ফটোগ্রাফি।।এলোমেলো কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আজকের ব্লগ।।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২২/০৮/২০২৪) রোজ: বৃহস্পতিবার।

IMG20240729190344.jpg


লোকেশন

💞 শুভ সকাল 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ফটোগ্রাফি।।এলোমেলো কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আজকের ব্লগ।।

আপনারা জানেন আমি ইতিপূর্বে আমার এই ইন্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য আমি সাময়িক ছুটি নিয়েছি। তবে বর্তমান পরিস্থিতিতে আবার কাজের ধারাবাহিকতাই ফিরে আসার চেষ্টা করছি।

আজকে সকাল সাতটায় ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর হালকা একটু খাবার খেয়ে নি। এরপরে ভাবলাম আজকে একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240617191416.jpg

ফটোগ্রাফি করা অনেকটা শখের একটা বিষয়। যেকোনো জিনিস ফটোগ্রাফির মধ্যে দিয়ে মনের একটা ভাব প্রকাশ পায়। কেননা আমাদের চোখে যেটা পড়ে সেগুলোর মধ্যে সবগুলো আমাদের মনে গেঁথে থাকে না। আবার হঠাৎ করেই কোন কিছু দেখলেই সেগুলোর ফটোগ্রাফি করার তীব্র আকাঙ্ক্ষা বেড়ে যায়। ফটোগ্রাফি এদিক থেকে একটা আর্ট। এইতো সন্ধ্যা হতে বাসায় ফিরতে আমাদের পার্কের গেটের দিকে হঠাৎ আমার নজর পড়ে। আমাদের গ্রামের এই পার্কটির গেটটি কিন্তু খুবই সুন্দর। আর সন্ধ্যা তে বিভিন্ন লাইটিং এর মাধ্যমে এই গেটের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পেয়েছে। এমন সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। তাই ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না। উপরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেইট। এটি হচ্ছে আমাদের বঙ্গ এগ্রো কমপ্লেক্স পার্ক থেকে তোলা হয়েছে।

IMG20240729190354.jpg

এবার আপনারা উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সত্যিই ছবিটার মধ্যে একটা অন্যরকম মাধুর্যতা রয়েছে। এই ছবিটি তোলা হয়েছে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে। আমি যখন স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসায় এসেছিলাম ওই মুহূর্তে তোলা হয়েছে। উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আকাশের রংগুলো যেন রংবেরঙের। এমনকি লাল কালো সেই সাথে একটি নারকেল গাছ মনে হচ্ছে উঁকি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সত্যিই দেখে ভালো লেগেছিল তাই উপরের ছবিটি সংগ্রহ করা হয়েছে।

IMG20240625135023.jpg

এবার আপনারা উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা আমার বাসা থেকে তোলা হয়েছে। এটা তোলা হয়েছিল যখন সূর্যটা তার কিরণে ছড়িয়ে পড়েছিল। উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আকাশের স্বচ্ছ রং গুলো দেখলে যেন মন ভরে যায়। এমনকি নীল আকাশের মাঝে সাদা মেঘগুলো মনে হচ্ছে জমা হয়ে আছে। তারিই এক পাশে নারিকেল গাছ। সব মিলিয়ে এই মুহূর্তটা চোখ ভুলানোর নয় তাই ছবিটি সংগ্রহ করা হয়েছে।

IMG20240729190344.jpg

এবার আপনারা সর্বশেষ যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি দেখলে হয়তো অনেকে মনে করবেন এটা আর্ট করা হয়েছে। সত্যি প্রাকৃতিক দৃশ্যগুলো এমন সময় এমন রূপ ধারণ করে যা দেখলে যেন মন ভরে যায়। যেমন মনোমুগ্ধকর একটা দৃশ্য উপরে ফটোগ্রাফিটি। আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আকাশের রং নানান রঙে সেজে রয়েছে। আকাশের রংটি লাল নীল সাদা কালো যেন সুন্দরভাবে সাজানো রয়েছে। তাছাড়া পুকুরপাড়ের চারিপাশে গাছপালা গুলো যেন মনে হচ্ছে একটা প্রতিচ্ছবি এই পুকুরের পানির মধ্যে অন্য একটা রূপ নিয়েছে। এই ছবিটি সংগ্রহ করা হয়েছে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে। অনেক সময় সন্ধ্যার মুহূর্তে আকাশের রং দেখলেই যেন মন ভরে যায়। যেমনটা উপরের ছবিটি তার উদাহরণ। আর এত সুন্দর একটা দৃশ্য দেখে আমি ছবি না তুলে আর থাকতে পেরেছিলাম না। তাই ভালোলাগা থেকে উপরের ছবিটি সংগ্রহ করা হয়েছে।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89
স্থানলোকেশন

উপরের প্রতিটি ছবিই আমার ফোন থেকে তোলা হয়েছে।



মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য

নাম OPPO A15
মডেল CPH2185
RAM 3.00 GB
ROM 32.0 GB
ক্যামেরা Front 5MP
ক্যামেরা Rear 13MP+2MP+2MP
অ্যান্ড্রয়েড ভার্সন 10

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আকাশের বিভিন্ন ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আকাশের বিভিন্ন মুহূর্তের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। সন্ধ্যার আগ মুহূর্তের ছবিগুলো আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহিত মুলুক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এলোমেলো ভাবে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। বাহিরের এরকম সুন্দর দৃশ্যগুলো দেখলেই একেবারে মুগ্ধ হয়ে যাই। প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যে লুকিয়ে রয়েছে আলাদা কিছু সৌন্দর্য। যেগুলো আমি যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। সন্ধ্যার আগের মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। এত সুন্দর ফটোগ্রাফি বর্ণনা সহকারে শেয়ার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের গ্রামের পার্কের গেটের ফটোগ্রাফিটি সত্যি বেশ দারুন ছিল। ধন্যবাদ এত সুন্দর ভাবে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখেই তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান ভাই শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

 2 years ago 

এখন তো আপনাদের পরীক্ষা স্থগিত করে দিল পরীক্ষা তো আর হচ্ছে না। আশা করি আবার নতুন রুটিনের মাধ্যমে পরীক্ষাগুলো নেওয়া হবে। সেই বিরতিতে আপনি সুন্দরভাবে কাজে ফিরছেন। প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছেন ধারাবাহিকভাবে দেখে ভালো লাগলো। আপনার শেয়ার করা আকাশ ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে।

 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে আমার।এগুলো ফটোগ্রাফির মধ্যে আমরা অনেক ধরনের ফটোগ্রাফি উপভোগ করতে পারি। যাই হোক আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ ভাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজকে আপনি বেশ চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার মত আমারও চোখের সামনে ভালো কিছু পড়লে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে অসাধারণ লাগলো। সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37