয়ে। যে জিনিসগুলো ৫০-৭০ টাকা রেঞ্জের হওয়ার কথা, সেগুলোও এসব দোকানে ৯৯ টাকা করে বিক্রি করে।তবে একই ছাদের তলে বেশ অনেককিছু পাওয়া যায় বলে এই দোকান গুলো বেশ জনপ্রিয়। আর আপনার ফুলগুলো বেশ সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এখন এই দোকানগুলো ব্যবসায়িক ক্ষেত্রে অনেক এগিয়ে।লোক ঠকানোই তাদের মূল কাজ।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপনি অনেক কম দামি জিনিসও ৯৯ দোকানে তারা ৯৯ টাকা নিচ্ছে। যা কখনো করা উচিত না। তবে তার পরেও কি দোকানগুলোতে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় বিধায় দোকানগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি ও আজ 99 দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করলাম। তবে বিশেষ করে দোকানের ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্টে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,ঠেকায় পড়েই কিন্তু যেতে হয় সেখানে।

 2 years ago 

একসময় ১-৯৯ টাকার দোকানগুলো থেকে কিছু কিনতে খুব ভালো লাগতো। কারণ তারা প্রাইসের সাথে সামঞ্জস্য করে জিনিসপত্র রাখার চেষ্টা করতো। কিন্তু এখনকার চিত্র একেবারেই ভিন্ন। তারা ৪০/৫০ টাকার জিনিস ৯৯ টাকা বিক্রি করে, কিন্তু ১০০ টাকার জিনিস ২০০/২৫০ টাকা বিক্রি করে। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমি এই ধরনের দোকানগুলোতে এখন একেবারেই ঢুকি না। যাইহোক আপনারা তাহলে ঘুরে ঘুরে, সেই দোকান থেকে ৫০০ টাকার মতো জিনিসপত্র কিনেছিলেন।

পুডিং এবং কেক তৈরির জন্য একটা মোল্ড নিয়েছিলাম।

আপু শুধু মোল্ড কিনলেই হবে না,দাওয়াতও দিতে হবে 😂। যাইহোক পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো আপু। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এতদূরে নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে। বরং আপনি আসলে তখন খাওয়াবো।

 2 years ago 

ঠিক আছে আপু, তাহলে যেকোনো সময় চলে যাবো দাওয়াত খেতে 😂। যাইহোক আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এই ধরনের দোকানগুলোতে যেখানে দাম ফিক্সড করে রাখে, তারা মানুষকে লোভনীয় অফারের আশ্বাস দিয়ে ২০ টাকার জিনিসও ৯৯ টাকায় বিক্রি করে দেয়। আমি তো কখনোই এই ধরনের জায়গা থেকে জিনিস কিনা পছন্দ করব না। তাদের বিজনেস পলিসি দেখেই বোঝা যাচ্ছে তারা মানুষকে ঠকায়। ভালোই করেছেন আপু, ওখান থেকে খুব বেশি জিনিসপত্র না কিনে। বাইরে ওর থেকে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়।

 2 years ago 

জি ভাইয়া,এমন কিছু জিনিস সেখানে থাকে যেগুলো অন্য দোকানে পাওয়া যায় না।তাই মূলত সেখানে যাওয়া হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38