জেনারেল রাইটিং || পরিশ্রম আসলেই কি সফলতা এনে দেয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে পরিশ্রম আসলেই কি সফলতা এনে দেয় শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000058511.jpg

Source


আজকে আমি আপনাদের মাঝে একদমই ভিন্ন ধরনের একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম। এই জেনারেল রাইটিং এর টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে এটি আসলে কি রকম হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে পরিশ্রম সম্পর্কে কিছু বলে নেয়া যাক। আমরা অনেকেই অনেক ধরনের পরিশ্রম করে থাকি। সেই পরিশ্রমের পরবর্তীতে যখন আমরা কোন ধরনের সফলতা অর্জন করতে পারি তখনকার যে মুহূর্ত থাকে সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কখনোই হয় না। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সে কাজগুলো অনেক সময় অনেক সহজে হয়ে যায়। আবার এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলো করতে এতটাই বেশি পরিমাণে সময় দিতে হয় যে যা একেবারে বড়। যাইহোক না কেন আমাদেরকে যদি সব সময় আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে হয় তাহলে সব সময় পরিশ্রম করে যেতে হবে।



আমরা সকলেই জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি । ছোটবেলা থেকে আমরা এটি শুনে আসছি এবং বই পুস্তকের মধ্যেও পড়ে আসছি। সেখানে অনেক বড় বড় জ্ঞানীগুণীদের কথা তুলে ধরা হয়েছিল। তারা যেভাবে ইচ্ছা মত অর্জন করেছে এবং সফলতার উচ্চ শিকারে পৌঁছে গিয়ে আমাদেরকে অনেক কিছুই নিয়ে গিয়েছেন। তা আমরা কখনোই ভুলতে পারবো না। এখনো প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু আবিষ্কার হচ্ছে এবং পৃথিবী যেভাবে অতি দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবীর সফলতা যেন প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। একইসাথে এমন কিছু পৃথিবীতে আবিষ্কার হয়ে যাচ্ছে যা কখনো কল্পনাও করা যায়নি। এই বিষয়গুলো এখন কোনভাবেই নিরাময় করা যাচ্ছে না। এ বিষয়গুলোকে নিয়ে যদি আমরা কোন কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাই তাহলে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারবো না।


যাইহোক না কেন পরিশ্রমের কোন বিকল্প নেই। আমাদেরকে যদি আমাদের সফলতার উচ্চশিখরে পৌঁছে যেতে হয় তাহলে আমাদেরকে সবসময় পরিশ্রম করে যেতে হবে। এই পরিশ্রমের ক্ষেত্রে যদি কোন ধরনের বাধা আসে সেই বাধাকে যদি আমরা মেনে নিয়ে আমাদের সেই পরিশ্রমকে বন্ধ করে দিই এবং সামনের দিকে এগোতে না পারি তাহলে তা আমাদেরই ব্যর্থতা। পরিশ্রম যেরকম করতে হবে অনেক ধরনের বাধাবিপত্তির সম্মুখীনও আমাদেরকে হতে হবে। এই বাধা বিপত্তি সম্মুখীন হতে হতে যখন আমরা সামনের দিকে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করতে থাকবো। সেই শিক্ষা থেকে আমরা সামনের দিকে এগোতে পারবো এবং এই অভিজ্ঞতা যখন আমাদেরকে সামনের দিকে এগোতে কোন ধরনের বাধা সৃষ্টি করবে না তখনই আমরা আমাদের জীবনের সফলতার পথে হাঁটতে পারবো।


এমন কিছু কাজ রয়েছে যা আমরা সব সময় পরিশ্রম করে সেগুলো করার চেষ্টা করি। তবে বিভিন্ন ক্ষেত্রে সেই কাজগুলো আর করা হয়ে ওঠে না৷ এতটা পরিশ্রম করার পরেও যখন আমাদের ভাগ্যে সেটি লেখা থাকে না তখন সেটি আমরা অর্জন করতে পারি না৷ তবে পরিশ্রম করে যেটুকুই আমরা করতে পেরেছি সেটুকু একেবারেই বৃথা৷ তা কিন্তু কোনমতেই নয়। আমরা যখন এই জায়গায় এসে একটু হোঁচট খেয়েছি তখনই আমরা বুঝতে পেরেছি যে এটি আসলে কিরকম করে করলে এটি আমরা সফলতা অর্জন করতে পারব। সেই থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি এবং সেই শিক্ষা আমাদের ভবিষ্যতে আর কোন ভুলের সৃষ্টি করতে পারবে না। একইসাথে এখানে এই ভুল থেকে যখন আমরা এই অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা আমাদেরকে ভবিষ্যতে অনেকটাই সুযোগ করে দিবে। যাতে করে আমরা কোনভাবেই কোন ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন না হই। সব সময় উচিত আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং যেকোনো ধরনের বাধা বিপত্তিকেও অতিক্রম করে পরিশ্রমের মাধ্যমে সফলতার পথে হাটা।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০৭.০৬.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

ভালোবাসা অবিরাম আমাকে এভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

আপনার সাথে সহমত প্রকাশ করলাম ভাই হ্যাঁ জীবনে সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে। আমাদের সামনে বাধা-বিপত্তি আসবে তাই বলে সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকলে তো আর সফলতা আসবে না। সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে তাহলে সফলতা পাওয়া সম্ভব।

 2 years ago 

সবসময় মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো।

 2 years ago 

আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবোনা যদি কখনো পরিশ্রম না করি। একমাত্র পরিশ্রমের ফলে আমরা আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো। কেউ যদি পরিশ্রম না করে তাহলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। সফলতার জন্য অবশ্যই পরিশ্রম করার দরকার। পরিশ্রম আসলেই কিন্তু সফলতা এনে দেয় এটা সত্য। তাই আমাদের সবাইকে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। সত্যি খুব ভালো লাগলো লেখা গুলো।

 2 years ago 

একেবারেই সুন্দর কিছু কথা আপনি আপনার এই পোস্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেকটা মানুষের উচিত সফলতার জন্য অনেক বেশি এবং কঠোর পরিশ্রম করা। একমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা সম্ভব। যে যত বেশি পরিশ্রম করবে সে অবশ্যই সফল হবে। কঠোর পরিশ্রম আমাদের জীবনের সফলতা নিয়ে আসে। পরিশ্রম না করলে কেউ পারবে না সফল হতে। মানুষের জীবনে ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতার শেষে সফলতা আসবে। পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব না কখনো। আপনার লেখাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

সব সময় মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত।আমাদের জীবনে অনেক বাধা আসবে তাও নিজেদের চেষ্টা পরিশ্রম চালিয়ে যেতে হবে।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিটি মানুষের সফলতার পেছনে রয়েছে তার পরিশ্রমের কথা। পরিশ্রম ছাড়া কেউ কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারেনা। যে যত পরিশ্রম করবে সে তত সফলতা পাবে। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়। একমাত্র পরিশ্রমের মাধ্যমেই আমরা সব অসম্ভবকে সম্ভব করতে পারি। ধন্যবাদ ভাইয়া আপনার গল্পটি পড়ে আমার খুব ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি কিছু বাস্তবিক কথা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার। ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আমরা যদি আমাদের আশেপাশের রাষ্ট্রগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো তারা পরিশ্রম ছাড়া তারা কখনো দিকে পৌঁছাতে পারেনি। যে জাতি যত বেশি পরিশ্রমি ছিল তারা তাদের উন্নতির শিখরে উঠতে পেরেছে। শুধু একটি দেশের কিংবা জাতির ক্ষেত্রে নয় প্রতিটি মানুষের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখলেন ভালো লাগলো। কারণ সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে যথাযথ পরিশ্রম।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পরিশ্রম ভাগ‍্যের প্রসূতি কথাটা ঠিক। কথায় আছে পরিশ্রমী রা কখনও হারে না। কিন্তু একটা সময় গিয়ে পরিশ্রম টাও হেরে যায় ভাগ‍্যের কাছে। এটা আমি দেখেছি অনেকবার। যেখানে ভাগ‍্যটাও ম‍্যাটার করে। সুতরাং বলা যায় পরিশ্রম টাই যে সব এটা পুরোপুরি ঠিক না। পরিশ্রমের সাথে ভাগ‍্যটাও অনেক গুরুত্বপূর্ণ। চমৎকার লিখেছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38