📸 শখের ফটোগ্রাফি 📸
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।
📸১নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
প্রথমে আপনাদের মাঝে একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আমরা সবাই সাধারণত নয়নতারা ফুল দেখেছি। আমিও বিভিন্ন ধরনের নয়নতারা ফুল দেখেছি। একইসাথে এর ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে পূর্বের সময়ে শেয়ার করেছি৷ তবে আজকে যে ফটোগ্রাফি শেয়ার করলাম সে ফটোগ্রাফি দেখে আপনারা একেবারে মুগ্ধ হয়ে যাবেন৷ এই ফুলের মধ্যবর্তী স্থানে কিছুটা গাঢ় গোলাপি রঙের সংমিশ্রণ দেখা যায়। এর পাপড়িগুলোর শেষ প্রান্তের দিকে কিছুটা গোলাপি ও সাদা রঙের সংমিশ্রণ দেখা যায়৷ ফলে ফুলটিকে একেবারে ভিন্ন দেখা যায়।
📸২নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এবার যে ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম সে ফুলটি আমরা সকলেই কম বেশি দেখেছি৷ তবে এই ফুল সাধারণত সবসময় দেখা যায় না। খুব অল্প কিছু সময় কিছু নির্দিষ্ট স্থানে এই ফুলটিকে দেখা যায়। আমিও এই ফুলকে রাস্তার পাশে দেখেছিলাম৷ আমি অনেকবার এই ফুল দেখেছি, তবে এর ফটোগ্রাফি করার সময় হয়ে উঠেনি৷ তাই আজকে এর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে তার মধ্যে অনেক ভিন্ন ভিন্ন রঙ দেখা যায়৷ একইসাথে এখানে জবা ফুলের মতো কিছু দন্ড দেখা যায়।
📸৩নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন একেবারে ইউনিক একটি ফটোগ্রাফি শেয়ার করব৷ এই ফুলটি আমি কখনোই দেখিনি৷ আমি আশা করি আপনারাও এই ফুলকে এই প্রথম দেখেছেন।৷ এই ফুলের নাম আমার ঠিকমতো জানা নেই। তবে এই ফুল এতটাই অসাধারণ যা বলে বোঝানো যাবে না। আমি যখন এই ফুল এখানে দেখতে পাই তখন আমি ভেবেছিলাম যে এটি অন্য কিছু হবে৷ তবে পরবর্তীতে ভালোভাবে এই ফুলটিকে দেখার পর এই ফুলের সৌন্দর্য আমি দেখে নিলাম। খুব সুন্দর একটি ফুল এটি৷ এর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন রঙ এর সংমিশ্রণ দেখা যায়। একইসাথে এর যে পাপড়িগুলো রয়েছে সে পাপড়িগুলোর মধ্যেও ভিন্নতা লক্ষ্য করা যায়।
📸৪নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন যে ফটোগ্রাফি শেয়ার করলাম সে ফটোগ্রাফি হলো একটি গোলাপ ফুল এর। তবে আমি সাধারণত আপনাদের মাঝে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করে থাকি সে ফটোগ্রাফি থেকে এই ফুলটির ফটোগ্রাফি একেবারে ভিন্ন ধরনের। এই ফুলটি একেবারে ছোট একটি ফুল৷ এই ফুলের মধ্যে অনেকগুলো ছোট ছোট পাপড়ি একসাথে হয়ে একটি ফুল গঠন করে। একইসাথে এর মধ্যে থাকা পাপড়িগুলোর মধ্যে একেবারে ভিন্ন কিছু রঙের সংমিশ্রণ দেখা যায়৷ ফলে এই রঙ দূর থেকে খুব ভালোভাবে দেখা যায়। এর চারপাশে যে সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল তার কারণে এই ফুলটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ছোট হলেও এর সৌন্দর্যের কোনো কমতি নেই।
📸৫নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আপনাদের মাঝে আবারও একটি ভিন্ন ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি একেবারে ছোট। তবে এই ফুলটি সাদা রঙের হওয়ার কারণে এই ফুলটিকে দূর থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। একইসাথে এখানে এর মধ্যে অনেকগুলো সবুজ পাতা ছিল চারপাশে, যা ফলে এর ফটোগ্রাফি করার পর আমি এর সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এর মধ্যে থাকা যে ছোট পাপড়িগুলো ছিল তা গাঢ় সাদা রঙের৷ এই সাদা রঙের কারণে এই ফুল খুব ভালোভাবে দেখা যাচ্ছিল।
📸৬নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আমাদের সকলের পরিচিত একটি জবা ফুল এর ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই জবা ফুল আমরা সকলেই দেখেছি৷ এই জবা ফুল আমরা সকলেই অনেক পছন্দ করি৷ এই ফুলটি এখানে ঝুলন্ত অবস্থায় ছিল যার ফলে এই ফুলটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। একইসাথে এর এই ফুলের পাপড়িগুলো খুব সুন্দরভাবে অবস্থান করে এবং এই পাপড়িগুলোর রং একেবারে গাঢ় লাল রঙের হওয়ায় এর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়৷ এর পাশাপাশি এর মধ্যে যে দন্ড রয়েছে তাও খুব সুন্দরভাবে দেখা যায়।এর মধ্যে লাল রঙ থাকার কারণে এই ফুল দূর থেকেও খুব সুন্দর দেখা যায়।
📸৭নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন খুব সুন্দর একটি আকাশের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই আকাশ আমরা অনেকেই দেখে থাকি৷ আকাশের সৌন্দর্য পরিবর্তন এর কথা আর কি বলব৷ এই সৌন্দর্য প্রতিদিন পরিবর্তন হয়। আমরা অনেকেই প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করে থাকি৷ আজকে আমিও এই সৌন্দর্য উপভোগ করে আপনাদের মাঝে এর ফটোগ্রাফি শেয়ার করলাম। এই আকাশের মনোমুগ্ধকর দৃশ্যের বুকে এই লাল রশ্মি যেন মনের মধ্যে একটি আলাদা ভালোলাগা নিয়ে আসে। আমি প্রতিদিন এই সৌন্দর্য দেখি৷ তবে আজকে এর ফটোগ্রাফি করার সুযোগ হওয়ায় এর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। নীল আকাশের বুকে সূর্য ডুবে যাওয়ার মুহুর্তে এরকম লাল রশ্মি দেখলে মন এমনিতেই অনেক ভালোব হয়ে যায়। আশা করি আপনারা আমার শেয়ার করা এই ফটোগ্রাফি দেখে অনেকটাই মুগ্ধ হবেন।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| তারিখ | ২৭.০৭.২০২৪ |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
আপনি সবসময় আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। যেগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও আপনি খুব চমৎকার দেখতে কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আর সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির পাশাপাশি আকাশেরও ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে এগুলোর সৌন্দর্য অনেক সুন্দর ভাবেই ফুটে উঠেছে। আমার কাছে গোলাপ ফুল , জবা ফুল , আর আকাশের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।
সবসময় আপনার সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷ আপনার কাছে আমার অনেকগুলো ফটোগ্রাফিই পছন্দ হয়েছে শুনে খুব খুশি হলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য।
https://x.com/bijoy1__2024_SB/status/1817035214318911992?s=19
আজকে শেয়ার করা আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।আপনার নিখুঁত হাতে তোলা অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ৷ আপনার এই মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।
কে বলেছে ভাইয়া আপনি ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারেন না।আপনার ফটোগ্রাফিগুলো প্রতিটি অসাধারণ সুন্দর হয়েছে।ফুল তো এমনিতেই অনেক সুন্দর।তারপরও আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুলগুলো দেখতে আরো ভালো লাগছে। সবকিছু একটা আর্ট আমি মনে করি। ফটোগ্রাফিও হল একটি আর্ট। আজ আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি করার মাঝে একটি আর্ট আছে।
কি যে বলেন আমার মতো এতো খারাপ ফটোগ্রাফি আর কেউই মনে হয় করে না।
আপনার শখের ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল ভাইজান। অনেক সুন্দর হয়েছে আপনার ফটো ধারণ করা। অনেক সুন্দর ভাবে ফটোগুলো ক্যাপচার করেছেন মোবাইল ফোনে। আমার সুন্দর সুন্দর ফুল ও ফটোগ্রাফি দেখলে খুবই ভালো লাগে আমার
বেশ অসাধারণ একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
https://x.com/bijoy1__2024_SB/status/1817035214318911992?s=19
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। লাল জবা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। গোলাপের ফটোগ্রাফিটাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা৷ আপনার কাছে জবা ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে আমি অনেক খুশি হলাম।
এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা ভালো হয়ে যায়। ফুল আমাদের মনে অনেক বেশি আনন্দ দেয়। বিশেষ করে যদি এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি কিংবা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখা যায় অনেক ভালো লাগে। আপনি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। অনেক আনন্দ পেয়েছি আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
চেষ্টা করেছি কিছু ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
শখের ফটোগ্রাফিতে আজ আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। চমৎকার লেগেছে ফটোগ্রাফি গুলো। আর সব শেষে আকাশের ফটোগ্রাফিটিও দারুন লেগেছে।সুন্দর বর্ননায় চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি।
অনেক ধন্যবাদ আপনাকে।